এক্সপ্লোর

North 24 Parganas News: বিয়ের পরই 'কীর্তি' ফাঁস, গ্রেফতার নববধূ

Woman Arrested: পাত্রের পরিবারের সদস্যরা জানাচ্ছেন, বিয়ের পর থেকেই নববধূর আচরণ তাঁদের খুব একটা সুবিধের মনে হয়নি। বধূর আচরণে অনেক অসংগতি পাচ্ছিলেন তাঁরা। গোলমাল বাধে ডাক্তার দেখাতে যাওয়া নিয়ে

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: এ যেন একেবারে সিনেমার মতো ঘটনা। অসহায় পাত্রীকে বিয়ে করে নিজেরই সদ্য বিবাহিতা স্ত্রীর নামে লিখিত অভিযোগ দায়ের করতে হল যুবককে। আর তাঁরই অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করল নববধূকে। প্রতারণার অভিযোগে গ্রেফতার হওয়া নববধূকে এদিন বনগাঁ মহকুমা আদালতে পাঠায় বাগদা (Bagda) থানার পুলিশ।

প্রতারণার অভিযোগে গ্রেফতার নববধূ-

জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বাগদা গ্রাম পঞ্চায়েতের দেয়ালদহ গ্রামের যুবক সঞ্জিত পালের বিবাহের জন্য দেখাশোনা চলছিল। গত ২০ এপ্রিল চাকদহ থেকে শান্তি বিশ্বাস নামে এক মহিলা ঘটক এবং রাখি বিশ্বাস নামে পাত্রীকে সঙ্গে নিয়ে পাত্রের বাড়িতে আসেন। পাত্রীর পরিবার প্রসঙ্গে ওই মহিলা জানান যে, পাত্রী রাখি বিশ্বাসের মা নেই, তার বাবা পাগল। এবং পরিবারের কারও সঙ্গেই যোগাযোগ নেই তার। খুবই অসহায় পাত্রী। জানা যায়, সঞ্জিত পালের পরিবারের সদস্য়রা পাত্রীর অসহায়তার কথা শুনে সেদিনই বিয়ের ব্যবস্থা করেন। গত ২৩ এপ্রিল রবিবার প্রতিবেশীদের নিমন্ত্রণ করে বৌভাতেরও আয়োজন করেছিল সঞ্জিতের পরিবার।

আরও পড়ুন - North 24 Paragana : স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে বেআইনি পানীয় জলের কারখানা ? ইবি-র অভিযানের আগেই পলাতক মালিক

পাত্রের পরিবারের সদস্যরা জানাচ্ছেন, বিয়ের পর থেকেই নববধূর আচরণ তাঁদের খুব একটা সুবিধের মনে হয়নি। সদ্য বিবাহিতা বধূর আচরণে অনেক অসংগতি পাচ্ছিলেন তাঁরা। তাঁরা আরও জানাচ্ছেন, বৃহস্পতিবার হঠাতই নববধূ জানান যে তিনি চাকদহতে যাবেন ডাক্তার দেখানোর জন্য। কিন্তু গোলমাল বাধে, যখন নববধূ ডাক্তার দেখাতে যাওয়ার সময় বিয়েতে পাওয়া গয়না নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই সন্দেহ হয় সঞ্জিত পাল এবং তাঁর পরিবারের লোকেদের। তারা নববধূকে জেরা করতে থাকেন। আর তারপরই চোখ কপালে তুলে দেওয়ার মতো তথ্য সামনে আসে। রাখি বিশ্বাস নামে ওই মহিলাকে জিজ্ঞাসাবাদে তাঁরা জানতে পেরেছেন যে, সঞ্জিতের আগে আরও একাধিক বিয়ে হয়েছে তার। বিয়ে করে একাধিক জায়গা থেকে সম্পত্তি হাতানোর অভিযোগ এর আগেও উঠেছে তার বিরুদ্ধে। সমস্ত ঘটনা জানার পরই নিজের সদ্য বিবাহিতা স্ত্রীর নামে বাগদা থানায় প্রতারণার লিখিত অভিযোগ দায়ের করেন সঞ্জিত পাল। তাঁর অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় ওই মহিলাকে। জানা গিয়েছে, অভিযুক্ত নববধূ রাখি বিশ্বাসের বিরুদ্ধে প্রতারণার মামলা রুজু করে এদিন বনগাঁ মহকুমা আদালতে পাঠায় বাগদা থানার পুলিশ। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত করছেন তাঁরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

সেরা শিরোনাম

North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget