এক্সপ্লোর

North 24 Parganas News: তোলা না দেওয়ায় ৪৭টি গাছ কেটে দেওয়ার অভিযোগ অশোকনগরে

North 24 Parganas News Update: একটাও গাছ আর আস্ত নেই। কোনওটার একেবারে গোড়া থেকে কাটা হয়েছে। কোনওটি মাঝখান থেকে ভেঙে দেওয়া হয়েছে।

সমীরণ পাল, অশোকনগর: তোলা না দেওয়ায় ৪৭টি গাছ কেটে (Tree Cutting) দিয়েছেন স্থানীয় ক্লাবের সদস্যরা। অশোকনগরে (Ashoknagar) এমনই অভিযোগ তুলেছেন এক সরকারি চিকিৎসক (Doctor)। যদিও ক্লাব (Club) কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি। পুলিশ ও বন দফতরকে (Forest Department) অভিযোগ জানিয়েছেন চিকিৎসক।

একটাও গাছ আর আস্ত নেই। কোনওটার একেবারে গোড়া থেকে কাটা হয়েছে। কোনওটি মাঝখান থেকে ভেঙে দেওয়া হয়েছে। তোলা না দেওয়ায়, এভাবেই এক ব্যক্তির জমিতে থাকা গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠল উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে। স্থানীয় ক্লাব সদস্যরা ৪৭টি গাছ কেটে দিয়েছেন বলে অভিযোগ জমির মালিকের।

বারাসাত হাসপাতালের চিকিৎসক (Barasat Hospital) সুমিত্রা হালদারের ২৭ কাঠা জমি আছে অশোকনগরের (Ashoknagar) বালিশা চড়কপাড়ায়। নিজে বারাসাতে (Barasat) থাকলেও, অশোকনগরের (Ashoknagar) জমিতে বাড়ি বানানোর পাশাপাশি প্রচুর গাছ লাগান তিনি। কিন্তু অভিযোগ, দাবি মতো তোলা না দেওয়ায় ৪৭টি গাছ কেটে দিয়েছেন স্থানীয় ক্লাবের সদস্যরা (Club Members)। অভিযোগকারী চিকিৎসক সুস্মিতা হালদার (Susmita Halder) বলেন, “কখনও ৬০ হাজার, কখনও ১ লাখ টাকা চাইছে। গত রবিবার ক্লাবে ডেকেছিল, আমি ডিউটিতে ছিলাম। আমার লোককে পাঠাই, পরের দিন দেখি ৪৭টি গাছ কেটে দিয়েছে।’’

প্রতিক্রিয়া নিতে অভিযুক্ত ক্লাবেও গিয়েছিলাম আমরা। কিন্তু তালাবন্ধ ছিল ক্লাব। ক্লাব কর্তাদের কাউকে পাওয়া যায়নি। অভিযোগকারী চিকিৎসক বিষয়টি স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধানকে জানিয়েছেন। যদিও বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন ধরেননি রাজীবপুর বিড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। বিষয়টি সম্পর্কে জানা নেই বলে দাবি করেছেন পঞ্চায়েত প্রধান। উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের  বন দফতরের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদের কথায়, “বলব কড়া ব্যবস্থা নিতে, গাছ কাটা অন্যায়।’’

আরও পড়ুন: Purba Medinipur News: দলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ, অনাস্থা এনে সরালেন তৃণমূল সদস্যরা

সেরা শিরোনাম

Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Arms Recovered: দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Abhishek Banerjee: বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব
বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget