এক্সপ্লোর

North 24 Pargana News: স্কুল উন্নয়নের কোটি টাকা তছরুপের অভিযোগ, গ্রেফতার অর্জুন সিংহ-র প্রাক্তন কর্মী

কয়েক মাস আগে জেলা প্রশাসনের তরফে জানা যায়, ব্যারাকপুর লোকসভার অন্তর্গত পাঁচটি স্কুলে অর্জুন সিংহ ও পবন সিংহের সাংসদ ও বিধায়ক তহবিল থেকে উন্নয়নের জন্য টাকা পৌঁছায়নি।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ব্যাঙ্কে ভুয়ো অ্যাকাউন্ট (Fake Account) বানিয়ে, সাংসদ তহবিলের কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠল ব্যারাকপুরের বিজেপি (BJP) সাংসদ অর্জুন সিংহ-র (Arjun Singh) প্রাক্তন আপ্তসহায়ক ও সংশ্লিষ্ট ব্যাঙ্কের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের বিরুদ্ধে।

স্কুলের উন্নয়নের নামে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করা হয় বলে অভিযোগ। এর পর সাংসদ তহবিলের ১ কোটি ৬৬ লক্ষ টাকা আত্মসাত করা হয়। অভিযোগে গ্রেফতার করা হয়েছে অর্জুন সিংহ-র প্রাক্তন আপ্তসহায়ক ও সংশ্লিষ্ট ব্যাঙ্কের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি অর্জুন সিংহ।

কয়েক মাস আগে জেলা প্রশাসনের তরফে জানা যায়, ব্যারাকপুর (Barrakpur) লোকসভার অন্তর্গত পাঁচটি স্কুলে অর্জুন সিংহ ও পবন সিংহের সাংসদ ও বিধায়ক তহবিল থেকে উন্নয়নের জন্য টাকা পৌঁছায়নি। সাংসদের প্যাডে টাকা দেওয়ার সুপারিশ পাওয়ার পর পলতার শান্তিনগরে বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্কে পাঁচটি ভুয়া অ্যাকাউন্ট তৈরি করা হয়। 

সেখান থেকে ওই টাকাগুলো অন্য অ্য়াকাউন্টে পাঠিয়ে আত্মসাৎ করা হ. ববে ই তদন্তে জানতে পারে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন। এরপর ব্যারাকপুর কমিশনারেটের চারটি থানায় অভিযোগ দায়ের করা হয় জেলা প্রশাসনের তরফে। বিষয়টি জানার পর অর্জুন সিংহ অনির্বাণ সরকারের নামে ব্যারাকপুর কমিশনারেট অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় অনির্বাণ সরকার ও ব্যাঙ্কের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে গ্রেফতার করে ব্যারাকপুর কমিশনারেট এর গোয়েন্দা বিভাগ। তারা পুলিশ হেফাজতে রয়েছেন। 

তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তে জানা গিয়েছে, ভুয়ো নথি দিয়ে স্কুলগুলোর নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করেন অনির্বাণ। তাকে সাহায্য করেন সেই সময়কার ব্যাঙ্ক ম্যানেজার। তারপরেই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো থেকে কাদের অ্যাকাউন্টে টাকা গিয়েছে সেটা জানার চেষ্টা চলছে। 

ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই ঘটনায় বড়সড় দুর্নীতি যোগ রয়েছে বলে সরব হয়েছে শাসকদ। তৃণমূলের অভিযোগ ভাটপাড়া নৈহাটি কো-অপারেটিভ ব্যাঙ্কের ক্ষেত্রে যেভাবে দুর্নীতি হয়েছে। ঠিক একই কায়দায় বিদ্যালয়ের উন্নয়নের টাকার দুর্নীতিতেও যুক্ত সাংসদ অর্জুন সিংহ। এ ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি ব্যারাকপুরের বিজেপি সাংসদ। জেলাশাসক সুমিত গুপ্তা জানিয়েছেন, বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে। বিজেপির দাবি, তাদের অন্যায়ভাবে ফাঁসানোর চেষ্টা করছে শাসক দল।

আরও পড়ুন: Abhishek Banerjee On Election : ' নির্বাচন বন্ধ রাখা উচিত, এটা আমার ব্যক্তিগত মত ' বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Pakistani Terrorist Arrest: পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?
পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget