এক্সপ্লোর

North 24 Parganas: ফের ড্রপ বক্স বসিয়ে পুরভোটে প্রার্থী খোঁজার সিদ্ধান্ত বিজেপি-র, কটাক্ষ তৃণমূলের

BJP: ফের ড্রপ বক্স বসিয়ে পুরভোটে প্রার্থী খোঁজার সিদ্ধান্ত বিজেপি-র। বারাসাত সাংগঠনিক জেলা কার্যালয়ে চার পুরসভার জন্য বসল আলাদা আলাদা ড্রপ বক্স। যোগ্য প্রার্থী খুঁজতেই এই উদ্যোগ, দাবি গেরুয়া শিবিরের।

সমীরণ পাল, বারাসাত: বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের পর এবার উত্তর ২৪ পরগনা। পুরভোটে প্রার্থী খুঁজতে ফের ড্রপ বক্স বসানোর সিদ্ধান্ত বিজেপি-র। বিজেপির বারাসাত সাংগঠনিক জেলা কার্যালয়ে চারটি আলাদা আলাদা ড্রপ বক্স বসানো হল। এই চারটি পুরসভা হল হাবড়া, অশোকনগর-কল্যাণগড়, বারাসাত ও মধ্যমগ্রাম।

গেরুয়া শিবিরের দাবি, পুরভোটে প্রার্থী নির্বাচনে স্বচ্ছতা ও মান বজায় রাখতেই এই সিদ্ধান্ত। বারাসাত সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তাপস মিত্রর দাবি, ‘ভাল প্রার্থী খুঁজতে এই উদ্যোগ। আলাদা আলাদা ড্রপ বক্স বসানো হয়েছে। এভাবেই যোগ্য প্রার্থী মিলবে। ভোটের দিন ঘোষণা হলেই প্রার্থী তালিকা ঘোষণা করে হবে।’

প্রার্থী খুঁজতে বিজেপি-র ড্রপ বক্স বসানো নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল শিবির। বারাসাত পুরসভার প্রশাসক ও তৃণমূল নেতা সুনীল মুখোপাধ্যায় বলেছেন, ‘বিজেপি-র এমনই হাল যে পুরভোটের প্রার্থী খুঁজে পাচ্ছে না। ড্রপ বক্স বসিয়ে খুঁজতে হচ্ছে।’

এর আগে বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলা অফিসেও ড্রপ বক্স বসিয়ে পুরভোটের প্রার্থী খোঁজার সিদ্ধান্ত নেয় বিজেপি। ভোটের ফলাফলেই স্পষ্ট হবে ড্রপ বক্স কৌশল কতটা ডিভিডেন্ট দিল গেরুয়া শিবিরকে।

অন্যদিকে, বিজেপির রাজ্য কমিটির পর জেলা কমিটিতে রদবদল ঘিরে জেলায় জেলায় সামনে চলে এসেছে অসন্তোষ। নতুন জেলা কমিটি ঘোষণা হওয়া মাত্রই বীরভূম বিজেপিতে ক্ষোভ বড় আকার নিল। বোলপুর সাংগঠনিক জেলা কমিটিতে জায়গা না পাওয়ায় বীরভূম জেলা বিজেপির সোশাল মিডিয়ার ইনচার্জের দায়িত্ব ছাড়লেন কৃশানু সিংহ। ফেসবুক লাইভে জেলা নেতৃত্বকে তীব্র আক্রমণ করে পদত্যাগের কথা ঘোষণা করেন এই বিক্ষুব্ধ নেতা। তিনি বলেন, ‘বোলপুর সাংগঠনিক জেলায় রয়্যাল বেঙ্গল টাইগার কমিটি গঠন হয়েছে। যারা সদ্য দলে এসেছে তারা জায়গা পেয়েছে। আমরা দীর্ঘদিন দল করে এই পেলাম!’

শুধু কৃশানু নন, নতুন জেলা কমিটির যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন একের পর এক নেতা। দলীয় নেতাদের অসন্তোষ সামনে এলেও, গুরুত্ব দিচ্ছে না বিজেপি নেতৃত্ব।

সেরা শিরোনাম

Hooghly News: দীর্ঘ ১৪ বছর পর সরল বাধা, খানাকুল-তারকেশ্বর রুটে ফের চালু বাস পরিষেবা
দীর্ঘ ১৪ বছর পর সরল বাধা, খানাকুল-তারকেশ্বর রুটে ফের চালু বাস পরিষেবা
News Live Updates: পেনশনভোগীদের স্বস্তি! বকেয়া DR-এর ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার, কারা পাবেন ?
পেনশনভোগীদের স্বস্তি! বকেয়া DR-এর ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার, কারা পাবেন ?
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এর ছাত্র-যুবকে মিছিলের অনুমতি হাইকোর্টের, তাৎপর্যপূর্ণ মন্তব্য় বিচারপতি সৌগত ভট্টাচার্যর, “আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে..”
'কালীঘাট তৃণমূল'-এর ছাত্র-যুবকে মিছিলের অনুমতি হাইকোর্টের, তাৎপর্যপূর্ণ মন্তব্য় বিচারপতি সৌগত ভট্টাচার্যর, “আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে..”
TMC News : 'তৃণমূলের টাকায় কপ্টার-বিমান কিনে তৃণমূলকেই ভাড়া !' অ্যাকাউন্টের টাকা খরচ নিয়ে চাঞ্চল্যকর তথ্য
'তৃণমূলের টাকায় কপ্টার-বিমান কিনে তৃণমূলকেই ভাড়া !' অ্যাকাউন্টের টাকা খরচ নিয়ে চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

Abhishek Banerjee | ভোটে ভরাডুবির পর আরও বিপাকে পড়লেন অভিষেক, ডিজে মামলায় দ্বিতীয়বার নোটিস
Baruipur News: বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়া সায়নী ঘোষকে দেখে ‘চোর’ স্লোগান
Baruipur News | 'এক শতাংশও শিথিলতা থাকলে পুলিশের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন', জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী | Suvendu Adhikari
TMC news | শর্তসাপেক্ষে কাল 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলের অনুমতি। কী কী মানতে হবে?
Minakshi Mukherjee | মীনাক্ষীর গাড়ি লক্ষ করে ডিম! 'যত পুলিশ আছে, সব সাসপেন্ড হবে', বিস্ফোরক বামনেত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Embed widget