এক্সপ্লোর

TMC: তৃণমূলের ‘বিবাদ’ ঠেকাতে গিয়ে গুলিবিদ্ধ বসিরহাট থানার কনস্টেবল

North 24 Paraganas: কনস্টেবল প্রভাত সরকারের পিঠে গুলি লাগে। বসিরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন ওই পুলিশ কর্মী। ঘটনায় ২৫ জনকে গ্রেফতার করেছে বসিরহাট থানার পুলিশ।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বসিরহাটে (Basirhat) ধুন্ধুমার। তৃণমূলের (TMC) দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ ঠেকাতে গিয়ে আক্রান্ত হলেন বসিরহাট থানার কনস্টেবল (Constable)। অভিযোগ এমনটাই।

আক্রান্ত বসিরহাট থানার কনস্টেবল

তৃণমূলের ‘বিবাদ’ ঠেকাতে গিয়ে গুলিবিদ্ধ হলেন বসিরহাট থানার কনস্টেবল। তৃণমূলের বৈঠক ঘিরে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ, মারামারি হয় বলে অভিযোগ। সেই থেকেই ঝামেলার সূত্রপাত। ঝামেলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বসিরহাট থানার পুলিশ। তৃণমূলের ‘বিবাদ’ মেটাতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে অভিযোগ। কনস্টেবল প্রভাত সরকারের পিঠে গুলি লাগে। আপাতত বসিরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন ওই পুলিশ কর্মী। ঘটনায় ২৫ জনকে গ্রেফতার করেছে বসিরহাট থানার পুলিশ।

এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী আক্রান্ত পুলিশ কনস্টেবলকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। নামানো হয় র‍্যাফ। গতকাল সারারাত তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয়েছে ২৫ জনকে। 

ঘটনার সূত্রপাত নিমদাঁড়িয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের শাকচূড়া বাজার এলাকায় গতকাল সন্ধ্যার। একটি দলীয় কার্যালয়ের নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেধে যায়। সেই সময়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বসিরহাট থানার পুলিশ। সেখানে পুলিশ পৌঁছলে কনস্টেবল প্রভাত সরকারকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তাঁর পিঠে গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু কেন এত বড় গন্ডগোল তা পুলিশের পক্ষ থেকে এখনও স্পষ্ট করে জানানো হয়নি। 

আরও পড়ুন: Mohammed Salim: প্রকাশ্য মঞ্চে RSP-ফরওয়ার্ড ব্লককে নিশানা সেলিমের, বামফ্রন্টের অন্দরে ফাটল ঘিরে জল্পনা

অন্যদিকে, গতকালও ফের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ ওঠে তৃণমূলে। বীরভূমের দুবরাজপুর থানার পদুমা গ্রাম পঞ্চায়েতের বসহরী গ্রামে ঘটনাটি ঘটে। তাতে দলেরই এক কর্মী আহত (injury) বলে খবর মেলে। স্থানীয় সূত্রে খবর, তৃণমূল কর্মী বিপত্তারণ ভাণ্ডারি-সহ চার জন বাসহরী গ্রাম থেকে ওই পঞ্চায়েতেরই সেকেন্দ্রাপুর গ্রামে যাচ্ছিলেন। পদুমার প্রাক্তন তৃণমূল অঞ্চল সভাপতি মুকুল মণ্ডলের বাড়িতে অগ্রহায়ণে কালীপুজোর অনুষ্ঠানের জন্য চাঁদা আনতেই তাঁরা বেরিয়েছিলেন বলে খবর। কিন্তু কিছুটা দূরে বসহরী গ্রামেই তাঁদের পথ আটকান পদুমার বর্তমান তৃণমূলের অঞ্চল সভাপতি তরুণ গড়াইয়ের লোকজন, অন্তত তেমনই অভিযোগ। প্রায় ৩০ থেকে ৩৫ জন লাঠি, রড ও টাঙ্গি নিয়ে তাঁদের উপর চড়াও হয়েছে বলে দাবি। তাঁদের মধ্যে বিপত্তারণ ভাণ্ডারিকে গুরুতর আহত অবস্থায় দুবরাজপুর গ্রামীণ হাসপাতাল নিয়ে এলে চিকিৎসক তাঁকে সিউড়ি সদর হাসপাতালে স্থানান্তরিত করেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Haroa: তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ২ বিজেপি কর্মী, হাড়োয়ায় ভাঙচুর দোকানে, এলাকায় উত্তেজনা
তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ২ বিজেপি কর্মী, হাড়োয়ায় ভাঙচুর দোকানে, এলাকায় উত্তেজনা
News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget