এক্সপ্লোর

North 24 Parganas: লক্ষ মতুয়া ভোট ব্যাঙ্ক, তিনশোরও বেশি সমর্থক নিয়ে তৃণমূলে যোগ বিজেপি কর্মী সমর্থকদের

বিলকান্দা দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কয়েকজন বিজেপি নেতা তিনশোজন সমর্থককে সঙ্গে নিয়ে তৃণমূলে যোগদান করেন।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : সামনেই আরও চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন (By Election)। তার আগে খড়দহ বিধানসভার উপনির্বাচনে মতুয়া ভোট ব্যাঙ্কের উপর নজর দিলো শাসকদল। জানা গিয়েছে, বিলকান্দা দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কয়েকজন বিজেপি নেতা তিনশোজন সমর্থককে সঙ্গে নিয়ে তৃণমূলে যোগদান করেন। তৃণমূলের জেলা নেতৃত্বের উপস্থিতিতে এই যোগদান মেলা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন - North 24 Pargana: কাল থেকে খড়দায় প্রচারে নামছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়

আগামী চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের আগে বড়সড় ভাঙন দেখা দিলো বিজেপি শিবিরে। সূত্রের খবর, মতুয়া সম্প্রদায় অধ্যুষিত এলাকায় ভোট ব্যাঙ্কের উপর বিশেষ নজর দিয়েছে তৃণমূল। আর তার জেরেই বিলকান্দা দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কয়েকজন নেতা শুধু নিজেরাই তৃণমূলে যোগ দিলেন না। তাঁদের সঙ্গে তৃণমূলের যোগ দিয়েছেন আরও তিনশো সমর্থকও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতবার লোকসভা নির্বাচনে সাংসদ সৌগত রায় এই এলাকায় প্রায় পাঁচ হাজার ভোটে পিছিয়ে ছিলেন। গত বিধানসভা নির্বাচনে খড়দহের প্রয়াত বিধায়ক কাজল সিনহা এই এলাকায় এক হাজারেরও বেশি ভোটে পিছিয়ে ছিলেন। 

আরও পড়ুন - North 24 Parganas: পুজোর পরই খুলতে পারে স্কুল-কলেজ, ছাত্রছাত্রীদের ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া চালু রাজ্য উচ্চশিক্ষা দফতরের

খড়দহ তিন নম্বর মন্ডলের বিজেপি তফশিলি জাতি উপজাতি মোর্চার সভাপতি লক্ষণ বর এবং তিন নম্বর মন্ডলের বিজেপি সহ-সভাপতি প্রভাস করের নেতৃত্বে বিজেপির কর্মী সমর্থকরা এদিন তৃণমূলের পতাকা নিয়ে শাসকদলে যোগদান করেন। আরও জানা গিয়েছে যে, বিলকান্দা দু নম্বরের অঞ্চল সভাপতি সজল দাস গত পরশুদিন বিলকান্দায় একটি নির্বাচনী সভা করছিলেন, যেখানে উপস্থিত ছিলেন সৌগত রায়, শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁদের কাছেই তিনি প্রস্তাব দেন যে বেশ কিছু কর্মী সমর্থম বিজেপি থেকে তৃণমূলে যোগ দিতে চান। এরপরই বিজেপি কর্মী সমর্থকদের তৃণমূলের যোগদানের কর্মসূচী নেওয়া হয়। এই প্রসঙ্গে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মতুয়াদের বিজেপি ভুল বুঝিয়ে তাদের দলে টেনেছিল। নিজেদের ভুল বুঝতে পেরে তাঁরা ফের তৃণমূলে ফিরে এসেছেন। যদিও শাসকদলের বিরুদ্ধে বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো এবং ভয় দেখানোর মতো অভিযোগ তুলেছে। বিজেপির বক্তব্য, কোনও মতুয়া ভোট ব্যাঙ্ক নয়, এই সমস্ত বিজেপি নেতা কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল। তাই কার্যত ভয় দেখিয়ে তাঁদেরকে নিজেদের দলে নিয়েছে তৃণমূল।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
North 24 Pargana News: প্রাক্তন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি ও তাঁর বাবার অস্বাভাবিক মৃত্য়ু, কী ঘটেছে অশোকনগরে ?
প্রাক্তন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি ও তাঁর বাবার অস্বাভাবিক মৃত্য়ু, কী ঘটেছে অশোকনগরে ?

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget