এক্সপ্লোর

Jagaddal Murder: ভাটপাড়ার পর এবার জগদ্দল, মদের আসরে পরিচিতের হাতে খুন ১৯ বছরের তরুণ

North 24 Paraganas News: রাতে মদের আসরে পরিচিতের হাতে খুন ১৯ বছরের তরুণ। মৃতের নাম রোহিত দাস। গতকাল জগদ্দলের ২৬ নম্বর রেলগেটের ঘটনা।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগণা: ভাটপাড়ার পর এবার জগদ্দল (Jagaddal Shootout)। রাতে মদের আসরে পরিচিতের হাতে খুন ১৯ বছরের তরুণ। মৃতের নাম রোহিত দাস। গতকাল জগদ্দলের ২৬ নম্বর রেলগেটের ঘটনা। ঘটনাস্থলে পৌঁছেছে জগদ্দল থানার পুলিশ (Jagaddal Police Station)। 

জগদ্দলে শ্যুটআউট

ভাটপাড়ার পর এবার জগদ্দল। ১২ ঘণ্টার মধ্যে ফের উত্তর ২৪ পরগনায় খুনের ঘটনা। রাতে মদের আসরে পরিচিতের হাতে খুন হন ১৯ বছরের তরুণ। মৃতের নাম রোহিত দাস। জগদ্দলের ২৬ নম্বর রেলগেটের কাছে শান্তিনিবাস পল্লির ঘটনা। গতকাল বাড়ির কাছেই ওই তরুণ খুন হন। ঘটনাস্থলে পৌঁছেছে জগদ্দল থানার পুলিশ। 

গতকাল ভাটপাড়ায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ (point blank range) থেকে গুলি করে খুন করা হয় এক ইমারতি ব্যবসায়ীকে। এরপর গতকাল মধ্যরাতে ফের খুনের ঘটনা জগদ্দল। জানা যাচ্ছে, গভীর রাতে গুলির শব্দ শুনতে পান প্রত্যক্ষদর্শীরা। পরিবার সূত্রে খবর, টিটাগড় জুটমিলের শ্রমিক রোহিত গতকাল রাতে কাজে যাচ্ছেন বলে বাড়ি থেকে বের হন। এর কিছুক্ষণের মধ্যে বাড়ির সামনে থেকে তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। 

আরও পড়ুন: North 24 Paraganas Jawan Death: মণিপুরের ধসে মৃত দুই বাঙালি জওয়ান, এলাকায় শোকের ছায়া

গতকাল গভীর রাতে মদের আসরে রোহিত দাসকে গুলি করে খুন করা হয়। পুলিশ সূত্রে খবর, গতকাল মদের আসরে বন্ধুদের সঙ্গেই ছিলেন। সেখানেই এক যুবক রোহিতকে পেটের কাছে গুলি করেন। ঘটনাটি মৃতের বাড়ির কাছেই হয়। পরিবার সূত্রে খবর, রক্তাক্ত অবস্থায় বাড়ির উঠোনে পড়েছিল ওই তরুণ। বাড়ির লোকই তাকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। অভিযুক্ত যুবক করণের খোঁজে তল্লাশি শুরু করেছে জগদ্দল থানার পুলিশ। এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। মদের আসরে আরও যারা ছিল, তাদেরও জিজ্ঞাসাবাদ করার কথা ভাবছে পুলিশ।

গতকাল, ধূমপান করাতে চেয়ে ভাটপাড়ায় পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে ইমারতি ব্যবসায়ীকে গুলি করে খুনের অভিযোগ ওঠে। সকাল ১১টা নাগাদ ভাটপাড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে গুলি চলে। অভিযোগ প্রায় ৮ রাউন্ড গুলি চলে। ইমারতি ব্যবসায়ী সালামউদ্দিন আনসারির মাথায় গুলি লাগে। কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget