এক্সপ্লোর

North 24 Paragana : পঞ্চায়েত বোর্ড গঠনে বিজেপির পাশে কংগ্রেস ও ফরওয়ার্ড ব্লক, একযোগে বিজয়-উল্লাস বাগদায় !

Panchayat Seats : ২১ টি আসনের মধ্যে ১১টি আসনে জয়লাভ করে বিজেপি, ৮ টি পায় তৃণমূল, কংগ্রেস ১টি  আসনে এবং ফরওয়ার্ড ব্লক ১ টি আসনে জয়লাভ করে

সমীরণ পাল, বাগদা : পঞ্চায়েতে বোর্ড গঠন ঘিরে রাজনৈতিক সমীকরণে বৈচিত্রের যেন শেষ নেই। এবার কংগ্রেস (Congress) ও ফরওয়ার্ড ব্লক বোর্ড গঠনে সমর্থন জানাল বিজেপিকে (BJP)। একদিকে পঞ্চায়েতে বোর্ড (Panchayat Board) গঠন করেছে বিজেপি, আর পঞ্চায়েত অফিসের সামনে চলছে বিজয় উল্লাস। আর সেই উচ্ছ্বাসে বিজেপি, কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক ও সিপিএমের পতাকা নিয়ে সামিল হলেন কর্মীরা ।

উত্তর ২৪ পরগনার বাগদা (Bagda) ব্লকের কনিয়াড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ২১ টি আসনের মধ্যে ১১টি আসনে জয়লাভ করে বিজেপি, ৮ টি পায় তৃণমূল, কংগ্রেস ১টি  আসনে এবং ফরওয়ার্ড ব্লক ১ টি আসনে জয়লাভ করে। এদিন পঞ্চায়েতে বোর্ড গঠনের বৈঠকে বিজেপির প্রধান পদপ্রার্থী গীতু বিশ্বাস সরকারকে সমর্থন করেন কংগ্রেস প্রতীকে জয়ী সম্রাট সাঁতরা ও  ফরওয়ার্ড ব্লকের প্রতীকে জয়ী শম্পা সাঁতরা। এ বিষয়ে কংগ্রেস ও ফরওয়ার্ড ব্লকের প্রার্থী একযোগে জানিয়েছেন, উন্নয়নের স্বার্থে তাঁরা বিজেপিকে সমর্থন জানিয়েছেন।

নবগঠিত কনিয়াড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান গীতু বিশ্বাস সরকারও বলেন, ১১ জন বিজেপি সদস্য জয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠ অনুসারে আমরা পঞ্চায়েত গড়েছি । কংগ্রেস ও ফরওয়ার্ড ব্লক আমাদের সমর্থন করেছে ।

অধিকাংশ সদস্যই 'উধাও'-

এদিকে জেলার অন্য প্রান্তে বোর্ড গঠন ঘিরে অন্য চিত্র দেখা যায়। তৃণমূলের গোষ্ঠী কোন্দলে আজ ভেস্তে যায় ব্যারাকপুর ব্লক-২ এর শিউলি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন। আসেনইনি তৃণমূলের ১৯ জন সদস্য। এই ঘটনায় যারপরনাই ক্ষুব্ধ দলীয় নেতৃত্ব। তাঁদের উপস্থিত না থাকার কারণ জানতে চেয়েছেন দলীয় নেতা তথা সেচমন্ত্রী পার্থ ভৌমিক।

শিউলি গ্রাম পঞ্চায়েতে ৩০টি আসন। এর মধ্যে ২৯ টি আসনে ভোট গ্রহণ হয়। একটি আসনে প্রার্থী মারা যাওয়ায় তাতে ভোট হয়নি। এর মধ্যে ২৪টি আসনে তৃণমূল, সিপিএমের ২ জন এবং বিজেপির ৩ জন জয়লাভ করেন। আজ বিজেপির প্রার্থীরা এলেও, তৃণমূলের ১৯ জন না আসায় কোরাম পাশ হয়নি। ফলে, ভেস্তে যায় শিউলি পঞ্চায়েতের নতুন বোর্ড গঠন। 

তৃণমূলের মনোনীত প্রধান সঞ্জীব ঘোষ জানান, দল তাঁকে ঠিক করেছে। তিনি প্রধান হবেন। কিন্তু, প্রাক্তন প্রধান অরুণ ঘোষ ১৯ জন নির্বাচিত সদস্যকে নিয়ে উধাও হয়ে গেছেন। তাঁকে দুপুর থেকে আর পাওয়া যাচ্ছে না !

এদিকে খবর পেয়ে ছুটে আসেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। তিনি জানান, যাঁরা আসেননি তাঁদের কাছে না আসার কারণ জানতে চাওয়া হয়েছে। কেন তাঁরা আজ শপথ গ্রহণে আসেননি ? এরপর আলোচনা করে ঠিক হবে আবার কবে প্রধান এবং শপথ গ্রহণ হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget