এক্সপ্লোর

Mamata Banerjee : শীতবস্ত্র কই ! মঞ্চে ক্রুদ্ধ মুখ্যমন্ত্রী, বিডিওকে ভর্ৎসনা, 'ভুল করলে দায় নিতে হয় আমাকে’

Mamata Banerjee : কড়া বার্তা দিয়ে বলেন, ‘পুলিশ অন্যায় করলে দোষটা পড়ে আমার ঘাড়ে। সরকার ভুল করলে দায় নিতে হয় আমাকে। ’

আশাবুল হোসেন, সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা:  হিঙ্গলগঞ্জে আজ মুখ্যমন্ত্রী ( Mamata Banerjee ) । বনবিবির মন্দিরে আজ পুজো দেন তিনি। এরপর মন্দির সংস্কারের কথাও বলেন মুখ্যমন্ত্রী। এদিন হিঙ্গলগঞ্জে সরকারি সুবিধা প্রদান অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রশাসনিকর কর্তাদের কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। 

এদিন তিনি বনদেবীর মন্দিরে পুজো দিয়ে আসেন মঞ্চে। সেখান থেকে সরকারি বিভিন্ন পরিষেবা প্রদান অনুষ্ঠান শুরু করেন। ঘোষণা করেন, ‘যাঁরা বিধবা ভাতা পান, তাঁরা লক্ষ্মীর ভান্ডারও পাবেন’। বনদেবীর মন্দির পাকা করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এলাকায় বাস পরিষেবা বাড়ানোর পরামর্শ মুখ্যমন্ত্রী। 

আরও দেখুন :

Mamata Banerjee: মঞ্চে নেই শীতবস্ত্র, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, মঞ্চ থেকে বিডিওকে তলব



এরপরই ঘটে যায় সেই ঘটনা। মঞ্চ থেকে শীতবস্ত্র বিলি করতে গিয়ে দেখেন শীতবস্ত্র এসেই পৌঁছয়নি। তলব করেন বিডিওরকে। কড়া বার্তা দিয়ে বলেন, ‘পুলিশ অন্যায় করলে দোষটা পড়ে আমার ঘাড়ে। সরকার ভুল করলে দায় নিতে হয় আমাকে। ’ সেই সঙ্গে ডিবিও উদ্দেশে তাঁর বার্তা, ‘যদি বিডিওরা কাজ না করে, আমাকে কড়া পদক্ষেপ করতে হবে’।

শীতবস্ত্র বিলি করতে না পারায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। বলেন, ‘তোমার কাছ থেকে আশা এটা করিনি’ । জেলাশাসককে মঞ্চ থেকেই ভর্ত্‍‍সনা করেন মুখ্যমন্ত্রী। মাঝপথেই ভাষণ থামিয়ে বসে পড়লেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। বললেন, ‘যতক্ষণ শীতবস্ত্র না আসবে, মঞ্চেই বসে থাকব’। ক্ষোভ প্রকাশের বেশ খানিক্ষণ পর মঞ্চে এল শীতবস্ত্র। তারপর মঞ্চ থেকে কয়েকজন শিশু, বৃদ্ধদের শীতবস্ত্র বিলি করেন তিনি। তিনি বলেন, সরকারি সুবিধে প্রত্যেকে পাবেন। সরকারি সুবিধে পাওয়ার জন্য কিংবা ফর্ম ফিল আপের জন্য আধার কার্ড আবশ্যক নয়। 

তিনি বলেন, মোট ১৫ হাজার শীতবস্ত্রের ব্যবস্থা করেছেন তিনি। প্রত্যেকেই পাবেন। তবে, একদিনে মঞ্চ থেকে সবটা করা সম্ভব নয়। কারণ সন্ধে হয়ে যাবে। বাঘের ভয় তো আছেই। এরপর সরকারি উন্নয়নের ভাবনা তিনি ভাগ করে নেন। বলেন, মানুষের সুবিধের জন্য সুন্দরবন আলাদা জেলা হবে। পর্যটনে জোর দেওয়া হবে। মানুষের রোজগার বাড়ানোর জন্য ঘরে ঘরে হোম স্টে করতে পারেন মানুষ। তার জন্য সরকার সাহায্য দেবে। 

পঞ্চায়েত ভোটের আগে জেলা সফরে মুখ্যমন্ত্রী।  মঙ্গলবার হিঙ্গলগঞ্জের সামশেরনগরে বনবিবির মন্দিরে পুজো দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। 

                                                     

                                                                  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Netaji SUbhas Chandra Bose Statue | ভাঙা ডান হাত, নিউ আলিপুরে নেতাজির মূর্তির এ কী হাল?
Indranil Khan on Har Ghar Tiranga | জাতীয় পতাকা হাতে বেহালার বুকে ইন্দ্রনীলের নেতৃত্বে তিরঙ্গা যাত্রা
Dilip Ghosh: 'আপনারা সবাই জানেন সমস্ত পাপের মূলে উনি ছিলেন', নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে দিলীপ ঘোষ
Aniket Mahato on Nirmal Ghosh: 'সিবিআই ২ বছর ধরে এরকম অপদার্থতার পরিচয় দিল কেন?' নির্মল ঘোষের গ্রেফতারির পর অনিকেত
Samik Bhattacharya:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget