এক্সপ্লোর

North 24 Parganas: প্রাইমারি স্কুলের পিছনে বস্তায় ঢাকা বোমা, চাঞ্চল্য দেগঙ্গায়

Bomb Recovery: পাটের খেতের মধ্যে রাখা ছিল বোমাগুলি। একটি বস্তার মধ্যে বোমাগুলি রাখা ছিল। সেই বস্তার উপর শুকনো শ্যাওলা চাপা দেওয়া ছিল।

সমীরণ পাল, দেগঙ্গা, উত্তর ২৪ পরগনা: সাতসকালে বোমা উদ্ধার। তাও আবার প্রাইমারি স্কুলের (Primary School) পিছনের খেত থেকে। গোটা চাঞ্চল্য উত্তর ২৪ পরগনায় (North 24 Pargana) দেগঙ্গায়। সপ্তাহের প্রথম দিন বোমা (Bomb) উদ্ধার ঘিরে সরগরম দেগঙ্গার (Deganga) চাকলা গ্রাম পঞ্চায়েত এলাকা। ওই পঞ্চায়েতের নিকেরআটি এলাকায় সকালবেলা স্থানীয় একটি প্রাথমিক স্কুলের পিছনের খেত থেকে বোমার খোঁজ মেলে।

কীভাবে ছিল বোমাগুলি?
পাটের খেতের মধ্যে রাখা ছিল বোমাগুলি। একটি বস্তার মধ্যে বোমাগুলি রাখা ছিল। সেই বস্তার উপর শুকনো শ্যাওলা চাপা দেওয়া ছিল। পুলিশ সূত্রের খবর, চারটি বোমা ছিল সেখানে।

কীভাবে মিলল খোঁজ?
সোমবার সকালবেলায় নিকেরআটি এলাকার কিছু মহিলা ওই মাঠে কাজে গিয়েছিলেন। তখনই স্কুল থেকে একটু দূরে পাট ক্ষেতের মধ্যে কিছু একটা পড়ে থাকতে দেখেন তাঁরা। স্কুল (School) থেকে ওই জায়গার দূরত্ব মেরেকেটে ২০০ মিটার। এরপর সঙ্গে সঙ্গে পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ মহম্মদ ওমর ফারুককে খবর দেন ওই মহিলারা। তখন ওই ব্যক্তি দেগঙ্গা থানার পুলিশকে খবর দেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দেগঙ্গা থানার পুলিশ ওই এলাকায় গিয়ে বোমাগুলি উদ্ধার করে। 

কারা রাখা হল বোমা?
কে বা কারা ওইখানে বোমা রেখেছে, কী উদ্দেশ্যে বোমা রাখা হয়েছে, কোন সময়ে ওই এলাকায় বোমা রাখা হয়েছে। এই সব তথ্যের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক স্কুলের একেবারে পাশেই বোমা উদ্ধার হওয়ায় এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। স্কুলের পড়ুয়ারা যদি কোনওভাবে ওই খানে পৌঁছে যেত। কৌতূহলের কারণে বোমাভর্তি বস্তায় হাত দিত তাহলে কী হতে পারত, তা ভেবেই আতঙ্কিত এলাকার অভিভাবকরা। বসতি এলাকা এবং স্কুলের সামনে বোমা রাখা নিয়ে ক্ষোভও ছড়িয়েছে এলাকায়। এলাকায় নিরাপত্তা বাড়ানোর দাবি করেছেন তাঁরা। 

আরও পড়ুন: এইমসে নিয়োগ দুর্নীতি মামলায় বিজেপি বিধায়কের মেয়েকে ফের জিজ্ঞাসাবাদ? বাঁকুড়ায় সিআইডি

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget