এক্সপ্লোর

North 24 Parganas: গাছে কলসি ঝুলিয়ে বাসা উপহার, পাখিদের নীড়ে ফেরার বন্দোবস্ত স্বেচ্ছাসেবী সংগঠনের

West Bengal: ঝড় চলে গেছে, কিন্তু ক্ষত চিহ্ন এখনও রয়ে গেছে এরাজ্যে বুকে। একাধিক ঘূর্ণিঝড়ের তাণ্ডব শেষ করেছে পাখিদের নীড়ে ফেরার আশা।

সমীরণ পাল, হাবরা: একের পর এক প্রাকৃতিক দুর্যোগে ভিটে মাটি হারিয়েছেন সাধারণ মানুষ। তেমনই ক্ষতির মুখে পড়েছে অবলা প্রাণীরাও। আমফান, ইয়াস, রেমালের মতো ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রাম বাংলার পাখির দল। ঘূর্ণিঝড়ের দাপটে মানুষের মতই গৃহহীন তারা। তাই এবার তাদের জন্য অভিনব ভাবন। গাছে মাটির কলসি ঝুলিয়ে তাদের বাসা উপহার দিচ্ছে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) হাবরার একটি স্বেচ্ছাসেবী সংগঠন। পাখিদের নীড়ে ফেরার ব্যবস্থা করে দিচ্ছেন এই সংস্থার সদস্যরা।

পাখিদের জন্য কৃত্রিম বাসার বন্দোবস্ত: ঝড় চলে গেছে, কিন্তু ক্ষত চিহ্ন এখনও রয়ে গেছে এরাজ্যে বুকে। একাধিক ঘূর্ণিঝড়ের তাণ্ডব শেষ করেছে পাখিদের নীড়ে ফেরার আশা। ঝড়ের দাপটে একের পর এক মহীরুহের পতন বাংলার পক্ষীকূলের কাছ থেকে কেড়ে নিয়েছে তাদের বাসা। কোথাও আবার দামাল বাতাসের জেরে আঘাত পেয়েছে বহু পাখি। গাছের নীচে মরে পড়ে থাকতে দেখা গেছে চড়ুই, বুলবুলি, মাছরাঙার ছানাদের ছোট্ট দেহখানি। তবে সেই নীড়হারা পাখিদের জন্য নয়া উদ্যোগ নিয়েছে হাবরার টুনিঘাটা পিপিলস মুভমেন্ট অফ হিউম্যান রাইটস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামে স্বেচ্ছাসেবী সংগঠনের। মাটির কলসির ভিতরে দড়ি, বিচুলিস খড় দিয়ে তারা তৈরি করছে কৃত্রিম বাসা। আর তা গ্রাম বাংলার মধ্যে গাছের ডালে ডালে টাঙিয়ে দিচ্ছে তারা। বাসার মধ্যে জলেরও ব্যবস্থা করা হয়েছে পাখিদের জন্য। পাখিদের জন্য আউশ ধানের চাল খাবার হিসেবে ওই বাসার মধ্যে দেওয়া হচ্ছে। প্রকৃতির কোলে পাখিদের ফিরিয়ে দিতে কয়েক বছর ধরে এই কাজ করে চলেছে স্বেচ্ছাসেবী সংগঠনটি।

প্রথমে আমফান ঘূর্ণিঝড়ের পর থেকে পাখিদের ঘরছাড়া হতে দেখে কৃত্রিম বাসা বানানোর পরিকল্পনা করে স্বেচ্ছাসেবী সংগঠন। সংস্থার সদস্য ছন্দা মজুমদার, মিন্টু হালদার,অমিত বিশ্বাস,রাহুল মোহন্ত ও সায়ন বাগচীরা বুধরহাটি বানিপুর হাবরার বিভিন্ন এলাকায় মাটির হাঁড়ির মধ্যে খড়কুটো দিয়ে কৃত্রিম বাসা তৈরি করে গাছের ডালে ডালে টাঙিয়ে দিচ্ছে। এই পরিকল্পনার অন্যতম প্রধান স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক সঞ্জীব কাঞ্জিলাল। তিনি বলেন “আমরা ইতিমধ্যেই প্রায় ৪০-৫০ টা গাছে পাখিদের জন্য এভাবে বাসা তৈরি করে দিয়েছি। আমরা পশু পাখিদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছি। আমফান পরবর্তী সময়ে এই কাজের গুরুত্ব আরও বেশি করে অনুভব করছি। তাই আমরা এই অবলাদের পাশে আছি ও থাকব। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পাখিদের ভীষণ প্রয়োজন। শুধু তাই ই নয়, এক দল মানুষ প্রতিনিয়ত পাখি শিকার করার চেষ্টা করছে। ফলে পরিযায়ী পাখিদের দেখা মিলছে কম। পাখিদের রক্ষা করতে এবং পরিবেশের কথা মাথায় রেখেই এই উদ্দ্যোগ।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Kanchankanya Express: তখনও চলছিল রেললাইন পারাপার; সবুজ সিগন্যাল দেখে ছুটে আসছিল কাঞ্চনকন্যা, কীভাবে রক্ষা?

সেরা শিরোনাম

Book Lovers: বইয়ের জন্য় হাঁটো... বই বাঁচাতে, বই হাতে বইপাড়ায় মিছিল, হাজির বিমান-সুজনরা
বইয়ের জন্য় হাঁটো... বই বাঁচাতে, বই হাতে বইপাড়ায় মিছিল, হাজির বিমান-সুজনরা
West Bengal News Live Updates: বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
Suvendu Adhikari: 'সুজন-সূর্য বলে আমরা নাস্তিক...', CPM-কে 'মাকু' সম্মোধন করে জ্ঞানেশকাণ্ড নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'সুজন-সূর্য বলে আমরা নাস্তিক...', CPM-কে 'মাকু' সম্মোধন করে জ্ঞানেশকাণ্ড নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget