এক্সপ্লোর

North 24 Parganas:পুলিশের ভুয়ো পরিচয় দিয়ে 'তোলাবাজি' , বরানগরে ধৃত যুবক

Youth Arrested For Extortion:পুলিশের পরিচয় দিয়ে তোলাবাজির অভিযোগে এক যুবককে গ্রেফতার করল বরানগর থানার পুলিশ। ধৃতের নাম ভিকি সাউ।তার বিরুদ্ধে বরানগর থানায় তোলাবাজির অভিযোগ দায়ের হয়েছিল।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: পুলিশের (Fake Identity) পরিচয় দিয়ে তোলাবাজির (Extortion) অভিযোগে এক যুবককে গ্রেফতার করল বরানগর থানার (Baranagar Police Station) পুলিশ। ধৃতের নাম ভিকি সাউ। তার বিরুদ্ধে বরানগর থানায় তোলাবাজির অভিযোগ দায়ের হয়েছিল।

কী জানা যায়?
অভিযোগকারীর থেকে তোলা চাওয়ার সেই ভিডিও এসেছে এবিপি আনন্দের হাতে। প্রাথমিক ভাবে পুলিশের দাবি, বরানগরের আলমবাজার এলাকার বাসিন্দা ভিকি, পুলিশের পরিচয় ভাঁড়িয়ে তোলাবাজি করছিল। অভিযোগ পাওয়ার পরই তাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে ব্যারাকপুর আদালতে পাঠানো হয়েছে। খানিকটা একই ধরনের ঘটনার কথা আগেও শোনা গিয়েছে। গত জানুয়ারিতেই পুলিশের পোশাক পরে পুলিশ পরিচয় দিয়ে তোলাবাজির অভিযোগ ওঠে। সে বার শিলিগুড়ির বিধান মার্কেট এলাকা থেকে এক যুবককে ধরেছিল পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। জানা যায়, পুলিশের পরিচয় দিয়ে দুই যুবক এক ব্যক্তিকে ধরেন এবং সেই বলেন যে, তার ব্যাগে মাদক রয়েছে। এরপর তারা ওই ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা নেন। কিন্তু টাকা নিয়ে পালানোর সময় তাদের মধ্যে এক যুবক ধরা পড়ে যায়। সেই যুবককে আটক করে রেখে পুলিশে খবর দেন ব্যবসায়ীরা। বিধানমার্কেট ব্যবসায়ী সমিতির সম্পাদক বাপি সাহা জানিয়েছিলেন, ধৃত যুবক আগেও এই ধরনের ঘটনা ঘটিয়েছে। মাঝেমধ্যেই বিধান মার্কেটে এরা পুলিশ পরিচয় দিয়ে ঘোরাঘুরি করে লোকজনকে ভয় দেখাতেন। প্রসঙ্গত, গত বছর জুলাই মাসে পুলিশ পরিচয়ে বাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ ওঠে। শিলিগুড়ির বাঘাযতীন কলোনি থেকে গ্রেফতার করা হয়েছিল সেবার ২১ জনকে। এদের মধ্যে ৩ জন ছিল প্রতারণা চক্রের পাণ্ডা। বাকি ১৮ জন প্রতারণা চক্রের শিকার। পুলিশ সূত্রে জানা যায়,  বাঘাযতীন কলোনির মাঠে পুলিশের পোশাক পরে প্রশিক্ষণ চলছিল। দেখে সন্দেহ হয় এক পুলিশ কর্মীর। প্রধাননগর থানায় খবর দিলে পুলিশ এসে সন্দেহভাজনদের আটক করে। ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর বয়ানে অসঙ্গতি মেলায়, তারপরেই ২১ জনকে গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত করা হয় পুলিশের পোশাক, টুপি ও বেল্ট-সহ নগদ টাকা।অপরদিকে, গতবছর জুলাই মাসে পুলিশ পরিচয় দিয়ে বৃদ্ধকে 'ব্ল্যাকমেল'-এর অভিযোগ ওঠে। শ্লীলতাহানির কেসে ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে লক্ষাধিক টাকা তোলাবাজির অভিযোগ ওঠে। ঘটনায় গ্রেফতার হন এক মহিলা-সহ তিন জন। ঘটনাটি ঘটেছিল চন্দননগরের কলুপুকুর পঞ্চাননতলা এলাকায়।

আরও পড়ুন:'ভুয়ো ব্যালট পেপার তৈরি করা হচ্ছে', বিস্ফোরক সুকান্ত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
BJP News: তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget