এক্সপ্লোর

North 24 Parganas News: বসিরহাটে বিএসএফের খোয়া যাওয়া রাইফেল, গুলি উদ্ধারে সীমান্তে তল্লাশি পুলিশের

India-Bangladesh Border: গত সোমবার ভোর রাতে বসিরহাটে ঘোজাডাঙা সীমান্তে বিএসএফের এক মহিলা কনস্টবলের কাছ থেকে একটি ইনসাস রাইফেল ও ২০ রাউন্ড গুলি লোপাট হয়ে যায়। এই ঘটনার তদন্ত নামে বিএসএফ।

সমীরণ পাল, বসিরহাট: সীমান্তরক্ষী বাহিনীর (Border Security Force) এক মহিলা জওয়ানের কাছ থেকে খোয়া যাওয়া রাইফেল (Rifle) ও গুলি (Bullets) উদ্ধার করতে মেটাল ডিটেক্টর ও শতাধিক পুলিশকর্মী নিয়ে অভিযানে নামল উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বসিরহাট (Basirhat) জেলা পুলিশ। বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্ত থেকে লোপাট হওয়া ইনসাস রাইফেল ও ২০ রাউন্ড গুলি খুঁজে বের করতে বিভিন্ন জায়গায় মেটাল ডিটেক্টর দিয়ে চিরুনি তল্লাশি শুরু করেছে বসিরহাট জেলা পুলিশ।

বসিরহাটে ভারত-বাংলাদেশ সীমান্তে তল্লাশি

গত সোমবার ভোর রাতে বসিরহাটে ঘোজাডাঙা সীমান্তে বিএসএফের এক মহিলা কনস্টবলের কাছ থেকে একটি ইনসাস রাইফেল (INSAS rifle) ও ২০ রাউন্ড গুলি লোপাট হয়ে যায়। এই ঘটনার তদন্ত নামে বিএসএফ। কিন্তু বিএসএফ জওয়ানরা ভারত-বাংলাদেশ সীমান্তে বাড়ি বাড়ি তল্লাশি চালিয়েও উদ্ধার করতে পারেননি রাইফেল। শেষপর্যন্ত এই ঘটনার চারদিন পরে রাইফেল উদ্ধারের নামল বসিরহাট জেলা পুলিশ। তিনটি থানা থেকে শতাধিক পুলিশকর্মীকে নিয়ে সীমান্তের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানির ট্রাকের পার্কিং লটে দাঁড়িয়ে থাকা ট্রাকগুলিতেও মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালায় পুলিশ। তবে এদিন সকাল থেকে সীমান্তের বিভিন্ন প্রান্তে চিরুনি তল্লাশি চালিয়েও, এখনও পর্যন্ত উদ্ধার হয়নি বিএসএফের লোপাট হওয়া রাইফেল, গুলি।

বাংলাদেশ থেকে ভারতে টাকা পাচারের অভিযোগ

অন্যদিকে, বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ-সহ ভারতের বিভিন্ন রাজ্যে টাকা পাচারের অভিযোগ উঠল। বেআইনি টাকার হদিশ পেতে শুক্রবার উত্তর ২৪ পরগনার অশোকনগরে তিনটি, দমদমের একটি এবং দক্ষিণ ২৪ পরগনার দু’টি জায়গা মিলিয়ে মোট ১০টি জায়গায় তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। এদিন সকাল থেকে ইডি-র প্রায় ৬০-৭০ জন আধিকারিক একাধিক দলে ভাগ হয়ে তল্লাশি অভিযান চালান। 

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এপ্রিল মাসে বাংলাদেশ ফিনানশিয়াল ইনটেলিজেন্স ইউনিট একটি মামলার তদন্ত করতে গিয়ে দেখে, সে দেশের একাধিক ব্যাঙ্ক থেকে ৫০টির বেশি কোম্পানির নাম করে প্রায় ৩০০ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে। তদন্তে নেমে দেখা যায়, ঋণ নেওয়া টাকার একটা বড় অংশ হাওয়ালার মাধ্যমে পাচার হয়েছে বাংলা-সহ ভারতের বিভিন্ন রাজ্যে। বাংলাদেশ সরকারের থেকে এই তথ্য পাওয়ার পরেই সক্রিয় হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 

ইডি সূত্রে দাবি, বাংলাদেশের তদন্তকারী সংস্থা জানিয়েছে, এই আন্তর্জাতিক টাকা পাচার চক্রের কিংপিন প্রশান্তকুমার হালদার। বাংলাদেশে তাঁর বিরুদ্ধে বিপুল অঙ্কের টাকার প্রতারণার অভিযোগ রয়েছে। অভিযোগ প্রায় ১ হাজার কোটি টাকা পাচার করা হয়েছে। বাংলাদেশী হলেও, এপার বাংলায় ঢুকে নিজেকে ভারতীয় বলে পরিচয় দেন প্রশান্তকুমার পাল। তিনি নিজেকে পরিচয় দেন শিবশঙ্কর হালদার বলে। এমনকী, এদেশে ভুয়ো আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড তৈরি করেন তিনি। তদন্তকারীরা জানতে পেরেছেন, সেইসব জাল নথি ব্যবহার করে এদেশে প্রশান্ত কুমার পাল ও তাঁর সহযোগীরা প্রায় হাজার কোটি টাকা পাচার করেন। প্রশান্তকুমার হালদারের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। কিন্তু হাওয়ালার মাধ্যমে এদেশে ঢোকা টাকা গেল কোথায়?  এর নেপথ্যে কি কোনও প্রভাবশালীর হাত রয়েছে? বেআইনি টাকার অংশ এই প্রভাবশালীদের হাতে যায়নি তো? এখন এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। 

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
লাইসেন্স সাসপেন্ড, তবুও চলছে রমরমিয়ে ব্যবসা, ফুড ডেলিভারি, সিল করে দেওয়া হল গড়িয়া-'কস্তুরী'
লাইসেন্স সাসপেন্ড, তবুও চলছে রমরমিয়ে ব্যবসা, ফুড ডেলিভারি, সিল করে দেওয়া হল গড়িয়া-'কস্তুরী'
Cyclone Akvan : সর্বশক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', কলকাতায় শুরু দুর্যোগ, হাই অ্যালার্ট কোথায়?
সর্বশক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', কলকাতায় শুরু দুর্যোগ, হাই অ্যালার্ট কোথায়?

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget