এক্সপ্লোর

Deganga Blast: দেগঙ্গায় বিস্ফোরণ ! আরজিকরে চিকিৎসাধীন গুরুতর জখম হওয়া ১ শ্রমিক

One Injured in Deganga Blast: দেগঙ্গায় সেলাই কারখানায় বিস্ফোরণের ঘটনায় গুরুতর জখম এক শ্রমিক। কিন্তু কী করে হল এই বিস্ফোরণ ?

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: দেগঙ্গায় সেলাই কারখানায় বিস্ফোরণ (Denga Blast) । দেগঙ্গা নুরনগরে আজ সকালে ঘটনাটি ঘটে। আচমকাই কারখানার কম্প্রেসারে বিস্ফোরণ ঘটে। গুরুতর জখম কারখানার এক শ্রমিককে ভর্তি করা হয়েছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে (RG Kar Medical College Hospital)।

সম্প্রতি আরও একটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল রাজ্যে। মহেশতলায় বাজি কারখানায় (Maheshtala Blast) ভয়াবহ বিস্ফোরণে একাধিক জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। পুটখালি মণ্ডলপাড়ায় এক বাজি কারখানায় (cracker factory fire) বিস্ফোরণ ঘটেছিল বলে খবর। কারখানার মালিক ভরত হাতির স্ত্রী লিপিকা ও পুত্র শান্তনু মারা যান। মৃত্যু হয়েছিল প্রতিবেশী এক কিশোরীরও। নোদাখালি, পাঁশকুড়া, মহেশতলার পরে এবার দেগঙ্গায় সেলাই কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটল। 

যদিও মহেশতলায় বাজি কারখানায় বিস্ফোরণকাণ্ডে বসতবাড়িতে কী ভাবে বাজি কারখানা চলছিল তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন স্থানীয়রা। প্রশ্ন উঠেছিল প্রশাসনের ভূমিকা নিয়েও। তাদের চোখের সামনে দিয়ে কী ভাবে জনবসতি এলাকায় বাজি কারখানা চলছিল? যেখানে বিস্ফোরণ ঘটে, সেখানে কারখানা ও গুদাম থাকায় তা আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কাও ছিল। সূত্রের খবর, কারখানার ভিতর পটাশিয়াম, সোডিয়াম জাতীয় রাসায়নিক রাখা ছিল। ফলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠার আশঙ্কাও ছিল।সেবার দমকলকর্মীদের একাংশের দাবি ছিল, আগুন নেভানোর জন্য় জল দিতে গিয়েও কিছু ক্ষেত্রে সমস্যায় পড়ছিলেন তাঁরা। আগুন খতিয়ে দেখতে এসেছিলেন দমকলের ডিজি অভিজিৎ পাণ্ডে।  

তবে শুধু নিছকই বিস্ফোরণ নয়, বিস্ফোরণের সঙ্গে রাজনৈতিক ইস্যু জড়িয়ে পড়ার ঘটনা রয়েছে ভুরিভুরি। ভয়াবহ বিস্ফোরণের মুখোমুখি হয়েছিল মুর্শিদাবাদ। একুশের বিধানসভা ভোটের মুখে তখন তপ্ত বঙ্গ রাজনীতি। এরই মাঝে ফেব্রুয়ারি ২৫ তারিখ, কলকাতা আসার পথ ধরেছিলেন রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন। জাকির হোসেন। নিমতিতা স্টেশনের প্ল্যাটফর্মে দিয়ে হেঁটে আসছিলেন তিনি। হঠাৎ আলোর ঝলকানি। তারপর সব অন্ধকার। একেবারে মন্ত্রীর সামনে এসে পড়ে বোমা। গুরুতর জখম জাকিরকে নিয়ে আসা হয় কলকাতায়। ওই বিস্ফোরণে জখম হন জাকির হোসেনের সঙ্গী-সহ অনেকে।

আরও পড়ুন, ধৃতকে জেরা করতেই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে ! বিপদ এড়াল বীরভূম 

ফেব্রুয়ারি মাসে হুগলিতে কারখানার ভিতর কাজ করার সময় বিস্ফোরণ ঘটেছিল। তাতে ২ জন শ্রমিকের মৃত্যু হয়, এবং আহত হন ২ জন। যে বিস্ফোরণ ঘটেছিল তার কারণ কী ? কী জাতীয় জিনিস কাটা হচ্ছিল ? মূলত তাই খতিয়ে দেখতে ফরেন্সিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন। চলছিল নমুনা সংগ্রহের কাজ। তবে এখানেই শেষ নয়, বছরের শুরুতেই নন্দকুমারের একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা প্রকাশ্যে এসেছিল। নন্দকুমারে বরফকলে বিস্ফোরণ ঘটেছিল। অ্যামোনিয়া গ্যাস সিলিন্ডারে (Ammonia Gas Cylinder) বিস্ফোরণ হয়ে মৃত্যু কারখানার মালিকের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
Mamata Banerjee: 'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
Mamata Banerjee: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget