এক্সপ্লোর

North 24 Paraganas: গায়ে আগুন দিয়ে কুয়োয় ঝাঁপ স্বামীর! পারিবারিক অশান্তির মর্মান্তিক পরিণতি

North 24 Paraganas: সংসারে অশান্তি ছিল নিত্যদিনের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, স্ত্রীর সঙ্গে গণ্ডগোলের জেরে ওই ব্যক্তি নিজের ঘরে প্রথমে গায়ে আগুন দেন। এরপর কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি।

সমীরণ পাল, পানিহাটি (উত্তর ২৪ পরগণা): আর পাঁচটা পরিবারের মতোই তাদের বাড়িতেও চলত ঝামেলা, ঝগড়া। কিন্তু সেই অশান্তি যে কারও প্রাণ নিতে পারে সেই আন্দাজ বোধ হয় কেউই করেননি। উত্তর ২৪ পরগণার (North 24 Paraganas) পানিহাটির (Panihati) ঘটনায় ছড়াল চাঞ্চল্য। 

স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিবাদের জেরে আত্মহত্যা করলেন স্বামী। নিজের গায়ে আগুন লাগিয়ে কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন ওই ব্যক্তি। পানিহাটি শ্যামাপল্লী এলাকার ঘটনার। মৃত ব্যক্তির নাম গৌতম শী। বয়স বছর তিরিশের কাছাকাছি। পেশায় তিনি মার্বেল ব্যবসায়ী ছিলেন। মার্বেলের কাজ করতেন। 

কিন্তু সংসারে অশান্তি ছিল নিত্যদিনের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, স্ত্রীর সঙ্গে গণ্ডগোলের জেরে ওই ব্যক্তি নিজের ঘরে প্রথমে গায়ে আগুন দেন। এরপর কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের ইঞ্জিন ও খড়দহ থানার পুলিশ। মৃত ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে খড়দহ থানায়। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে। 

আরও পড়ুন: Purulia News: ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনায় ৫ পুলিশ কর্মীকে ক্লোজ

অন্যদিকে গতকাল দক্ষিণ ২৪ পরগণার গোসাবা থানা এলাকায় ভয়াবহ দুর্ঘটনার ছবি ধরা পড়ে। ওই এলাকার পাখিরালয় হাই স্কুলের সামনে শনিবার গভীর রাতে দুই যুবককে রক্তাক্ত অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকতে দেখা যায়।

গোসাবা থানা পাখিরালয় হাই স্কুলের সামনে ওই দুই যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সেই সময় তাঁরা পাশে একটি ভাঙাচোরা বাইক পড়ে থাকতেও দেখেন। স্থানীয় মানুষজন সঙ্গে সঙ্গে গোসাবা থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গোসাবা থানার পুলিশ এসে পৌঁছয়। তাঁরা এরপর ওই দুই ব্যক্তিকে উদ্ধার করে গোসাবা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানেই চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

মৃত দুই ব্যক্তির নাম সাদ্দাম শেখ ও ভরত দাস। পুলিশের প্রাথমিক অনুমান রাতের অন্ধকারে প্রচণ্ড গতিতে গাড়ি চালানোর জন্যই দুর্ঘটনা ঘটে। গোটা বিষয়টি তদন্ত করে দেখছে গোসাবা থানার পুলিশ। এই ঘটনা আদৌ এটি নিছক পথ দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে, বা অন্য কারও হাত রয়েছে কি না তা খতিয়ে দেখছে গোসাবা থানায় পুলিশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget