এক্সপ্লোর

North 24 parganas: সাতসকালে বিধ্বংসী আগুনে পুড়ল একাধিক আসবাব তৈরির দোকান

স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। শর্ট সার্কিট হওয়ায় আগুন ছড়ায় বলে প্রাথমিক অনুমান দমকলের।

সমীরণ পাল, উত্তর ২ পরগনা: কাঁচরাপাড়ার ভূতবাগান এলাকায় বিধ্বংসী আগুন। ভস্মীভূত হয়ে যায় কাঠের আসবাব তৈরির বেশ কয়েকটি দোকান। ভোর সাড়ে ৫টা নাগাদ আগুন লাগে। স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। দমকলের ৪টি ইঞ্জিনের একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট হওয়ায় আগুন ছড়ায় বলে প্রাথমিক অনুমান দমকলের।

গতকাল অর্থাৎ দোলের দিনেই একাধিক জায়গায় আগুন লেগেছিল। বাইপাসের ধারে পাঁচতারা হোটেলে আগুন-আতঙ্ক ছড়ায় সকালে। জে ডব্লু ম্যারিয়টের (JW Marriott Hotel) ২৩ তলার সার্ভার রুমে ধোঁয়া। বের করে দেওয়া হল ২০ ও ২১ তলের অতিথিদের। দমকলের (Fire Tender) ২টি ইঞ্জিনের চেষ্টায় একঘণ্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আতঙ্ক ছড়ালেও কোনও হতাহত বা অসুস্থতার ঘটনা ঘটেনি। দোলের দিন অভিজাত হোটেলে ছিলেন অনেক অতিথি। যার মধ্যে ছিলেন বিদেশিরাও। তাই কীভাবে এমন আগুন লাগার ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

আজ সকাল ১০ টা নাগাদ বাইপাসের ধারে অভিজাত পাঁচতারা হোটেলের ২৩ তলার সার্ভার রুম থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। সেই ফ্লোরে অতিথিদের পাশাপাশি উপরে-নিচের ফ্লোরগুলিতে যে অতিথিরা ছিলেন, তাঁদের মধ্যে তৈরি হয় তীব্র আতঙ্ক। পরিস্থিতি এমন যায়গায় পৌঁছয় যে হোটেলের ২০ ও ২১ তলায় যে অতিথিরা ছিলেন, তাঁদেরকে হোটেল থেকে বাইরে বের করে দিতে হয়। যার মধ্যে ছিলেন অনেক বিদেশি অতিথিও। প্রায় ঘণ্টাখানেক অভিজাত হোটেলের এয়ার কন্ডিশানিং সিস্টেম (Air Conditioning System) বন্ধ রাখতে বাধ্য হতে হয়। পাশাপাশি গোটা হোটেলের ইলেকট্রিক সার্ভিসও বন্ধ রাখতে বাধ্য হতে হয়েছিল।

আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ার প্রায় সঙ্গে সঙ্গেই হোটেলে এসে পোঁছয় দমকলের দুটি ইঞ্জিন। এসে পৌঁছয় পুলিশ। ঘটনাস্থলে এসে হাজির হন পুলিশের আধিকারিকরা। হোটেলেরই যে অগ্নি নির্বাচন পদ্ধতি (Fire Extingusher System) ছিল, তার মাধ্যমেই প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছিল। সেখানে পৌঁছে গোটা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনে দমকল। প্রায় একঘণ্টার চেষ্টায় গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 

দোলের দিনে আগুন হৃদয়পুরে। হৃদয়পুর স্টেশন (Hridaypur Station) সংলগ্ন রেল লাইনের ধারে একটি বন্ধ  দোকানে আজ দুপুরে আগুন (Fire) লাগে। আগুন লাগার কারণ স্পষ্ট করে জানা যায়নি। বাজারের মধ্যে অনেকগুলো দোকান থাকায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে দমকলের দুটো  ইঞ্জিন  (Fire Engine) এসে আগুন আয়ত্তে আনে। এই দোকানের পাশেই বেশ কতগুলো ব্যাঙ্ক রয়েছে। সঙ্গে সঙ্গে দমকলের দুটো ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। কীভাবে আগুন লেগেছে ? তা স্পষ্ট না হলেও আগুনে দোকানদার  ক্ষতিগ্রস্ত হয়েছেন এমনটাই দাবি। হতাহতর কোন খবর নেই।

দোলের দুপুরে বিধ্বংসী আগুন ব্যারাকপুরে। ব্যারাকপুরের মোহনপুর থানার সূর্যপুরে একটি গেঞ্জির কারখানার আগুন লেগেছে। (Fire in Factory)। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন। গেঞ্জি মূলত রং করা হয় প্রচুর রাসায়নিক মজুত ছিল তা থেকে দুপুর তিনটে নাগাদ বিধ্বংসী আগুন লাগে।

 

সেরা শিরোনাম

Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
News Live Updates: কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
Chorbagan Stampede: দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
Chorabagan Stampede: ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget