এক্সপ্লোর

Bangaon News: যেতে নাহি দিব, শিক্ষকের বদলি আটকাতে পথে পড়ুয়ারা

Agitation in Bangaon: বদলি হয়ে গিয়েছেন প্রিয় শিক্ষক। কিন্তু ছাত্রছাত্রীরা তাঁকে কিছুতেই যেতে দেবে না। পথ না দেখে শেষমেশ বিক্ষোভের রাস্তায় হাঁটল পড়ুয়ারা। বনগাঁর ধর্মপুকুরিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। 

সমীরণ পাল, বনগাঁ: বদলি(transfer) হয়ে গিয়েছেন প্রিয় শিক্ষক। কিন্তু ছাত্রছাত্রীরা (students) তাঁকে কিছুতেই যেতে দেবে না। আটকানোর উপায়? পথ না দেখে শেষমেশ বিক্ষোভের(agitation) রাস্তায় হাঁটল পড়ুয়ারা। বনগাঁর(bangaon) ধর্মপুকুরিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। 
কেন বিক্ষোভ?
তন্ময় বসু দীর্ঘ ১২ বছর ধরে ধর্মপুকুরিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। সঙ্গে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বও সামলাচ্ছেন তিনি। হালেই অন্যত্র বদলির আবেদন জানিয়েছিলেন তন্ময়। বাড়ির কাছে কোনও স্কুলে যাতে তাঁকে বদলি করা হয়, সেই মতো আর্জি জানিয়েছিলেন।  আবেদন মঞ্জুরও হয়ে যায়। কিন্তু বদলির সিদ্ধান্ত মানতে রাজি ছিল না পড়ুয়ারা। বাদ সাধেন তাদের অভিভাবকরাও। 
তন্ময়বাবু যাতে বদলির সিদ্ধান্ত ফিরিয়ে নেন, সে জন্য প্রথমে অভিভাবক ও পড়ুয়ারা স্কুলে এসেই তাঁর কাছে অনেক অনুরোধ করেন। কিন্তু তাতে সম্ভবত কাজ হয়নি। তার পর মঙ্গলবার দুপুরে এসআই অফিসে ডেপুটেশন দেন তাঁর। শুরু হয় বিক্ষোভ। দাবি একটাই। যত ক্ষণ পর্যন্ত বদলি আটকানো না হচ্ছে তত ক্ষণ পর্যন্ত বিক্ষোভ চলবে, জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। 
নতুন নয়...
মাসতিনেক আগে কার্যত একই ধরনের ঘটনা ঘটেছিল সন্দেশখালির কানমারি বিদ্যামন্দিরে। শিক্ষক তুষারকান্তি রায়ের বদলির নির্দেশের বিরোধিতা করে গত এপ্রিলে বিক্ষোভ দেখান পড়ুয়া ও অভিভাবকেরা। পুলিশ ও স্কুল সূত্রে জানা গিয়েছিল, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তুষারকান্তি রায় পড়ুয়ারদের কাছে অত্যন্ত জনপ্রিয়। মূলত তাঁরই উদ্যোগে স্কুলের পড়াশোনা-সহ নানা পরিকাঠামোয় চোখে পড়ার মতো উন্নয়ন হয়েছে। দুঃস্থ পড়ুয়াদেরও পাশে থেকেছেন তিনি। গত এপ্রিলে তাঁকে বসিরহাটের একটি স্কুলে বদলি করা হলে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবক ও পড়ুয়ারা।
তবে কিছু বিক্ষোভের বোধহয় ইতিবাচক দিকও থাকে, বলছে শিক্ষামহল। 
গত কয়েক মাসে এমন কিছু ঘটনা ঘটেছে যার পর শিক্ষক-পড়ুয়া সম্পর্কের 'অবনমন'  চিন্তা বাড়িয়েছিল অনেকের। কিন্তু সন্দেশখালি বা বনগাঁর স্কুলগুলোর ছবি বুঝিয়ে দেয়, সমীকরণটা সর্বত্র তিক্ত নয়। প্রিয় শিক্ষককে আটকে রাখতেও পথে নামতে পারে পড়ুয়ারা। আশার আলো হিসেবে এটুকুই বা কম কী?

আরও পড়ুন:কাজের আয়ু ৪ বছর, তারপর ' কেলা খাও', কেন্দ্রের অগ্নিপথ প্রকল্প নিয়ে আক্রমণাত্মক মমতা

সেরা শিরোনাম

Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget