এক্সপ্লোর

Sheikh Shahjahan: 'কপি মেলেনি..', শেখ শাহজাহানের জামিনের আবেদনের শুনানি পিছোল আদালতে

Shahjahan Bail Hearing: শেখ শাহজাহানের জামিনের আবেদনের শুনানি পিছিয়ে গেল, পরের তারিখ কবে ?

উত্তর ২৪ পরগনা: বারাসাত আদালতে (Barasat Court) শেখ শাহজাহানের জামিনের আবেদনের শুনানি পিছিয়ে গেল। আগামী ১৫ মার্চ হবে জামিনের আবেদনের শুনানি। জামিনের আবেদনের কপি মেলেনি, আদালতে জানিয়েছেন ইডি-র আইনজীবী। কপি দিতে হবে ইডি-কে, নির্দেশ আদালতের। ন্যাজাট থানায় শেখ শাহজাহানের বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগের প্রেক্ষিতে জামিন-আর্জি শেখ শাহজাহানের।

তবে শেষ অবধি পাওয়া খবরে, শেখ শাহজাহানকে গ্রেফতারে কোনও বাধা নেই, জানাল কলকাতা হাইকোর্ট। তাঁর গ্রেফতারের ওপর কোনও স্থগিতাদেশ আদালত দেয়নি। পুলিশ চাইলে শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারে, জানালেন প্রধান বিচারপতি। সন্দেশখালি মামলায় শেখ শাহজাহানকে যুক্ত করারও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 

শেখ শাহজাহানকে মামলায় যুক্ত করার বিষয়টি দুটি সংবাদপত্রে নোটিস দিয়ে জানাবে আদালত। রাজ্য পুলিশ, CBI, ED-কেও মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কিন্তু শেখ শাহজাহান তো পালিয়ে বেড়াচ্ছেন। পুলিশ তো তাঁকে ধরতে পারছে না, মন্তব্য করেন প্রধান বিচারপতি। যে আইনজীবীরা তাঁর হয়ে মামলা লড়ছেন তাঁরা হয়তো বলতে পারবেন, জানান অ্যাডভোকেট জেনারেল। 

এদিকে, দলীয় পদ থেকে সরানোর পরেই গ্রেফতার হলেন সন্দেশখালির তৃণমূল নেতা অজিত মাইতি। তাঁর বিরুদ্ধে জমি কেড়ে নেওয়া, হুমকি, মারধরের একাধিক অভিযোগ পুলিশের কাছে জমা পড়ে। তার ভিত্তিতেই আজ শেখ শাহজাহান ঘনিষ্ঠ অজিত মাইতিকে গ্রেফতার করে সন্দেশখালি থানার পুলিশ।

তৃণমূল নেতাকে তাড়া করেন মহিলারা। ভয়ে বেড়মজুরে এক সিভিক ভলান্টিয়ারের বাড়িতে আশ্রয় নেন শেখ শাহজাহানের শাগরেদ। তৃণমূল নেতাকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান গ্রামবাসীরা। চাপের মুখে সাড়ে চারঘণ্টা পর, সিভিক ভলান্টিয়ারের বাড়ি থেকেই অজিত মাইতিকে আটক করে মিনাখাঁ থানায় নিয়ে যায় পুলিশ। অজিত ছিলেন বেড়মজুর ১ নম্বর অঞ্চলের তৃণমূলের সভাপতি। গতকাল মন্ত্রী পার্থ ভৌমিক দাবি করেন, তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। 

আরও পড়ুন, বেড়মজুরে তৃণমূল নেতার বাড়িতে আগুন, ফের উত্তপ্ত সন্দেশখালি

অপরদিকে, সন্দেশখালি ইস্যুতে মেয়ো রোডে গান্ধী মূর্তির নীচে ধর্নায় বসতে চেয়ে আদালতের দ্বারস্থ হলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিচারপতি কৌশিক চন্দর এজলাসে বঙ্গ বিজেপির আর্জি, সন্দেশখালির ঘটনার প্রতিবাদে আজ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধর্নায় বসতে চায় তারা। গতকাল রাজ্য বিজেপির আবেদন খারিজ করে কলকাতা পুলিশ। বিজেপির আইনজীবীর সওয়াল, একই জায়গায় ১২ দিন ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী। বিরোধীদের কেন আটকানো হচ্ছে? প্রশ্ন বিজেপির আইনজীবীর। আগামীকাল এই মামলার শুনানি রয়েছে। 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Pakistani Terrorist Arrest: পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?
পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget