এক্সপ্লোর

North 24 Parganas: পানীয় জলের সঙ্কট ঘোলায়, প্রতিবাদে বিক্ষোভ স্থানীয়দের, লাঠিচার্জ পুলিশের

Water Crisis: জলের দাবিতে অবরোধ। বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ পুলিশের।একে অসহ্য গরম। তার ওপর খাবার জলটুকুও নেই।

সমীরণ পাল, ঘোলা: দুঃসহ গরমের মধ্যে মিলছে না পানীয় জল। এই নিয়ে পানিহাটি পুরসভার (Panihati Municipality) ২৭ নম্বর ওয়ার্ডে তুলকালাম। পানীয় জলের  দাবিতে বারাসাত-সোদপুর রোড অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। বিক্ষোভকারীদের হঠাতে লাঠিচার্জ করে পুলিশ।

পানীয় জলের সঙ্কট ঘোলায়: জলের দাবিতে অবরোধ। বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ পুলিশের। একে অসহ্য গরম। তার ওপর খাবার জলটুকুও নেই। আর তাই নিয়ে স্থানীয়দের বিক্ষোভের জেরে পানিহাটিতে ধুন্ধুমার। অবরোধ হঠাতে রণংদেহী মেজাজে পুলিশ। পানিহাটি পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের ঘোলা চণ্ডীতলা এলাকা। স্থানীয়দের অভিযোগ, বছর দুয়েক ধরে জলের সঙ্কট চলছে। বারবার জানানো সত্ত্বেও পুরসভার তরফে সাড়া মেলেনি বলে অভিযোগ। প্রতিবাদে এদিন পথে নামেন স্থানীয় বাসিন্দারা। সোদপুর-বারাসাত রোড অবরোধ করেন তাঁরা।                                 

পুলিশের সঙ্গে ধুন্ধুমার স্থানীয়দের: জল-সমস্যার সমাধান না হলে বিক্ষোভকারীরা অবরোধ তুলতে রাজি না হওয়ায়, পুলিশের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। অবরোধ হঠাতে লাঠিচার্জ করে ঘোলা থানার পুলিশ। টেনে-হিঁচড়ে এক বিক্ষোভকারীকে নিয়ে যেতে চেষ্টা করেন পুলিশ কর্মীরা। ঘাড়ধাক্কা দিয়ে বিক্ষোভকারীদের হঠানোর চেষ্টা হয়। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র‍্যাফ। জলের দাবিতে এরপর স্থানীয় তৃণমূল কাউন্সিলরের বাড়ির সামনেও শুরু হয় বিক্ষোভ। জল-সমস্যার কথা মানছেন পুরসভার চেয়ারম্যান। জলের সমস্যা না মিটলে ফের পথে নামার হুঁশিয়ারি দিয়েছেন ঘোলার চণ্ডীতলার বাসিন্দারা।

আবহাওয়ার আপডেট: চাতক পাখির মতো অপেক্ষায় ছিল রাজ্যবাসী। গুমোট গরমে খানিক স্বস্তি দিল একপশলা বৃষ্টি। ভিজল কলকাতাও। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া। মঙ্গলবার পর্যন্ত  কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই এমনই থাকবে আবহাওয়া। কাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। কলকাতায় একধাক্কায় নেমেছে পারদ। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম। দক্ষিণবঙ্গের পাশাপাশি, উত্তরবঙ্গের সব জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে আগামী কয়েকদিন। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরপ্রদেশে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। অন্যদিকে, মধ্য ভারতের বিদর্ভ থেকে তামিলনাড়ু পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। দুইয়ের প্রভাবেই রাজ্যে এই হাওয়া বদল।

আরও পড়ুন: Weather Update: কালবৈশাখীর পরিস্থিতি দক্ষিণবঙ্গে, বুধবার থেকে ফের বাড়তে পারে তাপমাত্রা

সেরা শিরোনাম

West Bengal News Live: জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
West Bengal News Live Updates: কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি
কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি
BJP MLA ratna Debnath: পানিহাটিতে ক্লাব দখলে অভিযুক্ত বিজেপি বিধায়ক রত্না দেবনাথ, চাবি খুলে নিয়ে চলে এলেন, জোর তরজা
পানিহাটিতে ক্লাব দখলে অভিযুক্ত বিজেপি বিধায়ক রত্না দেবনাথ, চাবি খুলে নিয়ে চলে এলেন, জোর তরজা
Ratna Debnath on RG Kar Incident: 'আমরা তো CBI চাইনি... না পারে তো ছেড়ে দেবে', RG Kar-কাণ্ডের তদন্তে ফের ক্ষোভপ্রকাশ অভয়ার মায়ের
'আমরা তো CBI চাইনি... না পারে তো ছেড়ে দেবে', RG Kar-কাণ্ডের তদন্তে ফের ক্ষোভপ্রকাশ অভয়ার মায়ের

ভিডিও

Cyclone Murasu | ঘূর্ণিঝড় মুরাসুর প্রভাব, আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি
Rahul On Modi |
CM Suvendu Adhikari : পঞ্চায়েত দফতরের বৈঠক, তাতেই যোগ দিতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী
Kali Puja 2026 | জানবাজারের কালীপুজোর মণ্ডপের বিরুদ্ধে নিয়ম না-মানার অভিযোগ
Agnimitra Paul | ছটপুজোর আগে শহরের বিভিন্ন ঘাট পরিদর্শনে পুরমন্ত্রী | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget