এক্সপ্লোর

North 24 Pargana: দেগঙ্গায় অবৈধ গ্যাস গোডাউনে জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের হানা

North 24 Pargana News: রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বাড়তে বাড়তে এখন ১ হাজার ৭৯ টাকা। একটা সিলিন্ডার কিনতে গিয়ে এখন হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) দেগঙ্গায় (Deganga) অবৈধ গ্যাসগোডাউনে জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের (Enforecement Branch) হানা। বাজেয়াপ্ত সরকারি ভর্তুকিযুক্ত ২৭টি রান্নার গ্যাসের সিলিন্ডার। অভিযানের আগেই চম্পদ অবৈধ কারবারিদের। 

রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বাড়তে বাড়তে এখন ১ হাজার ৭৯ টাকা। একটা সিলিন্ডার কিনতে গিয়ে এখন হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত। কিন্তু, তার মধ্যে চলছে, সিলিন্ডারের অবৈধ মজুতদারি!

বৃহস্পতিবার যখন সন্ত্রাস দমনে, কলকাতা-সহ দেশের নানা প্রান্তে NIA ও ED একযোগে অভিযান চালাল, সেদিন দুপুরেই অন্য রকম অভিযান দেখল উত্তর ২৪ পরগনার দেগঙ্গার চটকাবেড়িয়া শেখপাড়া এলাকা। 


অবৈধ সিলিন্ডারের গুদামে হানা দিল জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ১০ জনের দল। বাজেয়াপ্ত করা হল মজুত করা সিলিন্ডার, গ্যাসকাটার সহ একাধিক সরঞ্জাম। হাদিপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য শেখ কবিনুর বলেন, ''পুলিশ, প্রশাসন, ডিইবি-র টিম এসেছে। এখানে গ্যাসের ব্যবসা করত একটা ছেলে।''

জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সূত্রে খবর, শেখ রহমত আলি নামে এক ব্যক্তি ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের অবৈধ কারবার ফেঁদে বসেছিলেন। ব্ল্যাকে বিক্রি করা হত মজুত করা গ্যাস সিলিন্ডার। রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে ভ্যান এবং অটোতেও গ্যাস ভরা হচ্ছিল। যদিও, এদিনের অভিযানে অভিযুক্তদের কারও নাগাল পায়নি জেলা এনফোর্সমেন্ট ব্লাঞ্চ। অফিসাররা হানা দেওয়ার আগেই তারা পালিয়ে যায়।

উত্তর ২৪ পরগনা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সূত্রে খবর, মোট ২৭টি রান্নার গ্যাসের সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে। অতীতেও এবিপি আনন্দর অন্তর্তদন্তে, উত্তর ২৪ পরগনার বিভিন্ন জায়গা থেকে সামনে এসেছে কাটা গ্যাসের কারবার। এবার তার পুনরাবৃত্তি হল দেগঙ্গাতেও।

উল্লেখ্য, কয়েক মাস আগে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে বেআইনি পানীয় জলের কারখানা চালানোর অভিযোগ উঠেছিল। আজ সকালে কারখানায় হানা দেয় এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। যদিও তার আগে পলাতক কারখানা মালিক। ইবি সূত্রে খবর, সিল করে দেওয়া হয়েছিল ওই কারখানাটি। একটি পানীয় জল তৈরির কারখানায় হানা দেয় বারাসাত পুলিশ জেলার এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও বারাসাতের ফুড সেফটি অফিসার। ইবি সূত্রে খবর, কারখানার মালিক সুপ্রভাত পাল তল্লাশি অভিযানের আগেই পালিয়ে যান। কারখানা থেকে মিলেছে রাসায়নিক। ৭০ থেকে ৮০টি জলের জার। ২ হাজারটি জারের ছিপি।  

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে বেআইনি পানীয় জলের কারখানা চালানোর অভিযোগ। এরপরই কারখানায় হানা দেয় এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। যদিও তার আগে পলাতক কারখানা মালিক। ইবি সূত্রে খবর, সিল করে দেওয়া হয়েছে ওই কারখানাটি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Pakistani Terrorist Arrest: পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?
পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?

ভিডিও

Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget