এক্সপ্লোর

Sandakphu Tourist Missing: সান্দাকফু বেড়াতে গিয়ে গভীর জঙ্গলে নিখোঁজ বাংলার দুই বাসিন্দা

গতকাল সকালে দীপেশ তাঁর স্ত্রীকে ফোনে জানান, তাঁরা দু’জন জঙ্গলে পথ হারিয়েছেন। তাঁদের কাছে খাবার বা জল নেই। এর পর দীপেশের পরিবারের তরফে যোগাযোগ করা হয়, অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর সঙ্গে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা, (অশোকনগর): সান্দাকফু (Sandakphu) বেড়াতে গিয়ে গভীর জঙ্গলে নিখোঁজ হয়েছেন উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) অশোকনগরের (Ashoknagar) ২ বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, গত ২৪ মে, অশোকনগর থেকে ১৮ জনের দল বেড়াতে যায় সান্দাকফু (Sandakphu)। সেখানেই দীপেশ সাহা ও বাবাই দে, জঙ্গলে ট্রেক করতে গিয়ে পথ হারিয়ে ফেলেছেন।

গতকাল সকালে দীপেশ তাঁর স্ত্রীকে ফোনে জানান, তাঁরা দু’জন জঙ্গলে পথ হারিয়েছেন। তাঁদের কাছে খাবার বা জল নেই। এর পর দীপেশের পরিবারের তরফে যোগাযোগ করা হয়, অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর সঙ্গে। সূত্রের খবর, বিধায়ক দুই ব্যক্তিকে উদ্ধারের ব্যবস্থা করার জন্য জেলাশাসককে বিষয়টি জানিয়েছেন। গত কয়েকদিন ধরে ঘুরতে গিয়ে দফায় দফায় পর্যটকদের মৃত্যু এবং নিখোঁজ হওয়ার ঘটনা প্রকাশ্যে এসেছে।

ওড়িশায় দুর্ঘটনা: ওড়িশার (Odisha) গঞ্জাম জেলার কলিঙ্গঘাটে পর্যটকদের বাস উল্টে মৃত্যু হয় হাওড়ার (Howrah) উদয়নারায়ণপুরের ৬ বাসিন্দার। এদের মধ্যে ৪ জন মহিলা ছিলেন। আহত ৪২ জন। স্থানীয় সূত্রে খবর, রবিবার উদয়নারায়ণপুরের সুলতানপুর গ্রাম থেকে বাসে করে ৭০ জনের একটি দল ওড়িশা রওনা দেয়। পর্যটক দলটির বিশাখাপত্তনমে যাওয়ার কথা ছিল। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত ১২টা নাগাদ ওড়িশার দারিংবাড়ি থেকে অন্ধ্র যাওয়ার পথে, গঞ্জাম-কান্ধামাল সীমানায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাস। উদয়নারায়ণপুর থানায় খবর পৌঁছনোর পর গভীর রাতে ওড়িশার উদ্দেশে রওনা দেন মৃত ও আহত পর্যটকদের আত্মীয়-পরিজনেরা। 

শ্রীনগর যাওয়ার পথে, জোজিলায় খাদে পড়ল পর্যটকদের গাড়ি: জম্মুতেও বাস উল্টে দুর্ঘটনা ঘটে। আহত ২৫ জন যাত্রী। জম্মু থেকে ডোডা যাওয়ার পথে, উধমপুরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাস।আহত যাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়। গত ২৬ মে কারগিল থেকে শ্রীনগর যাওয়ার পথে, জোজিলায় খাদে পড়ল পর্যটকদের গাড়ি। ৭-৮ জনের মৃত্যুর আশঙ্কা। জোজিলার কাছে চাকা পিছলে ৪০০-৫০০ ফুট নীচে খাদে পড়ে যায় পর্যটকদের গাড়ি। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও সেনা। 

দিঘায় মৃত্যু: ইদের পর বন্ধুদের সঙ্গে দিঘা বেড়াতে গিয়ে আর ফেরা হল না ২০ বছরের তরুণের। নিউ দিঘার এক হোটেলের তিনতলার ব্যালকনির নীচ থেকে আজ ভোরে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয়  হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিত্‍সকরা। উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুর থেকে গতকালই ১২ জন বন্ধুর সঙ্গে দিঘায় বেড়াতে এসেছিলেন ওই তরুণ।

আরও পড়ুন: Malda News: জলাভূমি ভরাটের প্রতিবাদ, দম্পতিকে মারধর করে প্রাণনাশের হুমকির অভিযোগ

সেরা শিরোনাম

Crime News : এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget