এক্সপ্লোর

North 24 Parganas: বারাসাত জেলা বার অ্যাসোসিয়েশনের ভোটে হাড্ডাহাড্ডি লড়াই, বাজিমাত বাম-কংগ্রেস জোটের

Bar Association Poll: পঞ্চায়েত ভোটের আগে, বিরোধীদের বড় সাফল্য়। বারাসাত জেলা বার অ্যাসোসিয়েশনের ভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাজিমাত করল বাম-কংগ্রেস জোট।

সমীরণ পাল, বারাসাত: বারাসাত জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে ( Bar Association Poll) বাজিমাত বাম-কংগ্রেসের। তৃণমূলকে হারিয়ে জয়ী হল বিরোধী জোট। তবে, অ্যাসোসিয়েশনের সভাপতি পদে জয়ী হয়েছেন শাসকদলের প্রার্থী।

বাজিমাত বাম-কংগ্রেসের: পঞ্চায়েত ভোটের আগে, বিরোধীদের বড় সাফল্য়। বারাসাত জেলা বার অ্যাসোসিয়েশনের ভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাজিমাত করল বাম-কংগ্রেস জোট। ১৩টি আসনের মধ্যে ৭টি আসনে জয়ী হয়েছেন জোটের প্রার্থীরা। তৃণমূল পেয়েছে ৬টি আসন। বিজেপির ঝুলি শূন্য়।                             

৩১ জানুয়ারি ছিল বারাসাত জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন। মোট ভোটার ছিলেন ১ হাজার ৯০২ জন। ভোট দেন ১ হাজার ৫২৩ জন। শনিবার নির্বচনের রেজাল্ট বেরোতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন বাম-কংগ্রেসের প্রতিনিধিরা। তবে, অ্যাসোসিয়েশনের সভাপতি পদে জয়ী হয়েছেন শাসকদলের প্রার্থী।  তৃণমূল জমানায় বার অ্যাসোসিয়েশনের ভোটে বাম-কংগ্রেস জোটের এই সাফল্য পঞ্চায়েত ভোটের আগে বিরোধীদের জন্য় অবশ্যই বাড়তি অক্সিজেন জোগাবে! মত রাজনৈতিক মহলের একাংশের।                                  

বাম-বিজেপি সমর্থকদের জোট: গতবছর নন্দকুমারে সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়ী হয়, বাম ও বিজেপি সমর্থিত ঐক্যমঞ্চ। ৬৩ আসনের একটিতেও জিততে পারেনি তৃণমূল সমর্থিত প্রার্থীরা। তারপর, পূর্ব মেদিনীপুরে একের পর এক সমবায় সমিতির ভোটে তৃণমূলকে পর্যুদস্ত করতে জোট বাঁধতে দেখা যায় সিপিএম-বিজেপিকে।                                                          

প্রার্থী নিয়ে বিধায়ক ও জেলা তৃণমূল (Trinamool) সভাপতির সঙ্গে ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতির সংঘাত। আর তাকে কেন্দ্র করে মাদ্রাসা পরিচালন সমিতির ভোটে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল রতুয়ার বাটনা এলাকা। পুলিশের সামনেই চলল সংঘর্ষ। ভাঙা হল বাড়ি, বাইক। পরিচালন সমিতির নির্বাচনে বাটনা হাই মাদ্রাসার ৬টি আসনেই আলাদা আলাদা ভাবে প্রার্থী দিয়েছে তৃণমূলের দুটি গোষ্ঠী। তাকে কেন্দ্র করে পঞ্চায়েত ভোটের আগে প্রকাশ্যে চলে এল তৃণমূলের অন্দরের বিরোধ। যার একদিকে রয়েছেন রতুয়ার তৃণমূল বিধায়ক ও মালদা জেলা তৃণমূল সভাপতি। আরেকদিকে রয়েছেন রতুয়া এক নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি।

আরও পড়ুন: West Midnapore: একশো দিনের কাজের টাকার দাবি, ঘাটালে বিক্ষোভের মুখে কেন্দ্রীয় প্রতিনিধি দল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Duttapukur: দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Kolkata News: টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget