এক্সপ্লোর

Smart Meter Bill: 'স্মার্ট মিটারে বিদ্যুতের বিল বাড়ছে..' ! গুরুতর অভিযোগ তুলে অবরোধ-বিক্ষোভ বারাসতে

Smart Meter Abnormal Bill Locals Protested: স্মার্ট মিটার তুলে ফেরাতে হবে ডিজিটাল মিটার, দাবি স্থানীয়দের।

উত্তর ২৪ পরগনা: ডিজিট্যাল ইন্ডিয়ায় নয়া সংযোজন স্মার্ট মিটার। এদিকে সেই স্মার্ট মিটার নিয়েই বিক্ষোভ রাজ্যের জেলায় জেলায়। অভিযোগ, বাড়িতে একই বিদ্যুৎচালিত সামগ্রী চালিয়ে যেখানে আগে একরকম বিল আসত। এখন সেই একই বিদ্যুৎ চালিত সামগ্রী চালিয়ে কয়েকগুণ বেশি বিল আসছে। সহজ কথায় বলতে গেলে যা কিনা অস্বাভাবিক বলেই অভিযোগ স্থানীয়দের। এবং অভিযোগটা কারও একার নয়। প্রায় সবজেলা থেকে কমবেশি এমন অভিযোগ আসছে। এবার গুরুতর অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার বারাসাতে।

আরও পড়ুন, 'হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণের মুক্তি নিয়ে যে কথা বলবে, আমরা তাঁকেই ভোট দেব..', বললেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কুশলবরণ চক্রবর্তী

স্মার্ট মিটারের বিরুদ্ধে এবার পথে নেমে বিক্ষোভ। বারাসতের চাঁপাডালি মোড়ে অবরোধ করে স্থানীয়দের। স্মার্ট মিটারে বিদ্যুতের বিল বাড়ছে, অভিযোগ স্থানীয়দের। স্মার্ট মিটার তুলে ফেরাতে হবে ডিজিটাল মিটার, দাবি স্থানীয়দের। এক স্থানীয় বাসিন্দার অভিযোগ, আগে যে বিলটা দিতাম, এখন তার ডবল বিল আসছে। দু দিন-তিন দিন-চার দিন পরপর এরা বিল পাঠাচ্ছে। এখন বর্তমানে যা আসছে, অতিরিক্ত বিল তো আমরা দেখতেই পাচ্ছি। এখন কী চাইছেন প্রশ্নের উত্তরে তিনি বলেন, পুরনো মিটার আমাদের ফিরিয়ে দিতে হবে।(WBSEDCL) ইলেকট্রিক সাপ্লাই দফতরে কোনও কাগজ পত্র জমা করবেন ? প্রশ্নের উত্তরে তিনি 'হ্যাঁ' বলেন। তাঁরা সকলের সই জোগাড় করে অভিযোগ একত্রিত করেছেন বলে জানিয়েছেন।  

অপরদিকে, অ্যাবেকা (ABECA) অর্থাৎ অলবেঙ্গল ইলেকট্রিসিটি কনসিউমার অ্যাসোশিয়ান এর তরফে  শুরু হয় আন্দোলন।  পুরনো মিটার ফিরিয়ে দাও। বিদ্যুৎ নিয়ে ব্যবসা করা চলবে না। তোলা হয় এই স্লোগান। অপর এক স্থানীয় বাসিন্দা স্বপন দেবনাথ জানিয়েছেন, অ্যাবেকা এর পক্ষ থেকে আমরা এই আন্দোলন শুরু করেছি।  আজকে লাইন দিয়েই শান্তিপূর্ণভাবে জমা দেওয়া হবে। কিন্তু ওরা বিভ্রান্তিকর কথা বলছে বলে অভিযোগ তোলেন তাঁরা। এই মিটার বেআইনি। গ্রাহকের কোনও অনুমতি নেয়নি। আমরা ABECA এর পক্ষ থেকে জমা দিতে চাই। কিন্তু ওরা তাতেও বিভ্রান্তি করছে।

ইতিমধ্যেই জেলায় জেলায় এই অভিযোগ উঠে আসছে। বিষয়টা যে পঁচিশ সালেই প্রকাশ পেয়েছে, এমনটা নয়। গত কয়েকবছরে ভিন রাজ্যের যেখানেই ইনস্টল হয়েছে, অভিযোগ উঠেছে সেখানেও।  এবার কথাটা হচ্ছে স্মার্ট মিটারে এমন অস্বাভাবিক বিল আসার অভিযোগ উঠছে কেন বারবার ? ঘাটতিটা কোথায় ? প্রশ্ন উঠেছে।

 

সেরা শিরোনাম

NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget