এক্সপ্লোর

Ashoknagar News: ফের BJP-র গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে, 'অসামাজিক কাজ'-র অভিযোগ তুলে পদত্যাগ

Ashoknagar BJP Inner Clash: অশোকনগরের কল্যাণগড়ে ফের বিজেপির গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে। কল্যাণগড় যুব মন্ডল সভাপতি অসামাজিক কাজের সঙ্গে যুক্ত অভিযোগ তুলে পদত্যাগ করলেন ৪ মন্ডল কমিটির সদস্য।

সমীরণ পাল,উত্তর ২৪ পরগনা: অশোকনগরের (AshokNagar) কল্যাণগড়ে ফের বিজেপির গোষ্ঠীকোন্দল (BJP Inner Clash) প্রকাশ্যে। কল্যাণগড় যুব মন্ডল সভাপতি নিজে বিভিন্ন অনৈতিক কাজ এবং অসামাজিক কাজের সঙ্গে যুক্ত অভিযোগ তুলে পদত্যাগ করলেন ৪ মন্ডল কমিটির সদস্য। কল্যানগড় মন্ডলের যুব সভাপতির নাম সুরজিৎ  ওরফে বাপন সমাদ্দার (Bapan Samaddar)।

'অসামাজিক কাজে জড়িত যুব মণ্ডল সভাপতি'

অভিযোগ, 'বাপন বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে যুক্ত। সম্প্রতি একটি মারপিটের ঘটনায় তার নামে অশোকনগর থানায় এফআইআর দায়ের হয়েছে। কল্যাণগড় মন্ডল এর যুব কোষাধ্যক্ষ লিটন দে,সীমান্ত মজুমদার সহ মোট চারজন সদস্য গতকাল ফেসবুকে সরাসরি যুব মণ্ডল সভাপতি অসামাজিক কাজে জড়িত বলে অভিযোগ তুলে পদত্যাগ করেছেন। তাঁদের দাবি,' এ ব্যাপারে বারংবার ঊর্ধ্বতন নেতৃত্বকে জানিয়েও কোনও কাজ হয়নি। বাপনের সঙ্গে তাদের একসঙ্গে রাজনীতি করতে মান-সম্মান নষ্ট হচ্ছে' বলেও তারা অভিযোগ করেছেন।

'বিজেপির একজন সম্পাদক বিভিন্ন দুর্নীতিতে বর্তমানে জেল খাটছেন'

এ ব্যাপারে অশোকনগর কল্যাণগড় পৌরসভার পৌরপ্রধান প্রবোধ সরকার জানান, 'শুধু অশোকনগর নয় সারা বাংলাতেই বিজেপির অন্তদ্বন্দ্ব রয়েছে যারা ঊর্ধ্বতন নেতৃত্ব তারাও বিভিন্ন দুর্নীতিতে যুক্ত অশোকনগরের বিজেপির একজন সম্পাদক বিভিন্ন দুর্নীতিতে বর্তমানে জেল খাটছেন সুতরাং বিজেপিকে নিয়ে নতুন করে বলার বা ভাবার কিছু নেই।'অন্যদিকে বিজেপি বারাসত জেলা সভাপতি তাপস মিত্র বলেন, 'এ ব্যাপারে তিনি জানেন না। যারা এসব করছেন তৃণমূলকে সুবিধা করে দিচ্ছেন। এর পেছনে তৃণমূল এমএলএ নারায়ন গোস্বামীর হাত আছে।' তবে বিজেপির অন্তকলহে অস্বস্তিতে দল।

আরও পড়ুন, ময়নাতদন্ত শেষ SSKM-এ, মাড়গ্রামে আনা হচ্ছে নিহত লাল্টু শেখের মৃতদেহ

তবে শুধু বিজেপি নয়, তৃণমূলের মধ্যেও একাধিক গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসেছে। কার্যালয় দখলকে কেন্দ্র করে পুরুলিয়ায় (Purulia) প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীকোন্দল (TMC Inner Clash)। রবিবার রাতে পুরুলিয়া শহরের বাসস্ট্যান্ডের সামনে স্থিত আইএনটিটিইউসি অনুমোদিত 'পুরুলিয়া ম্যাক্সি ট্যাক্সি ওয়ার্কার্স ইউনিয়ন'-র কার্যালয় দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে কোন্দল প্রকাশ্যে আসে। ঘটনাকে ঘিরে দুই গোষ্ঠীর মধ্যে বচসাও বাধে। ঘটনাই অস্বস্তিতে পড়েছে তৃণমূল। সম্প্রতি ডোমকলে (Domkal) প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দলের অভিযোগ ওঠে (TMC Clash)। তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলেরই পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে। পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হওয়ায় হামলার অভিযোগ। ডোমকল থানায় অভিযোগ দায়ের আক্রান্ত তৃণমূল কর্মীর। অভিযুক্ত তৃণমূল নেতা সহ ৭ জনকে আটক করেছে পুলিশ (Police)। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
BJP News: তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল

ভিডিও

Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live
Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget