এক্সপ্লোর

North 24 Parganas: পরীক্ষা চলাকালীন ফোন আনা নিয়ে বচসা, হুড়োহুড়িতে পড়ে মৃত্যু শিক্ষাকর্মীর

Non Teaching Staff Death: দত্তপুকুরের ছোট জাগুলিয়া হাইস্কুলে পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন আনাকে কেন্দ্র করে গন্ডগোল হয়। স্কুল ছুটির পর দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীরা মোবাইল ফোন ফেরত চায়।

সমীরণ পাল, দত্তপুকুর: বাজেয়াপ্ত ফোন দেওয়াকে ঘিরে হুড়োহুড়ি, শিক্ষাকর্মীর মৃত্যু দত্তপুকুরের ছোট জাগুলিয়ায়। ছাত্রদের একাংশের বিরুদ্ধে স্কুলে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে। কীভাবে স্কুলের অশিক্ষক কর্মীর মৃত্যু? এখনও ধোঁয়াশা। 

শিক্ষাকর্মীর মৃত্যু দত্তপুকুরের ছোট জাগুলিয়ায়: দত্তপুকুরের (Duttapukur) ছোট জাগুলিয়া হাইস্কুলে পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন আনাকে কেন্দ্র করে গন্ডগোল হয়। স্কুল ছুটির পর দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীরা মোবাইল ফোন ফেরত চায়। এরপরই স্কুলের শিক্ষাকর্মী শিবু শি-র স৫ঙ্গে বচসা তৈরি হয়। ছাত্রদের একাংশের বিরুদ্ধে স্কুলে তাণ্ডব চালানোর অভিযোগ ওঠে। হুড়োহুড়ির মাঝে পড়ে যান শিবু। সঙ্গে সঙ্গে শিবু শিকে ছোট জাগুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

কী বলছে স্কুল কর্তৃপক্ষ? 

স্কুলের টিআইসি জানিয়েছেন, "ছুটির পর একটা ঘটনা ঘটেছে। সেই সময় আমরা ছিলাম না। নিষেধ থাকা সত্ত্বেও ১২-১৩ জন ছাত্রছাত্রী মোবাইল ফোন নিয়ে এসেছিল। তাদের মোবাইল ফোন অভিভাবকদের দেখে আগামীকাল ফেরত দেওয়া হবে এমনটাই বলা হয়েছিল। তারপরেই এই ঘটনা।'' পুলিশ জানিয়েছে পড়ে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে শিবুর। পরিবারের তরফ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। ঘটনার সময় স্কুলে তাণ্ডব চালায় ছাত্র-ছাত্রীরা। ঠিক কী ঘটনা ঘটেছিল, তার তদন্ত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে।              

দিনকয়েক আগে ভিনরাজ্যে কাজ করতে গিয়ে ট্রাক চাপা পড়ে মৃত্যু হয়েছে এ রাজ্যের এক পরিযায়ী শ্রমিকের (Migrant Workers)। সাগরের কোম্পানি ছাড় এলাকার বাসিন্দা ছিলেন সঞ্জয় মাইতি। পরিবার সূত্রে খবর, গত সপ্তাহে অসমের করিমগঞ্জে পানীয় জলের জন্য পাইপ লাইন বসানোর কাজে যান বছর চল্লিশের সঞ্জয়। তিনিই ছিলেন চারজনের সংসারে একমাত্র রোজগেরে। গত বৃহস্পতিবার কাজ সেরে অস্থায়ী তাঁবুতে বিশ্রাম নিচ্ছিলেন সঞ্জয়। সেই সময় সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁবুর ভিতর ঢুকে পড়ে। পরিযায়ী শ্রমিককে পিষে দেয়। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Recruitment Scam: এক মামলায় জামিন পেলেও জেলমুক্তি নয়, ফের গ্রেফতার কল্যাণময় গঙ্গোপাধ্যায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget