এক্সপ্লোর

North 24 Pargana: প্রকল্পে দুর্নীতির অভিযোগ, প্রতিবাদে পানীয় জলের পাইপ লাইনের কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা

নিয়োগ দুর্নীতি, রেশন বণ্টন দুর্নীতি, গরু-কয়লা পাচারকাণ্ডেস তদন্ত করছে কেন্দ্রীয় এজেন্সি।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) দেগঙ্গায় (Deganga) কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশন প্রকল্পে দুর্নীতির অভিযোগ। প্রতিবাদে পানীয় জলের পাইপ লাইনের কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, পরিকল্পনা অনুযায়ী কাজ করছেন না ঠিকাদার। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।           

নিয়োগ দুর্নীতি (Recruitment Corruption), রেশন বণ্টন দুর্নীতি, গরু-কয়লা পাচারকাণ্ডেস তদন্ত করছে কেন্দ্রীয় এজেন্সি। রাজ্য়ে আবাস যোজনা এবং ১০০ দিনের কাজের প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠেছে। এবার কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশন প্রকল্পেও দুর্নীতির অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার দেগঙ্গায়। স্থানীয় নুরনগর গ্রাম পঞ্চায়েতের রামনাথপুরে পানীয় জলের পাইপ লাইন বসানোর কাজ চলছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পরিকল্পনা অনুয়ায়ী কাজ করছেন না ঠিকাদার। এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা আশরাফুল আমিন বলছেন, যে সিডিউলটা আছে পাইপ লাইন, গর্ত করা এবং বালি দিয়ে সেগুলো স্তরে কাজ করা। সেগুলো এরা করছে না। বিভিন্ন ভাবে গর্ত করে রাস্তাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। দায় সারা ভাবে কাজ হচ্ছে। সিডিউল মেনে কাজ হচ্ছে না মানে দুর্নীতি হচ্ছে।   

বৃহস্পতিবার সকালে বিক্ষোভ দেখিয়ে কাজ বন্ধ করে দেন এলাকাবাসী। বারাসাত সংগঠনিক জেলার  বিজেপি সভাপতি তরুণকান্তি ঘোষের কথায়, পশ্চিমবঙ্গে এটা তো স্বাভাবিক ঘটনা আজকে যে কোনও জায়গায় যে কোনও বিষয়ে কন্ট্রাক্টররা কাজ করতে যান না কেন তাঁদেরকে আগে যারা টেবিলে বসে আছেন বা সেই এলাকায় যারা তৃণমূলের নেতা বা কর্মাধ্য়ক্ষ আছেন তাঁদের প্রণামী দিতে হবে। তারপরে সে কাজের বরাত পাবে। এখন প্রণামী দিতে গিয়ে তাঁদের লাভের অংশে ঘাটতি হচ্ছে। ফলে যে কাজ দেওয়ার কথা তা তাঁরা দিতে পারছেন না।

নুরনগর গ্রাম পঞ্চায়েত প্রধান  নজরুল ইসলামের কথায়, গ্রামের মানুষ ভাল করে দেখে নিয়ে করুক। আমরা সিডিউল দেখেছি। ওরাও সিডিউল দেখে নিয়ে কাজটা সঠিক হচ্ছে কিনা দেখে নিক না। এর সঙ্গে পার্টি জড়িত নয়। তৃণমূল পার্টি জড়িত নয়। এলাকাবাসীর বাধায় আপাতত থমকে গেছে পানীয় জলের পাইপ লাইনের কাজ।                

আরও পড়ুন: South 24 Parganas:নদীর চরের দখল কার? ঝড়খালিতে গ্রামবাসীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, পাল্টা দাবি শাসকদলের

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আজ দশমী, বাঙালির প্রাণের উৎসবে সমাপ্তির বাদ্যি, গঙ্গার ঘাটে ঘাটে শুরু বিসর্জনের পালা
আজ দশমী, বাঙালির প্রাণের উৎসবে সমাপ্তির বাদ্যি, গঙ্গার ঘাটে ঘাটে শুরু বিসর্জনের পালা
Chorbagan Durga Puja: চোরবাগানে নিহতের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তুলে দিলেন ২৫ লক্ষ টাকার চেক
চোরবাগানে নিহতের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তুলে দিলেন ২৫ লক্ষ টাকার চেক
Durga Puja 2026: '... তাঁরাই শুধু প্রতিমা ছুঁতে পারবেন', বাবুঘাটে গিয়ে এবারের বিসর্জনের বিশেষ নিয়ম বললেন মুখ্যমন্ত্রী
'... তাঁরাই শুধু প্রতিমা ছুঁতে পারবেন', বাবুঘাটে গিয়ে এবারের বিসর্জনের বিশেষ নিয়ম বললেন মুখ্যমন্ত্রী
Durga Puja 2026: কড়া নিরাপত্তায় মোড়া বিসর্জনের ঘাটগুলি, তদারকিতে ১৮ জন IPS! ক্রেন বদলে রাখা হয়েছে ট্রলি, কুলি
কড়া নিরাপত্তায় মোড়া বিসর্জনের ঘাটগুলি, তদারকিতে ১৮ জন IPS! ক্রেন বদলে রাখা হয়েছে ট্রলি, কুলি

ভিডিও

Aj Banglay | চোরবাগানে মৃত্যুমিছিল, মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী|
College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tiger Shroff Firing Case: টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
IND vs NZ: কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
Investment Schemes: মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
Embed widget