এক্সপ্লোর

North 24 Paraganas: মেশিন বসিয়ে বিদ্যাধরী নদীগর্ভস্থ বালি চুরি মাফিয়াদের ! সন্দেশখালিতে ভূমিধসের আশঙ্কা

Sandeshkhali : ট্রাকে ভর্তি করে সেই বালি দিনের পর দিন ইটভাটা থেকে শুরু করে শহরাঞ্চলে বিক্রি করা হচ্ছে...

সমীরণ পাল, সন্দেশখালি : হাইড্রোলিক মেশিন বসিয়ে দিনে-রাতে বিদ্যাধরী নদী (Bidyadhari River) থেকে চুরি করে নেওয়া হচ্ছে নদীগর্ভস্থ বালি। ফলে, এলাকায় ভূমিধসের (Landslide) আশঙ্কা তৈরি হয়েছে। এই সাদা বালি নদী থেকে তুলে ট্রাকের মাধ্যমে শহরাঞ্চলে পাঠানোর পাশাপাশি ইটভাটাতেও বিক্রি করা হচ্ছে। এই পরিস্থিতিতে বিদ্যাধরী নদী থেকে বালি চুরি বন্ধ করা হোক, এই মর্মে প্রশাসনিক দফতরে অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসী। নদী থেকে বালি চুরি করায় তৃণমূলের মদত রয়েছে বলে অভিযোগ তুলেছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। অভিযোগের ভিত্তিতে তদন্তের আশ্বাস দিয়েছে ভূমি ও ভূমি রাজস্ব দফতর। 

নদী থেকে মাটি বা বালি তোলা কঠোরভাবে নিষিদ্ধ। কিন্তু, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি ১ নম্বর ব্লকের ন্যাজাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পারশেমারী এলাকায় দিনের আলোয় এলাকার কিছু মাটি মাফিয়া নদীগর্ভস্থ বালি তুলে নিচ্ছে। ট্রাকে ভর্তি করে সেই বালি দিনের পর দিন ইটভাটা থেকে শুরু করে শহরাঞ্চলে বিক্রি করছে। 

এদিন ঘটনাস্থলে গিয়ে দেখা গেল, নদীর মাঝখানে নৌকায় রয়েছে হাইড্রোলিক মেশিন। নদী থেকে সাদা বালির খাদানে চলে এসেছে মোটা সবুজ রঙের পাইপ। সেই পাইপের মাধ্যমে নদীর ভূগর্ভস্থ বালি জমা হয় ইটভাটার মধ্যে খাদানে। সেখান থেকে ট্রাকে বোঝাই করে বালি চুরি করা হয় এবং সেই বালি ইটভাটা থেকে শহর অঞ্চলে বিক্রি করা হয় বলে জানিয়েছে বালি খাদানের পাশে থাকা ট্রাকের খালাসি। ক্যামেরা দেখেই ট্রাকের দরজা বন্ধ করে দেন চালক। নদী থেকে কারা বালি চুরি করছে ? প্রশ্ন করা হলে তিনি উত্তর দেন, পেট চালাতে কাজ করছি। মালিকের নাম বলতে পারব না।

এদিকে এভাবে লাগাতার বালি তোলায়, নদীবাঁধের ভারসাম্য নষ্ট হয়ে বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা করেছেন স্থানীয়রা।

এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোরও। বসিরহাট সাংগঠনিক জেলার দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা শঙ্কর চট্টোপাধ্য়ায় বলছেন, 'বিদ্যাধরী নদী থেকে প্রকাশ্যে সাদা বালি চুরি হচ্ছে স্থানীয় তৃণমূল নেতাদের পাশাপাশি প্রশাসনের একাংশের মদতে। এভাবে বিদ্যাধরী নদী থেকে বালি তোলা হলে এলাকায় ভূমিধস অনিবার্য। বিজেপির পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাই।'

যদিও বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছেন ন্যাজাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হেনা দাস মাহাতো। তাঁর দাবি, নদী থেকে এভাবে বালি চুরি করা আইনত অপরাধ। এই ধরনের কোনও অভিযোগ আমার কাছে আসেনি। বালি চুরির পেছনে তৃণমূলের মদত নেই। বিজেপির পায়ের তলার মাটি সরে গেছে। এলাকায় তাদের অস্তিত্ব নেই। তাই ভিত্তিহীন অভিযোগ। 

সন্দেশখালি ১ নম্বর এলাকার বিএলআরও অলোক সেনাপতি জানিয়েছেন, কোনও অভিযোগ আসেনি। তবে বিদ্যাধরী নদী থেকে বালি চুরি করা সম্পূর্ণ অবৈধ। এখানে কাউকে অনুমতি দেওয়া হয়নি। দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। 

কবে ব্যবস্থা নেবে প্রশাসন? কবে বন্ধ হবে বেআইনিভাবে বালি চুরি? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের মনে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget