এক্সপ্লোর

Calcutta High Court:'আপনিই সিদ্ধান্ত নিলেন, সাক্ষী বিশ্বাসযোগ্য নয়!' ৩ বিজেপি কর্মী খুনে পুলিশের ভূমিকায় বিস্মিত হাইকোর্ট

Sandeshkhali BJP Workers Death:সন্দেশখালিতে তিন বিজেপি কর্মী খুনের মামলায় পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ বিচারপতি জয় সেনগুপ্ত। আদালতের ভর্ৎসনার মুখে তদন্তকারী আধিকারিক। 

সৌভিক মজুমদার, কলকাতা: সন্দেশখালিতে তিন বিজেপি কর্মী খুনের মামলায় পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ বিচারপতি জয় সেনগুপ্ত। আদালতের ভর্ৎসনার মুখে তদন্তকারী আধিকারিক। 
চার্জশিটে কেন শেখ শাহজাহানের নাম বাদ পড়েছে? প্রশ্ন করলেন বিচারপতি। ১ এপ্রিলের মধ্যে জবাব তলব করল আদালত। 

আর যা...
বিচারপতি সেনগুপ্তের প্রশ্ন, 'মামলায় মূল অভিযুক্ত শেখ শাহজাহান। সাক্ষীরা তার নামই জানিয়েছে। তাও কেন চার্জশিট থেকে নাম বাদ দিল পুলিশ?' পুলিশের পাল্টা সওয়াল, 'সাক্ষীরা বিশ্বাসযোগ্য ছিলেন না। তাই বাদ দেওয়া হয়েছে।' 'আপনিই সিদ্ধান্ত নিয়ে নিলেন যে, সাক্ষী বিশ্বাসযোগ্য নয়', বিস্ময়প্রকাশ করলেন বিচারপতি। ২০১৯ সালে লোকসভা ভোট পরবর্তী হিংসায় সন্দেশখালির ভাঙ্গিপাড়া গ্রামে ৩ বিজেপি কর্মী খুনের ঘটনায় FIR-এ নাম ছিল বর্তমানে সাসপেন্ডেড তৃণমূল নেতা শেখ শাহজাহানের। ন্য়াজাট থানায় খুন ও অস্ত্র আইনে শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলা হয়। ঘটনায় তৃণমূল ও বিজেপি দু'দলই থানায় FIR করেছিল। তৃণমূলের তরফে যাদের অভিযুক্ত করা হয়েছিল, তাদের প্রত্য়েকের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হলেও, বিজেপির অভিযোগপত্রে নাম থাকা শেখ শাহজাহানের নাম ছিল না চার্জশিটে! গত ফেব্রুয়ারি মাসে, হাইকোর্টে সন্দেশখালি সংক্রান্ত একটি মামলায় রাজ্য সরকারের আইনজীবী বলেন, শেষ ৪ বছরে ৪৩টি FIR হয়েছে। যার মধ্যে ৪২টিতে চার্জশিট হয়েছে। ধর্ষণের ধারাও যুক্ত আছে। বাকি তদন্ত চলছে। জমি দখলের অভিযোগে ৭টি FIR হয়েছে। সেগুলিতে চার্জশিট হয়েছে। ৮ই ফেব্রুয়ারি পর্যন্ত ২৪টি FIR হয়েছে। ২২ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ১৫ জনকে। তখন প্রধান বিচারপতি বলেন, 'তার মানে ৪ বছর ধরে এই ঘটনা ঘটছিল। কিন্তু কাউকে গ্রেফতার করা হয়নি। শেষ পর্যন্ত বিস্ফোরণ ঘটেছে। রাজ্য বলছে, যে জমি দখল করা হয়েছে, সেগুলি ফেরত দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তার মানে কিছু একটা ঘটেছে।' 

তপ্ত সন্দেশখালি...
এমনিতেই, চলতি বছরের গত ৫ জানুয়ারিতে ইডি-র উপর হামলার ঘটনার পর থেকে টানা শিরোনামে রয়েছে সন্দেশখালি। সে দিন ইডি আধিকারিকদের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের উপরও চড়াও হয়েছিল শেখ শাহজাহানের অনুগামীরা, এমনই অভিযোগ। পার পাননি খবর করতে যাওয়া সংবাদমাধ্যমের কর্মীরা। তাঁদেরও মারধরের অভিযোগ ওঠে শাহজাহান-অনুগামীদের বিরুদ্ধে। সেই ঘটনার ৫৬ দিনের মাথায় গ্রেফতার হয় সাসপেন্ডেড তৃণমূল নেতা। কিন্তু তার মধ্যে তীব্র বিক্ষোভ-প্রতিবাদের আগুন জ্বলে ওঠে সন্দেশখালি। জোর করে জমি দখল থেকে শুরু করে নারী নির্যাতন, একের পর এক অভিযোগ জমা হয়। বিষয়টি নিয়ে কড়া সমালোচনা শুরু করেন বিরোধীরা। বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে অমিত শাহ বলেন, 'সন্দেশখালিতে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। বিজেপি কর্মীদের ওপর সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটের শরিকরা সন্ত্রাসের রাজনীতি করে।'

আরও পড়ুন:ED, CBI, আদালত সঙ্গে রয়েছে, তাও বকেয়ার হিসেব দেওয়ার ক্ষমতা নেই BJP-র: অভিষেক

সেরা শিরোনাম

West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী

ভিডিও

Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live
Jadavpur University: বুধবার মধ্যরাতে কারা ঢুকেছিল ক্যাম্পাসে? মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম
যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget