এক্সপ্লোর

North 24 Parganas News: ফল ব্যবসায়ীকে অস্ত্র নিয়ে হামলা, দাদাকে বাঁচাতে আক্রান্ত ভাইও

Businessman Attacked: ভরা বাজারে ব্যবসায়ী ও তার ভাইকে এলোপাথাড়ি ধারালো অস্ত্রের কোপ। আক্রমণকারীকে গণধোলাই স্থানীয়দের ।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ঠাকুরনগর বাজারের ফল ব্যবসায়ীর (Businessman) উপরে অস্ত্র নিয়ে হামলা চালালো একদল দুষ্কৃতী। ফল ব্যবসায়ী মনরঞ্জন মজুমদারের মাথা সহ একাধিক জায়গায় কোপ লাগে। তাকে বাচাতে গিয়ে আক্রমণ হন তার ভাই । তার পেটে কোপ লেগেছে। গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে চাদপাড়া গ্রামীণ হাসপাতালে (Hospital) নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসা পর বারাসত হাসপাতালে রেফার করা হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় ঠাকুরনগর রেলগেটে নিজের দোকানে ব্যবসা করছিলেন মনোরঞ্জন অভিযোগ সেই সময় হঠাৎই একদল দুষ্কৃতী ধারাল অস্ত্র নিয়ে তার উপরে হামলা চালায়। দাদাকে বাঁচাতে আক্রান্ত হন ভাইও। এই ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় ঠাকুরনগর বাজারে। পরবর্তীতে এক আক্রমণকারীকে ধরে গণধোলাই দেয় সাধারণ মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গাইঘাটা থানার বিশাল পুলিশ বাহিনী। আক্রমণকারীকে উদ্ধার করে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় অন্যত্র রেফার করা হয়েছে। তবে ভরা বাজারে এইভাবে হামলার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা। কেনই বা তার উপরে হামলা চালালো দুষ্কৃতীরা, প্রশ্ন উঠেছে।

গত বছর নভেম্বরে হাওড়ার  সাঁকরাইলে বাড়ির কাছেই প্রাণঘাতী হামলা শিকার হন এক ব্যবসায়ী। হামলায় জখম করে তাঁর কাছ থেকে টাকা ভর্তি ব্যাগ ছিনতাই করে দুষ্কৃতীরা। দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীর উপর হামলা করে দুষ্কৃতীরা। প্রায় ২ লক্ষ টাকা লুট করা হয় বলে অভিযোগ।  রাত বারোটা নাগাদ হাওড়ার সাঁকরাইল থানার অন্তর্গত চাপাতলা সর্দারপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, রাত বারোটা নাগাদ প্রতিদিনের মত বেকারি ব্যবসায়ী আসলাম মোল্লা দোকান বন্ধ করে টাকার ব্যাগ নিয়ে চাপাতলার সর্দারপাড়ায় নিজের বাড়ি ফিরছিলেন। সেই সময় দুইজন বাইকআরোহী দুষ্কৃতী বাড়ির কাছাকাছি তাঁকে পিছন থেকে বাঁশ দিয়ে মাথায় মারে। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই ব্যবসায়ী।

আরও পড়ুন, শুভেন্দুর গড়ে পিঠেপুলি উৎসব, মঙ্গলে অন্য মেজাজে কুণাল ঘোষ

এরপর ধারাল অস্ত্র দিয়ে তাঁর পিঠে আঘাত করা হয়। তারপর দুষ্কৃতীরা টাকার ব্যাগ ছিনিয়ে মোটরবাইকে চেপে চম্পট দেয় বলে অভিযোগ। পরে আসলামের এক আত্মীয় বাড়ি ফেরার সময় দেখেন মাটিতে একটি ফোন পড়ে রয়েছে। ওই ফোনে আলো জ্বলায় সেটি তাঁর চোখে পড়ে। ফোন ধরে ওয়ালপেপারে আসলামের ছবি দেখে ফোনটি চিনতে পারেন তিনি। তারপর বাড়ির দিকে এগোতেই তিনি দেখেন বাড়ির কাছাকাছি আসলাম রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। তা দেখে চিৎকার-চেঁচামেচি শুরু করলে পড়শিরা জড়ো হন। বাড়ির লোক ও পড়শিরা তাঁকে হাজি এসটি মল্লিক গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছায় সাঁকরাইল থানার পুলিশ। ওই হাসপাতলে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে রেফার করা হয় এসএসকেএম হাসপাতালে। সেখানে চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। এই হামলার ঘটনায় ওই ব্যবসায়ী এবং তাঁর গোটা পরিবার প্রবল আতঙ্কে রয়েছে।   

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget