এক্সপ্লোর

Naihati Money Recovered : এবার নৈহাটির লোকাল ট্রেনে টাকার পাহাড় !

Money Recovered from train : টিটাগড়ের বাসিন্দা ওই যুবকের ব্যাগ তল্লাশি করে প্রায় ৬১ লক্ষ টাকা উদ্ধার করে বলে নৈহাটি জিআরপি সূত্রে খবর।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগণা : পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ট অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল প্রায় ৫০ কোটি নগদ টাকা, গয়না। গার্ডেনরিচে ব্যবসায়ীর বাড়িতে খাটের তলা থেকে উদ্ধার হয়েছে প্রায় সাড়ে সতের কোটি টাকা। বঙ্গবাসী যখন হঠাৎ করে খাটের তলায় কিংবা ওয়ার্ড্রোব থেকে উদ্ধার কোটি কোটি টাকা দেখতে অভ্যস্ত হয়ে উঠছে, তখন লোকাল ট্রেনের কামরায় এক যুবকের কাছ থেকে উদ্ধার হল লক্ষ লক্ষ টাকা।

৬১ লক্ষ টাকা উদ্ধার
তাও আবার শহরের খুব কাছে  নৈহাটি থেকে। জানা গিয়েছে, সন্দেহভাজনকে আটক করেছে নৈহাটি জিআরপি। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার বিকেলে নৈহাটি স্টেশনে চেকিং চলছিল। আপ কল্যাণী লোকাল থেকে নামা এক যুবককে দেখে সন্দেহ হয়। টিটাগড়ের বাসিন্দা ওই যুবকের ব্যাগ তল্লাশি করে প্রায় ৬১ লক্ষ টাকা উদ্ধার করে বলে নৈহাটি জিআরপি সূত্রে খবর। ওই টাকা কোথা থেকে আনা হয়েছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

নন্দীগ্রামে টাকা উদ্ধার 
কিছুদিন আগেই পুজোর আগে  পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের দাউদপুরে দিনমজুরের বাড়ি থেকে ২ লক্ষ টাকা ও গয়না উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে নন্দীগ্রামে জব্বার আলি বেগের বাড়িতে হানা দেয় পুলিশের একটি দল। বাড়ি থেকে উদ্ধার করা হয় নগদ ২ লক্ষ টাকা ও ১ লক্ষ টাকার সোনার গয়না।  ৬ লক্ষ টাকা দিয়ে সম্পত্তিও কিনেছেন জব্বার আলি। এই টাকার উৎস ঘিরেও রহস্য রয়েছে। এলাকায় দিনমজুরের কাজ করতেন জব্বার। ওড়িশায় গিয়েছিলেন ছাটাই লোহার ব্যবসা করতে। পুলিশি অভিযানের ১ সপ্তাহ আগেই বাড়ি ফেরেন তিনি। ফেরার পর থেকেই তাঁর চালচলনে অসঙ্গতি দেখা যায়। নগদ টাকায় জমি কেনার কথাও চলছিল জব্বারের। তারপরই পুলিশ তল্লাশি চালিয়ে এই টাকা উদ্ধার করে। 

এখন নৈহাটিতে ধরা পড়া যুবক ৬১ লক্ষ টাকা নিয়ে কোথায় যাচ্ছিলেন, এই টাকা তিনি কোথা থেকে পেলেন, তা নিয়ে তদন্ত চলছে। পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। ওই যুবক কি কোনও অপরাধমূলক কাজকর্মের সঙ্গে জড়িত? 

দামোদরের জলে দেখা মিলল ডলফিনের, স্থানীয় ভিড় জমাতেই ভিডিও ভাইরাল

                                        

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra Paul: 'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
News Live Update : হামিম, অর্পিতাকে জেরা করে গ্রেফতার আদিত্য সিং, জঙ্গিদের টার্গেট ছিলেন পুর প্রতিমন্ত্রী
হামিম, অর্পিতাকে জেরা করে গ্রেফতার আদিত্য সিং, জঙ্গিদের টার্গেট ছিলেন পুর প্রতিমন্ত্রী
TMC News: আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
Agnimitra Paul:
"..সম্ভবত কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে", দলের একাংশকে শমীকের কড়া বার্তার পর যা জানালেন অগ্নিমিত্রা..

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget