এক্সপ্লোর

Sandeshkhali Violence: ভয়ে কাঁপছে সন্দেশখালি, 'ড্যামেজ কন্ট্রোলে' তৃণমূল

TMC On Sandeshkhali Violence: 'অভিযোগ' শুনতে সন্দেশখালির গ্রামে গ্রামে গেল তৃণমূলের দল। ..

সন্দেশখালি, উত্তর ২৪ পরগনা: এখনও ভয়ে কাঁপছে সন্দেশখালি, 'ড্যামেজ কন্ট্রোলে' তৃণমূল । গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন, 'সন্দেশখালি নিয়ে এত মাতামাতি, চোপড়ায় কী ঘটেছে ? একবারও বিজেপি-কংগ্রেস-সিপিএমের প্রতিনিধিরা গেছেন ? সুকান্ত পা পিছলে গাড়িতে পড়ে গেছেন, তার জন্য লোকসভার  স্বাধিকার রক্ষা কমিটির নোটিস আমাদের আধিকারিকদের !' এদিকে ২৪ ঘণ্টা পেরোতেই অন্য ছবি। এদিন 'অভিযোগ' শুনতে সন্দেশখালির গ্রামে গ্রামে গেল তৃণমূলের দল। ভেড়ি দখল, লিজের টাকা আটকে রাখা, অত্যাচার-সহ একাধিক অভিযোগ। অভিযোগ পাচ্ছি, শীর্ষ নেতৃত্বকে জানাব, দাবি তৃণমূলের প্রতিনিধি দলের।

সন্দেশখালিকাণ্ডে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে জোড়া জনস্বার্থ মামলা ইতিমধ্যেই দায়ের হয়ে গিয়েছে। সুপ্রিম কোর্টের নজরদারিতে সিবিআই বা সিটের তদন্ত চেয়ে মামলা হয়েছে। গতকাল সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর পাশাপাশি বিজেপির ফ্য়াক্ট ফাইন্ডিং টিমকেও সন্দেশখালিতে ঢুকতে দেয়নি পুলিশ। এরপর ফিরে এসে রাজ্য়পালের সঙ্গে দেখা করেছিলেন ওই প্রতিনিধি দলের সদস্য়রা। গতকাল পুলিশি বাধার মুখে পড়তে হয় অধীর চৌধুরীকেও। তবে এদিন তৃণমূলের প্রতিনিধি দলকে সামনে দেখতেই ক্ষোভ উগরে দিলেন গ্রামবাসীরা। স্পষ্ট প্রশ্ন 'এখনও কেন ফেরার শেখ শাহজাহান, শিবু হাজরা?'  

এই আবহে তৃণমূলের ঘোষণা ৩ মার্চ লক্ষাধিক লোকের সমাবেশ হবে সন্দেশখালিতে। সভা করবেন পার্থ ভৌমিক চন্দ্রিমা ভট্টাচার্য ব্রাত্য বসু রা। তার আগে আগামীকাল গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে এবং সবার প্রস্তুতি দেখতে ন্যাজোট যাবেন দুই মন্ত্রী। প্রশ্ন হল সুকান্ত অধীর শুভেন্দু সকলেই সন্দেশখালি পৌঁছে গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে চেয়েছিল কিন্তু পারেনি। তাহলে তৃণমূলের মন্ত্রীরা কিভাবে পারছেন যেতে,? ১৪৪ কবে উঠবে জানা নেই তার মধ্যে ৩ তারিখের সভা ঘোষণা করে দিল তৃণমূল? SFI আজকেই জেলাশাসকের অফিসের সামনে বিক্ষোভ দেখিয়েছে, যাতে কোনোভাবে তৃণমূলকে সভা করার পারমিশন না দেওয়া হয়।

আরও পড়ুন, পূরণ হল না আয়ের লক্ষ্যমাত্রা, ফের কলকাতা পুরসভার বাজেটে ঘাটতি

অপরদিকে, এখনও অবধি অশান্ত সন্দেশখালিতে পৌঁছোতে পারেনি বিরোধী শিবিরের কেউ। বিজেপি, সিপিএম, কংগ্রেস থেকে শুরু করে দিল্লি থেকে আসা বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম, পুলিশের বাধার মুখে পড়েছেন প্রত্যেকেই। তবে তেসরা মার্চ, সন্দেশখালিতে সভা করবে তৃণমূল। পরিস্থিতি খতিয়ে দেখতে, রবিবার সন্দেশখালি যাচ্ছে তৃণমূলের তিন সদস্যের প্রতিনিধি দল। সেই প্রতিনিধি দলে থাকবেন রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভৌমিক, সুজিত বসু এবং তৃণমূল বিধায়ক হাজি নুরুল ইসলাম। 

সেরা শিরোনাম

West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
Panihati Incident: পানিহাটিতে BJP কর্মীকে 'খুনে' অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু, “আগেই মুখ খুলছেন, ময়নাতদন্তে অন্য কিছু বের হলে, তখন কিন্তু..”, ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুকান্তর
পানিহাটিতে BJP কর্মীকে 'খুনে' অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু, “আগেই মুখ খুলছেন, ময়নাতদন্তে অন্য কিছু বের হলে, তখন কিন্তু..”, ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুকান্তর
North 24 Parganas News: শোভাযাত্রা থেকে পুরসভার প্রাক্তন উপ-পুরপ্রধানের বাড়িতে 'হামলা', অভিযোগ বারাসাতে
শোভাযাত্রা থেকে পুরসভার প্রাক্তন উপ-পুরপ্রধানের বাড়িতে 'হামলা', অভিযোগ বারাসাতে
BJP News: নিকাশি নালার জন্য ৮% তোলা চাওয়ার অভিযোগ, বিজেপি কর্মীকে তাড়া করলেন স্থানীয়রা, বেধড়ক মারধর
নিকাশি নালার জন্য ৮% তোলা চাওয়ার অভিযোগ, বিজেপি কর্মীকে তাড়া করলেন স্থানীয়রা, বেধড়ক মারধর

ভিডিও

Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget