এক্সপ্লোর

North 24 Pargana News: নেতাজির মূর্তিতে মাল্যদান ঘিরে রণক্ষেত্র ভাটপাড়া, অর্জুন সিংহের বিরুদ্ধে অভিযোগ দায়ের

পুলিশ ও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। হত্যার ধারা-সহ একাধিক অভিযোগ। নেতাজির মূর্তিতে মাল্যদান ঘিরে গতকাল রণক্ষেত্র হয়ে ওঠে ভাটপাড়া

উত্তর ২৪ পরগনা: ভাটপাড়া (Bhatpara) থানায় (Bhatpara Police station) বিজেপি (BJP) সাংসদ অর্জুন সিংয়ের (Arjun Singh) বিরুদ্ধে অভিযোগ দায়ের। পুলিশ ও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। হত্যার ধারা-সহ একাধিক অভিযোগ।

নেতাজির মূর্তিতে মাল্যদান ঘিরে গতকাল রণক্ষেত্র হয়ে ওঠে ভাটপাড়া (Bhatpara)। তৃণমূল-বিজেপি (TMC-BJP) সংঘর্ষ। ব্যারাকপুরের (Barracpur) সাংসদ অর্জুন সিংহ অনুষ্ঠানস্থলে পৌঁছতেই উত্তেজনা ছড়ায়। তৃণমূলের (TMC) অভিযোগ, পুরসভার তরফে নেতাজির জন্মবার্ষিকী (Netaji Subhash Chandra Bose) উপলক্ষ্যে শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান চলাকালীন নিরাপত্তা রক্ষীদের নিয়ে চড়াও হন বিজেপি সাংসদ। সিআইএসএফ বেশ কয়েকরাউন্ড গুলি চালায়। তৃণমূল কর্মীদেরও মারধরও করা হয় বলে অভিযোগ।

আরও পড়ুন: Bengal BJP: আরও প্রকট বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, পোস্টারের পাল্টা এবার অমিতাভদের সমর্থনে পোস্টার

পাল্টা সাংসদের দাবি, নেতাজি মূর্তিতে মাল্যদানে তাঁকে বাধা দেন তৃণমূল কর্মীরা। তাঁরাই গন্ডগোল পাকায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া, সাংসদ মাল্যদান করলে আপত্তি কোথায়! নিরাপত্তা জোরদার করা উচিত ছিল। প্রাসঙ্গিক থাকার জন্য বিজেপি সাংসদের নাটক, কটাক্ষ তৃণমূল নেতৃত্বের।

ঘটনাস্থলে দুপক্ষের ধস্তাধস্তি ও বচসার ছবি ক্যামেরায় ধরা পড়েছে। নিরাপত্তা কর্মীরা কোনওক্রমে অর্জুন সিংহকে সরিয়ে নিয়ে যান। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি বলেছেন, একজন সাংসদকে নেতাজীর মূর্তিতে মাল্যদান করতে বাধা দেওয়া হল। এই ঘটনায় এ রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতির বেহাল দশাই ফুটে উঠেছে।

অর্জুন সিংহ বলেছেন, পুরো ঘটনার কথা তিনি লোকসভার অধ্যক্ষ, রাজ্যপালকে জানিয়েছেন। অন্যদিকে, তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক বলেছেন, অর্জুন সিংহ এখন অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছেন। তাই প্রাসঙ্গিকতা ফিরে পেতে অশান্তি তৈরির পথে হাঁটছেন।

তৃণমূলের অভিযোগ, তাঁদের দলের নেতারা নেতাজীর মূর্তিতে মালা দিচ্ছিলেন। সেই সময় সাংসদ এসে গালিগালাজ করে। তাঁর নিরাপত্তা রক্ষীরা সাত রাউন্ড গুলি চালায় বলেও তৃণমূলের অভিযোগ। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ এনেছে বিজেপি। 

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো

ভিডিও

Durga Puja 2026 : সাউথ ক্যারোলিনার দুর্গাপুজোয় কুমারটুলির প্রতিমা, মাতৃ আরাধনায় মহিলা পুরোহিত | ABP
Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন
Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget