এক্সপ্লোর

Dumdum News: তন্ত্র সাধনার নামে 'প্রতারণা' ? দমদমে কালো হরিণের ছাল, বাঘের দাঁত উদ্ধার

Dumdum Rescue: দমদম প্রাইভেট রোডের আমবাগান এলাকা থেকে উদ্ধার সাদা, কালো হরিণের ছাল, বাঘের  নখ ও দাঁত।

জয়ন্ত পাল, কলকাতা: ফের শহরে পুলিশি অভিযানে (Police Raid) উদ্ধার বন্য প্রাণীর অঙ্গ প্রত্যঙ্গ। দমদম প্রাইভেট রোডের আমবাগান এলাকা থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে বন্য জীবজন্তুর ছাল ও অস্তি। বেআইনি ভাবে মজুত করা হয়েছিল এগুলো।

গোপন সূত্রে খবর পেয়ে, বনদপ্তর এর আধিকারিকরা নাগেরবাজার থানার পুলিশকে সঙ্গে নিয়ে তল্লাশি শুরু করে এক তন্ত্রসাধকের বাড়িতে। সেখান থেকে উদ্ধার হয় সাদা, কালো হরিণের ছাল, বাঘের  নখ ও দাঁত, এছাড়াও একাধিক পাখির দেহাংশ। মূল অভিযুক্ত সৌরভ চৌধুরী এখনও ফেরার। জ্যোতিষ ও তন্ত্র সাধনার নামে বেআইনি দ্রব্য বাড়িতে রেখেছিলেন বলে জানা গিয়েছে। নাগের বাজার থানা ও পুলিশের যৌথ উদ্যোগে উদ্ধার করা হয়। মূল অভিযুক্তকে গ্রেফতার না করা গেল এই ঘটনায় দুজনকে আটক করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে বলেও জানা গিয়েছে।

গতবছরের শুরুতে বড়সড় সাফল্য পেয়েছিল বন দফতর (Forest Department)। উদ্ধার করা হয়েছিল সেবার চিতা বাঘের চামড়া (Cheetah skin)। গ্রেফতারও করা হয়েছিল দুই অভিযুক্তকে। পাচার করার পরিকল্পনা ছিল উদ্ধার হওয়া চিতাবাঘের চামড়াগুলি। কিন্তু বনকর্মীদের তৎপরতায় পাচার হওয়ার আগেই উদ্ধার করা হয় সেসব। ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছিল দুই অভিযুক্তকে। সূত্র মারফত জানা যায়, ধৃতদের নাম পাসাং লামা ও সিরিং তামাং। তারা দু'জনেই দার্জিলিংয়ের বাসিন্দা। 

গোপন সূত্রে খবর মিলেছিল আগেই। তাতেই তৎপর হয় বনকর্মীরা। বন দফতর সূত্রে খবর, গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযানে নামেন তাঁরা। শিলিগুড়ি জলপাইগুড়ি রাস্তার জলপাইমোড়ের কাছে একটি চার চাকার যাত্রীবাহী ছোটো গাড়ি দেখে সন্দেহ হয় তাঁদের। সঙ্গে সঙ্গে সেটিকে আটক করে তল্লাশি চালানো হয়। গাড়ির মধ্যে থেকে একটি সুটকেস পাওয়া যায়। সেখান থেকেই উদ্ধার হয় চিতা বাঘের চামড়া। বন দফতর সূত্রে আরও খবর, উদ্ধার হওয়া চিতা বাঘের চামড়াটি এক পূর্ণ বয়স্ক চিতা বাঘের। বনকর্মীদের অনুমান চিতা বাঘটি শিকার করে চামড়াটি নেপালে পাচারের উদ্দেশ্য ছিল পাচারকারীদের।

আরও পড়ুন, ব্যাঙ্কে না গিয়ে কুন্তলের থেকে বিপুল অঙ্কের ঋণ ! কত টাকা ধার নেন সোমা ?

একদিকে যখন বাঘ মেরে তার চামড়া পাচারের তোড়জোর চলছে, তখন অপরদিকে দক্ষিণবঙ্গে মানুষ বাস করছে বাঘের আতঙ্কে। গতবছর  ত্রাস ছড়িয়েছিল ডোরাকাটা। গোসাবা ও পাথরপ্রতিমার পর দক্ষিণ ২৪ পরগনার (South 24 Paraganas) রায়দিঘিতে (Raidighi) ছড়িয়েছিল বাঘের আতঙ্ক (Tiger Fear)। নদীর চরে মিলেছিল সেবার বাঘের পায়ের ছাপ। রয়্যাল বেঙ্গলের (Royal Bengal Tiger) খোঁজে এলাকায় তল্লাশি চালান বন আধিকারিক ও কর্মীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget