এক্সপ্লোর

TMC Leader Rearrest:জামিনে মুক্তির কিছুক্ষণের মধ্যেই ফের গ্রেফতার শাহজাহান-ঘনিষ্ঠ উত্তম সর্দার

Sandeshkhali Incident: চাপে পড়ে জামিনে মুক্ত হওয়ার কিছুক্ষণের মধ্যেই গ্রেফতার উত্তম সর্দার। বসিরহাট কোর্ট থেকে জামিনে ছাড়া পাওয়ার পরেই ফের গ্রেফতারি।

সন্দেশখালি: চাপে পড়ে জামিনে মুক্ত হওয়ার কিছুক্ষণের মধ্যেই গ্রেফতার উত্তম সর্দার (TMC Leader Uttam Sardar Arrested After Bail)। বসিরহাট কোর্ট থেকে জামিনে ছাড়া পাওয়ার পরেই ফের গ্রেফতারি। জামিন পেয়ে বাইরে বেরোতেই গ্রেফতার হয়েছেন বিজেপি নেতা বিকাশ সিংহও। কোর্ট চত্বরেই কেন্দ্রীয় বাহিনীর হাত থেকে বিকাশকে ছিনিয়ে নেয় পুলিশ। 

যা হল...
এদিন বিজেপি নেতা বিকাশ সিংহের গ্রেফতারির প্রতিবাদে তুলকালাম শুরু হয় বসিরহাটে। অন্য দিকে, প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারের জামিনের আর্জি খারিজ হওয়ায় ফের পুলিশি হেফাজতে যান তিনি। আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রাক্তন সিপিএম বিধায়কের পুলিশি হেফাজত হয়। সব মিলিয়ে যখন উত্তেজনার আঁচ ছিলই, তখন শেখ শাহাজাহান-ঘনিষ্ঠ বলে পরিচিত উত্তম সর্দারের জামিনের খবরে ক্ষোভে ফেটে পড়েন বহু মানুষ। গ্রেফতারির ২দিনের মাথায় এই তৃণমূল নেতার জামিনে তুলকালাম শুরু হয়। সন্দেশখালি তৃণমূলের অঞ্চল সভাপতি তথা জেলা পরিষদ সদস্য উত্তম সর্দারকে দিনদুয়েক আগে সাসপেন্ড করেছিল তৃণমূল। উত্তমের বিরুদ্ধে লাগাতার অভিযোগের জেরেই এই সিদ্ধান্ত, খবর মেলে দলীয় সূত্রে। তবে শিবু হাজরা বা শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি শাসকদল। দল থেকে সাসপেনশনের পরেই গ্রেফতার হন উত্তম। এদিন ছাড়া পেতেই বসিরহাট আদালতের বাইরে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। শেষমেশ বিকাশ সিংহের মতো তাঁকেও ফের গ্রেফতার করা হয়। 

সন্দেশখালির ছবি...
সোমবার সন্দেশখালির ছবি খতিয়ে দেখতে সেখানে পৌঁছেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁর কাছে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সন্দেশখালির মহিলারা। শেখ শাহজাহান, শিবু হাজরাদের কঠোর শাস্তিরও দাবি করা হয়। এদিন সন্দেশখালি থেকে ফিরে সোজা দিল্লি রওনা চলে যান রাজ্যপাল। পাশাপাশি, এদিনই,  সন্দেশখালি গিয়ে সেখানকার মহিলাদের সঙ্গে কথা বললেন রাজ্য মহিলা কমিশনের সদস্যরা। সোমবার কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির অভিযোগ, 'বাড়ি বাড়ি গিয়ে মমতার গুন্ডারা হিন্দু পরিবারের অল্পবয়সী মেয়েদের ধর্ষণ করছে।' যদিও পরে সাংবাদিক সম্মেলনে পুলিশ দাবি করে, কোনও নির্দিষ্ট সম্প্রদায়ের উপর অত্যাচারের অভিযোগ তারা পায়নি। শুধু তাই নয়।  এ পর্যন্ত যে ৪টি লিখিত অভিযোগ এসেছে, তার একটিতেও ধর্ষণের কথা নেই। তবে কোথাও কোনও অভিযোগ থাকলে মহিলাদের নির্ভয়ে তা জানানোর আহ্বান জানিয়েছেন পুলিশকর্তারা। বারাসাত রেঞ্জের ডিআইজি সুমিত কুমার আবার বলেন, 'সন্দেশখালিতে নারী নির্যাতনের অভিযোগ উঠছে। আর কোনও খামতি করা যাবে না। কারও বিরুদ্ধে অভিযোগ পেলে কঠোর পদক্ষেপ করা হবে।' 

আরও পড়ুন:এখনও ধরাছোঁয়ার বাইরেই সন্দেশখালির আরেক 'ত্রাস', শিবু হাজরার প্রপার্টিতেই পুলিশের প্রহরা !

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
BJP News: তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget