এক্সপ্লোর

Petrapole Border News: বাংলাদেশে ধর্মঘট, পেট্রাপোল সীমান্তে থমকে আমদানি-রফতানি

North 24 Pargana News: বাংলাদেশে ধর্মঘটের ডাক দিয়েছে সেখানকার ক্লিয়ারিং এজেন্টরা। ধর্মঘটের জেরে শনিবার বন্ধ থাকল পেট্রাপোল সীমান্তে আমদানি-রফতানি।

সমীরণ পাল, বনগাঁ: ভারত বাংলাদেশ বাণিজ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বনগাঁর পেট্রাপোল (petrapole) সীমান্ত। দুই দেশের আমদানি রফতানি জন্য উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্তে ভরসা করেন বহু ব্যবসায়ী। শনিবার ধাক্কা খেল গোটা প্রক্রিয়া। কেন?

সূত্রের খবর, বাংলাদেশের (bangladesh) ক্লিয়ারিং এবং ফরোয়ার্ডিং এজেন্টরা ধর্মঘটের ডাক দেওয়ায় বন্ধ ছিল এদিনের ব্যবসা। আমদানি রফতানির ব্যবসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লিয়ারিং এজেন্টরা। এক দেশ থেকে অন্য দেশে মালপত্র গেলে, সেগুলি ছাড়িয়ে সেদেশের ব্যবসায়ীর হাতে তুলে দেওয়ার কাজ করে থাকেন ক্লিয়ারিং এজেন্টরা। ভারতের ব্যবসায়ীদের দাবি, বাংলাদেশে কোনও সমস্যার কারণে সেখানকার এক ব্যবসায়ীকে মাদক মামলা দেওয়া হয়েছে। তারই প্রতিবাদে এদিনের ধর্মঘট ডেকেছে সেখানকার ক্লিয়ারিং এজেন্ট ও কর্মীদের সংগঠন। কোনও গাড়ির কাজ করা হবে না বলে জানানো হয়। মাদক মামলা না তোলা পর্যন্ত এই ধর্মঘট চলবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। একদিকে কাজ বন্ধ থাকায় মুখ থুবড়ে পড়ে গোটা আমদানি রফতানি (import export) প্রক্রিয়া।  গোটা বিষয়ে উদ্বেগ জানিয়েছেন ভারতের ব্যবসায়ীরা। 

ভারতের ক্লিয়ারিং এজেন্ট সংগঠনের সেক্রেটারি কার্তিক চক্রবর্তী বলেন, 'কোভিডের পর থেকেই লক্ষ্য করছি, কিছু অসাধু ব্যবসায়ী বেশকিছু বেআইনি দ্রব্য আমদানি-রফতানি করছে। সেই কারণেই কখনও ভারত আবার কখনও বাংলাদেশের দিকে মালপত্র বাজেয়াপ্ত করা হচ্ছে। কিছু বেআইনি দ্রব্যের জন্য আইনি মালপত্রও আটকানো হচ্ছে। বাজেয়াপ্ত হয়েছে বেশকিছু গাড়িও।' তাঁর আরও অভিযোগ, রফতানি-আমদানির লরিগুলি রাখার ঠিকঠাক জায়গা নেই। ফলে বনগাঁর বিভিন্ন প্রান্তে এই লরিগুলি পার্কিং (parking) করা হয়। সেই সুযোগে একটি চক্র বৈধ মালপত্রের ফাঁকে বেআইনি দ্রব্য এপার-ওপার করানোর চেষ্টা করে। এই বিষয়টির জন্য যাঁরা আইন মেনে ব্যবসা করছেন তাঁদেরও সমস্যা হচ্ছে বলে তাঁর দাবি। 
প্রতিদিন বহু লরি পারাপার করে বনগাঁর পেট্রাপোল সীমান্ত দিয়ে। একদিন ব্য়বসা বন্ধ থাকলেই কোটি কোটি টাকার ক্ষতি হয়। দীর্ঘদিন এই পরিস্থিতি চললে বহু টাকার ক্ষতির আশঙ্কা করছেন আমদানি-রফতানির সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা।

আরও পড়ুন: ডাক্তারদের ভোটে ধুন্ধুমার, ভুয়ো ভোটার-ছাপ্পার অভিযোগে তুলকালাম শহরে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra on Abhishek Banerjee: 'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
West Bengal Live News Update: বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget