এক্সপ্লোর

North 24 Pargana News: তোলাবাজিতে বাধা দেওয়ায় হামলা, বন্দুকের বাঁট ও ধারাল অস্ত্র দিয়ে মারধর

প্রতিবাদীর অভিযোগ, এলাকায় তোলাবাজির কারবার চালায় বিকাশ সিংহ। প্রতিবাদ করায়, গতকাল ১৫-২০ জন বাইকে করে এসে তাঁর ওপর হামলা চালায়।

উত্তর ২৪ পরগনা: টিটাগড়ে তোলাবাজিতে বাধা দেওয়ায়, প্রতিবাদীকে মারধর। পাল্টা হামলার অভিযোগ অভিযুক্ত পক্ষের। সোশাল মিডিয়ায় ভাইরাল প্রতিবাদীকে মারধরের ছবি। প্রতিবাদীর অভিযোগ, এলাকায় তোলাবাজির কারবার চালায় বিকাশ সিংহ। প্রতিবাদ করায়, গতকাল ১৫-২০ জন বাইকে করে এসে তাঁর ওপর হামলা চালায়। বন্দুকের বাঁট ও ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। আক্রান্ত ব্যক্তি সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন।

আরও পড়ুন: Murshidabad: মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে অ্যাম্বুল্যান্সে ভাঙচুর, আতঙ্কিত চালকেরা

অন্যদিকে, নেতাজির মূর্তিতে মাল্যদান ঘিরে গতকাল রণক্ষেত্র হয়ে ওঠে ভাটপাড়া (Bhatpara)। তৃণমূল-বিজেপি (TMC-BJP) সংঘর্ষ। ব্যারাকপুরের (Barracpur) সাংসদ অর্জুন সিংহ অনুষ্ঠানস্থলে পৌঁছতেই উত্তেজনা ছড়ায়। তৃণমূলের (TMC) অভিযোগ, পুরসভার তরফে নেতাজির জন্মবার্ষিকী (Netaji Subhash Chandra Bose) উপলক্ষ্যে শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান চলাকালীন নিরাপত্তা রক্ষীদের নিয়ে চড়াও হন বিজেপি সাংসদ। সিআইএসএফ বেশ কয়েকরাউন্ড গুলি চালায়। তৃণমূল কর্মীদেরও মারধরও করা হয় বলে অভিযোগ।

পাল্টা সাংসদের দাবি, নেতাজি মূর্তিতে মাল্যদানে তাঁকে বাধা দেন তৃণমূল কর্মীরা। তাঁরাই গন্ডগোল পাকায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া, সাংসদ মাল্যদান করলে আপত্তি কোথায়! নিরাপত্তা জোরদার করা উচিত ছিল। প্রাসঙ্গিক থাকার জন্য বিজেপি সাংসদের নাটক, কটাক্ষ তৃণমূল নেতৃত্বের।

ঘটনাস্থলে দুপক্ষের ধস্তাধস্তি ও বচসার ছবি ক্যামেরায় ধরা পড়েছে। নিরাপত্তা কর্মীরা কোনওক্রমে অর্জুন সিংহকে সরিয়ে নিয়ে যান। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি বলেছেন, একজন সাংসদকে নেতাজীর মূর্তিতে মাল্যদান করতে বাধা দেওয়া হল। এই ঘটনায় এ রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতির বেহাল দশাই ফুটে উঠেছে।

অর্জুন সিংহ বলেছেন, পুরো ঘটনার কথা তিনি লোকসভার অধ্যক্ষ, রাজ্যপালকে জানিয়েছেন। অন্যদিকে, তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক বলেছেন, অর্জুন সিংহ এখন অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছেন। তাই প্রাসঙ্গিকতা ফিরে পেতে অশান্তি তৈরির পথে হাঁটছেন।

তৃণমূলের অভিযোগ, তাঁদের দলের নেতারা নেতাজীর মূর্তিতে মালা দিচ্ছিলেন। সেই সময় সাংসদ এসে গালিগালাজ করে। তাঁর নিরাপত্তা রক্ষীরা সাত রাউন্ড গুলি চালায় বলেও তৃণমূলের অভিযোগ। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ এনেছে বিজেপি। 

সেরা শিরোনাম

BJP Extortion Allegation: ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
West Bengal News Live: জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
West Bengal News Live Updates: কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি
কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি
BJP MLA ratna Debnath: পানিহাটিতে ক্লাব দখলে অভিযুক্ত বিজেপি বিধায়ক রত্না দেবনাথ, চাবি খুলে নিয়ে চলে এলেন, জোর তরজা
পানিহাটিতে ক্লাব দখলে অভিযুক্ত বিজেপি বিধায়ক রত্না দেবনাথ, চাবি খুলে নিয়ে চলে এলেন, জোর তরজা

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget