এক্সপ্লোর

Basirhat News: মমতা-অভিষেক ছাড়া কেউ নয় পোস্টারে, তার পরেও নির্দেশ অমান্য বসিরহাটে! তুঙ্গে তরজা

North 24 Parganas News: ২১ জুলাই তৃণমূলের শহিদ স্মরণ দিবস ঘিরে রাজ্যজুড়ে প্রস্তুতি তুঙ্গে। সাজ সাজ রব পড়ে গিয়েছে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বসিরহাটেও।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ছাড়া কারও নাম-ছবি বসানো যাবে না বলে কড়া নির্দেশ ছিল। কিন্তু ২১ জুলাই (21 July) উপলক্ষে বসিরহাটে বসানো পেল্লাই ফটকের পোস্টারে নাম ফুটে উঠল ব্লক সভাপতির। তা নিয়ে জোর তরজা বসিরহাটে (Basirhat)। আবেগপ্রবণ হয়ে তৃণমূল কর্মীরা এই কাণ্ড ঘটিয়ে ফেলেছেন বলে একদিকে সাফাই দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। অন্দরে জোড়াফুলের (TMC) অন্দরে গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব তুলে ধরেছে বিজেপি (BJP)।

২১ জুলাইয়ের পোস্টার ঘিরে টানাপোড়েন বসিরহাটে

২১ জুলাই তৃণমূলের শহিদ স্মরণ দিবস ঘিরে রাজ্যজুড়ে প্রস্তুতি তুঙ্গে। সাজ সাজ রব পড়ে গিয়েছে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বসিরহাটেও। কিন্তু যতই আয়োজন হোক না কেন, পোস্টার, ফেস্টুন এবং ব্যানারে মমতা এবং অভিষেক ছাড়া কারও নাম এবং ছবি ব্যবহার করা যাবে না বলে আগে থেকেই জারি হয়েছিল নির্দেশিকা। জেলা সভাপতি সরোজ বন্দ্যোপাধ্যায় এবং সাংগঠনিক জেলার চেয়ারম্যান হাজি নুরুল ইসলাম কড়া নির্দেশ দিয়ে রেখেছিলেন।

কিন্তু প্রস্তুতি সভার প্রবেশদ্বার সুসজ্জিত করে তোলার পর দেখা গেল, পেল্লাই আকারের ফটকের উপর পোস্টারে লেখা রয়েছে মিনাখাঁ ১ নম্বর ব্লকের সভাপতি আয়ুব হোসেন গাজির নাম। সেই নিয়েই অশান্তি শুরু হয়। আয়ুবের দাবি, তৃণমূল কর্মীরা আবেগপ্রবণ হয়ে তাঁর নাম লিখেছে ফেলেছেন। বিষয়টি চোখে পড়তেই ওই প্রবেশদ্বারের সজ্জা খুলে ফেলার নির্দেশ দেন তিনি। তা ইতিমধ্যে খুলেও ফেলা হয়েছে।

আরও পড়ুন: Bansberia Municipality : বাঁশবেড়িয়া পুরসভায় 'আমরুত' প্রকল্পের প্রায় ১৭ কোটি টাকা নয়ছয় ? থানায় অভিযোগ দায়ের

এ নিয়ে প্রতিক্রিয়া চাইলে বিতর্ক এড়ানোর চেষ্টা করেন সরোজও। তিনি জানান, দলনেত্রী এবং অভিষেকের ছবি ও নাম ছাড়া অন্য কেউ পোস্টারে জায়গা পাবেন না বলে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। তার পর আয়ুবের নাম দেখা গিয়েছে বটে। তৃণমূলকর্মীরাই আবেগপ্রবণ হয়ে এই ঘটনা ঘটিয়ে ফেলেছেন বলে মত তাঁর। ওই সব পোস্টার সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তৃণমূলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ বিজেপি-র

তবে বিষয়টিকে লঘু করে দেখতে নারাজ বসিরহাট সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি পলাশ সরকার। তাঁর কথায়, “তৃণমূলের নীতি-আদর্শের কোন বালাই নেই। পিসি –ভাইপোর মধ্যেই গোষ্ঠী কোন্দল চলছে। সেখানে ব্লক স্তরে বা অঞ্চল স্তরে কে কার নাম দেবে, না দেবে, সেই নিয়ে ভারতীয় জনতা পার্টির মাথাব্যথা নেই।” গোষ্ঠী কোন্দলের জেরে বিধি-নিষেধ ভঙ্গ করে কেউ নিজের নাম দিয়েছেন, কেউ আবার মমাত-অভিষেকের নাম দিয়েছেন বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News: 'তোলাবাজিতে না', তাও প্রোমোটারের অফিসে তাণ্ডব, বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
'তোলাবাজিতে না', তাও প্রোমোটারের অফিসে তাণ্ডব, বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Dumdum News: BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
News Updates Live: অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি

ভিডিও

NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda
KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget