এক্সপ্লোর

North 24 Parganas: লোডশেডিংয়ে নাজেহাল, সরকারি আধিকারিকদের হুঁশিয়ারি তৃণমূল কাউন্সিলরের

West Bengal News: রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার অফিসে চড়াও হয়ে হম্বিতম্বি চালালেন তৃণমূল কাউন্সিলর। প্রশাসনকেই কাঠগড়ায় তুললেন শাসকদলের নেতা।

সমীরণ পাল, বারাসাত: তাঁর এলাকায় কয়েকদিন ধরে লোডশেডিং হচ্ছে। বিদ্যুৎ বণ্টন সংস্থার অফিসে চড়াও হয়ে সরকারি আধিকারিকদের কাছে কৈফিয়ত চাইলেন ব্যারাকপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর (Trinamool Councillor)। কাজ না হলে ভবিষ্যতে দলবল নিয়ে আসব বলে রীতিমতো হুঁশিয়ারি দেন তিনি। তৃণমূল কাউন্সিলরের প্রতিবাদকে হাস্যকর বলে কটাক্ষ করেছে বিজেপি।

কৈফিয়ত চাইলেন ব্যারাকপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর: রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার অফিসে চড়াও হয়ে হম্বিতম্বি চালালেন তৃণমূল কাউন্সিলর। প্রশাসনকেই কাঠগড়ায় তুললেন শাসকদলের নেতা। অভিযোগ, গত কয়েক দিন ধরে ব্যারাকপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডে যখন-তখন বিদ্যুৎ চলে যাচ্ছে। বিদ্যুৎ বণ্টন সংস্থার অফিসে ফোন করে সাড়া মিলছে না বলে অভিযোগ। ওই এলাকার এক বাসিন্দা মীনা চক্রবর্তী বলেন, “রাতবিরেতে কারেন্ট চলে যাচ্ছে। ফোন করছি রেসপন্স নেই। সবার অসুবিধা হচ্ছে।’’             



" target="_self">" target="_blank">North 24 Parganas: লোডশেডিংয়ে নাজেহাল, সরকারি আধিকারিকদের হুঁশিয়ারি তৃণমূল কাউন্সিলরের

        

সোমবার জাফরপুরে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার দফতরে হাজির হন ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সম্রাট তপাদার। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে রীতিমতো হুঁশিয়ারি দেন তিনি। প্রশাসনিক ক্ষমতা তাঁরই দলের হাতে। অথচ বিদ্যুৎ বিভ্রাটের জন্য সেই প্রশাসনকেই দায়ী করেছেন তৃণমূলের দাপুটে নেতা। এদিন তিনি বলেন, “আজকে ভাল ভাবে এলাম।বলে গেলাম বিরোধী রাজনীতি করে জন্ম। এমন কিছু করবেন না যাতে পুরনো ফর্মে ফিরতে হয়। এখন তো পাওয়ার কাট হয় না কেউ কেউ চাইছে সেটাকে করে দিতে।’’                                    

https://www.abplive.com/exam-results/wb-board-12th-result-5e6615bf76c62.html

https://news.abplive.com/exam-results/wb-board-higher-secondary-result-5e68a35cb902c.html

প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলায় তৃণমূল কাউন্সিলরকে কটাক্ষ করেছে বিজেপি। ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক বলেন আবিষ্কার ভট্টাচার্য, “এই নাকি বিদ্যুৎ উৎপাদনে পশ্চিমবঙ্গ প্রথম। এমন ঘুণ ধরিয়ে দিয়েছেন সাধারণ মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। ব্যারাকপুরের রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সোমনাথ পাত্র বলেন, “খবর পেয়ে কাজ শুরু করেছি। ম্যাসিভ প্রবলেম হয়েছে তাই সময় লেগেছে।’’ প্রবল গরমে বিদ্যুৎ বিভ্রাটের জেরে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। রেহাই মিলবে কি না, তা নিয়ে সংশয়ে ব্যারাকপুরের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।

আরও পড়ুন: Vitamin D Deficiency: মানবদেহে ভিটামিন ডি-এর ঘাটতি হলে কোন কোন প্রাকৃতিক উপায়ে সমস্যার সমাধান হবে?

সেরা শিরোনাম

BJP News: বিজেপি কর্মীর বিয়েতে তারস্বরে DJ, প্রতিবাদ করায় আবাসনে ঢুকে চলে হামলার অভিযোগ নেত্রীর বিরুদ্ধে
বিজেপি কর্মীর বিয়েতে তারস্বরে DJ, প্রতিবাদ করায় আবাসনে ঢুকে চলে হামলার অভিযোগ নেত্রীর বিরুদ্ধে
West Bengal News Live Updates: এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'
এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'
Accident News: মর্মান্তিক, ইটবোঝায় লরির বেপরোয়া গতির বলি ১, নিমতায় ধুন্ধুমার, পুলিশকে ঘিরে বিক্ষোভ
মর্মান্তিক, ইটবোঝায় লরির বেপরোয়া গতির বলি ১, নিমতায় ধুন্ধুমার, পুলিশকে ঘিরে বিক্ষোভ
North 24 Parganas News: উত্তর ২৪ পরগনায় তৃণমূলের পঞ্চায়েত স্তরে এবার বড়সড় ভাঙন, বিরাট যোগদান NCPI-তে
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের পঞ্চায়েত স্তরে এবার বড়সড় ভাঙন, বিরাট যোগদান NCPI-তে

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget