এক্সপ্লোর

North 24 Pargana News: স্কুল খুলতেই করোনা সংক্রমিত শিক্ষিকা-সহ তাঁর পরিবার, অনির্দিষ্টকালের জন্য বন্ধ দেগঙ্গার স্কুল

এই ঘটনায় ওই স্কুল শিক্ষিকার সহকর্মী শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ইতিমধ্যে প্রশাসনিকভাবে স্কুলের স্যানিটাইজেশনের কাজ শুরু করা হয়েছে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বারাসাতে (Barasat) পর এবার দেগঙ্গা (Deganga) কার্তিকপুর আদর্শ উচ্চ বিদ্যাপিঠ। স্কুল খুলতেই ছড়াল সংক্রমণ। ছড়িয়ে পড়া রুখতে তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হল স্কুলের পঠন পাঠন। সূত্রের খবর, করোনা আক্রান্ত (Corona Affected) হয়েছেন স্কুলের শিক্ষিকা ও তাঁর পরিবার। তার আগে ছাত্র-ছাত্রীদের সঙ্গে ক্লাস করেছেন বাংলার শিক্ষিকা। আর এই ঘটনায় ওই স্কুল শিক্ষিকার সহকর্মী শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ইতিমধ্যে প্রশাসনিকভাবে স্কুলের স্যানিটাইজেশনের কাজ শুরু করা হয়েছে। পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে স্কুলের পঠন-পাঠন।

সম্প্রতি স্কুল খুলতেই পূর্ব বর্ধমানে (East Burdwan) করোনা (Coronavirus) আক্রান্ত হলেন প্রধান শিক্ষক। শুধু তাই নয়, আরও দু'জনের করোনা পজিটিভ (Covid Positive)। এই ঘটনার জন্য দু' দিনের জন্য বন্ধ হয়ে যায় স্কুল (School)।

করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলেছে স্কুল। আর স্কুল খোলার পর কয়েক দিন যেতে না যেতে প্রধান শিক্ষক সহ দুজন শিক্ষক করোনা আক্রান্ত। দুদিনের জন্য বন্ধ করে দেওয়া হল পূর্বস্থলীর নীলমণি ব্রহ্মচারী ইনস্টিটিউশন। আক্রান্ত প্রধান শিক্ষকসহ কম্পিউটার শিক্ষক এর সংস্পর্শে যেসব ছাত্রছাত্রী এসেছে সকলকেই আজ করানো পরীক্ষা করা হবে।

করোনা পরীক্ষা পরীক্ষা করানো হবে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের তারপরেই সিদ্ধান্ত নেয়া হবে স্কুল কত দিন বন্ধ রাখা হবে।আজ  সকাল থেকে চলছে স্কুল চত্বরে স্যানিটাইজেশন এর কাজ।

অন্যদিকে করোনার (covid 19) কারণে পূর্ব বর্ধমানের কাটোয়া (katwa) পূর্বস্থলীর নীলমণি উচ্চবিদ্যালয়ের পর এবার পূর্বস্থলীর সাবিত্রী বালিকা বিদ্যালয় বন্ধের সিন্ধান্ত নিল প্রশাসন। ওই স্কুলের প্রধান শিক্ষিকা করোনা আক্রান্ত হওয়ায় এই সিদ্ধান্ত। আজ থেকে বন্ধ করে দেওয়া হল স্কুল।

পূর্বস্থলী বিধায়ক তপন চট্টোপাধ্যায় বলেন আপাতত দুটো স্কুল বন্ধ থাকবে। স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে কবে স্কুল খোলা হবে। পরপর দুটো স্কুলের শিক্ষক এবং শিক্ষিকারা করোনা আক্রান্ত হওয়ায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত ছাত্রছাত্রীরা। পূর্বস্থলী হাসপাতালের BMOH প্রশান্ত সরকার জানান, ঐ শিক্ষিকা গতকাল কোভিড টেস্ট করিয়েছিলেন আজ তার রিপোর্ট পজিটিভ আসে, ওনাকে হোম আইসোলেশন  রেখে চিকিৎসা করা হচ্ছে।  স্কুলে আর কয়েকজন শিক্ষিকাও এদিন কোভিড টেস্ট করিয়েছেন তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget