এক্সপ্লোর

Governor On Sandeshkhali: 'শিউরে ওঠার মতো খবর..', সন্দেশখালির পথে রাজ্যপাল

CV Ananda Bose On Sandeshkhali: 'সন্দেশখালি..' নিয়ে কী বার্তা রাজ্যপালের ?..

কলকাতা: একদিকে অধরা শেখ শাহজাহান (Sheikh Shajahan), আরেক দিকে জনরোষের বিস্ফোরণ। এসবের মধ্য়েই, সন্দেশখালি রওনা দিলেন রাজ্য়পাল (Governor CV Ananda Bose)। বললেন, 'শিউরে ওঠার মতো খবর..'।

'শিউরে ওঠার মতো, বিধ্বস্ত করার মতো খবর শুনেই কেরল থেকে ফিরেছি'

সূত্রের খবর, ঘটনায় রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর সঙ্গে কথাও বলেছেন সি ভি আনন্দ বোস। 'শিউরে ওঠার মতো, বিধ্বস্ত করার মতো খবর শুনেই কেরল থেকে ফিরেছি।সন্দেশখালির পরিস্থিতি খুঁটিয়ে দেখতে যাচ্ছি', বার্তা রাজ্যপালের। পাশাপাশি সন্দেশখালি যাওয়ার পথে, রাজ্যপালের কনভয়ের সামনে ১০০ দিনের কাজের টাকার দাবিতে দফায় দফায় বিক্ষোভ। মিনাখাঁ থেকে মালঞ্চ পর্যন্ত রাস্তার ধারে একাধিক জায়গায় প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। এক জায়গায় দাঁড়িয়েও পড়ে রাজ্যপালের কনভয়। পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। এদিকে আজই সন্দেশখালি নিয়ে উত্তপ্ত বিধানসভা (Sandeshkhali )। বিধানসভার মাটিতে বসে প্রতিবাদ শুভেন্দু অধিকারী-সহ বিজেপি বিধায়কদের।

'মিটিং-র নামে রাত ১২টায় ডাকা হত..'

অপরদিকে, সন্দেশখালি (Sandeshkhali ) গেলেন রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধিরা।রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন,'মহিলাদের ওপর অত্যাচারের অভিযোগ ওঠায় কথা বলার জন্য আসা'। এদিন মহিলা কমিশনের প্রতিনিধিদের সঙ্গে কথা বললেন স্থানীয় মহিলারা।রাত বারোটায় ডাক পড়ত মিটিং-এর জন্য। মহিলারা না গেলেই বাড়ির সদস্য়দের কপালে জুটত বেধড়ক মার। তৃণমূল নেতা শিবু হাজরা ও সাসপেন্ডেড তৃণমূল নেতা উত্তম সর্দারের বিরুদ্ধে অকথ্য অত্য়াচারের ভয়ঙ্কর অভিযোগ করছেন সন্দেশখালির মহিলারা। সন্দেশখালির এক বাসিন্দা অভিযোগ জানিয়ে বলেন, ভাল ভাল বউ,ঝির, কমবয়সি বউ, ঝির সব নম্বর দিতে হবে। যেতে হবে। কমবয়সি বউদের সব যেতে হবে ওখানে। ওরা যখন ডাকবে, কাছে গিয়ে থাকতে হবে।

আরও পড়ুন, 'মিটিং-র নামে রাত ১২টায় ডাকা হত মেয়েদের..', সন্দেশখালিতে রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধিরা

'ঘরের মেয়েদেরকে টেনে নিয়ে যেত'

'কে ফোন করত?' সংবাদমাধ্যমের এই প্রশ্নের উত্তরে অপর এক বাসিন্দা বলেন, শিবু হাজরা। শিবু হাজরা নিজে ফোন করবে। ওর শাগরেদগুলোকে দিয়েও মাঝেমাঝে ফোন করাত। কী কাজ রাত ১২টার সময়? রাত ১২টার সময় কীসের কাজ শিবু হাজরার? সন্দেশখালিতে শিবু-উত্তমদের 'রাতের মিটিং'? বিস্ফোরক অভিযোগ সন্দেশখালির মহিলাদের। সন্দেশখালির বাসিন্দাদের স্পষ্ট অভিযোগ, নারীদের উপরে অত্য়াচার করত। মানে ঘরের মেয়েদেরকে টেনে নিয়ে যেত। অকথ্য অত্য়াচারের ভয়ঙ্কর অভিযোগ।  

সেরা শিরোনাম

Baranagar Incident: আপনার মেয়ে কি খুব গেম খেলতেন ? এবিপি আনন্দ-র মুখোমুখি মৃতার বাবা, বরানগরে তরুণীর রহস্যমৃত্যু তদন্তে এবার চাঞ্চল্যকর তথ্য..
আপনার মেয়ে কি খুব গেম খেলতেন ? এবিপি আনন্দ-র মুখোমুখি মৃতার বাবা, বরানগরে তরুণীর রহস্যমৃত্যু তদন্তে এবার চাঞ্চল্যকর তথ্য..
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
CPM-BJP Clash: ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
BJP Extortion Allegation: ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget