এক্সপ্লোর

Sandeshkhali Firearms Recovery: শাহজাহান-গড়ে এবার এনএসজি-র বম্ব স্কোয়াড

NSG At Sandeshkhali: সন্দেশখালিতে পৌঁছে গেল এনএসজি! শেখ শাহজাহানের গড়ে বিস্ফোরকের খোঁজে পৌঁছল এনএসজি-র বম্ব স্কোয়াড। রোবট ও অত্যাধুনিক যন্ত্র নিয়ে তল্লাশি চালাচ্ছে তারা।

প্রকাশ সিনহা ও ব্রতদীপ ভট্টাচার্য, সন্দেশখালি:  সন্দেশখালিতে পৌঁছে গেল এনএসজি (NSG Bomb Disposal Squad At Sandeshkhali)! শেখ শাহজাহানের গড়ে বিস্ফোরকের খোঁজে পৌঁছল এনএসজি-র বম্ব স্কোয়াড। রোবট ও অত্যাধুনিক যন্ত্র নিয়ে তল্লাশি চালাচ্ছে তারা। সিবিআই সূত্রে খবর, এখনও পর্যন্ত কমপক্ষে ১২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। এদিন শাহজাহানের-গড়ে বিদেশি আগ্নেয়াস্ত্র, বোমা, কার্তুজের হদিশ পাওয়া যাওয়ার পর থেকে দিনভর ফের শিরোনামে সন্দেশখালি!

আর যা...
সিবিআই সূত্রে খবর, সন্দেশখালির সরবেড়িয়ার একটি রহস্যজনক বাড়িতে বিস্ফোরক-বোঝাই বাক্সের হদিশ মিলেছে। সেই রহস্যজনক বাড়ি ঘিরে ফেলেছেন এনএসজি-র কম্যান্ডোরা। বাড়ির পাশাপাশি ভেড়ির আলপথ ধরেও তল্লাশি চালানো হচ্ছে। কোথায় কোথায় লুকনো থাকতে পারে বিস্ফোরক, আগ্নেয়াস্ত্র? সিবিআই সূত্রে খবর, তাঁদের তরফেই এনএসজি-কে খবর দেওয়া হয়। সূত্রের খবর, যে বাড়ি থেকে প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছিল, সেখানে একটি বড় বাক্স উদ্ধার হয়। সিবিআই আধিকারিকদের আশঙ্কা, সেখানে বিস্ফোরক থাকতে পারে। সেই জন্যই এনএসজি-কে খবর দেওয়া হয়। তার পরই তাদের বম্ব ডিজপোজাল স্কোয়াড অত্যাধুনিক সরঞ্জাম নিয়ে পৌঁছে যায়। আসে রোবটও। 
ঠিক কী ধরনের বিস্ফোরক ওই বাড়ির ভিতর থাকতে পারে, সে ব্যাপারে নিশ্চিত নয় সিবিআই, সিআরপিএফ এবং এনএসজি। তাই স্বয়ংক্রিয় রোবট-সহ অত্যাধুনিক সরঞ্জাম নিয়ে সন্দেশখালির ওই এলাকায় পৌঁছে যান প্রতিনিধিরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এলাকাটি খালি করে দিয়েছেন। কারণ বাড়ির ভিতর সত্যিই বিস্ফোরক থাকলে বড়সড় বিপদের আশঙ্কা হতে পারে। এলাকায় হাতেগোনা কয়েকটি বাড়িই রয়েছে। কিন্তু তাতেও যাতে কোনও রকম বিপদ না হয়, সে জন্যই এই ব্যবস্থা। 

আর যা...
লোকসভা ভোটের দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব ঘিরে যখন তুমুল উত্তেজনা, তখনই ফের শিরোনামে এসেছে সন্দেশখালি। জানা যায়, সেখানে মেঝে খুঁড়তেই বোমা-বন্দুকের হদিশ মিলেছে। প্রাথমিক ভাবে খবর, সরবেড়িয়ায় সিবিআই অভিযানে প্রচুর অস্ত্র উদ্ধার হয়। সন্দেশখালিতে ইডি-হামলার ঘটনার ৫৬তম দিনে গ্রেফতার হয় এলাকার 'বেতাজ বাদশা' শেখ শাহজাহান। তার শাগরেদরাও জেলে। সেই শাহজাহান-গড়ে অস্ত্রভাণ্ডারের হদিশ মেলায় স্বাভাবিক ভাবেই হইচই পড়ে যায়। সরবেড়িয়ায় একটি বাড়ির মেঝে খুঁড়তেই অস্ত্র-ভাণ্ডার, বিদেশি অস্ত্রের হদিশ মেলে বলে সিবিআই সূত্রে খবর। এদিন সন্দেশখালিতে ৫টি টিমে ভাগ হয়ে অভিযান চালিয়েছিল সিবিআই, সেখানেই অস্ত্রের হদিশ। কেন রাখা হয়েছিল এই বিপুল অস্ত্র? ভোটের জন্য নাকি তার আগে থেকেই মজুত করা হয়? কেন্দ্রীয় বাহিনীর জওয়ান দিয়ে বাড়ি ঘিরে সিবিআই তল্লাশি চালাচ্ছে। শাহজাহান-ঘনিষ্ঠের আত্মীয় বাড়িতে বোমা-বন্দুকের ভাণ্ডার! নির্জন দ্বীপে তালাবন্ধ, বিদ্যুৎহীন বাড়িতে এত অস্ত্র কেন? কী উদ্দেশ্যে, কারা লুকিয়ে রেখেছিল এত বোমা-বন্দুক? আলোড়ন চার দিকে।

 

আরও পড়ুন:স্কুলের মাঠে নতুন ভবন নির্মাণ করা যাবে না, দাবি জানিয়ে সরব স্থানীয়রা

  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistani Terrorist Arrest: পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?
পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?
Duttapukur: দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Kolkata News: টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget