এক্সপ্লোর

North 24 Parganas: প্রাক্তন ও বর্তমানের দ্বন্দ্ব প্রকাশ্যে, কৃতিত্বের ভাগ নিয়ে তরজা হাবরায়

Habra Municipality: পুরসভার রিপোর্ট কার্ডে হাউসিং বিভাগে উলুবেড়িয়া, জঙ্গিপুর, কৃষ্ণনগর, মধ্যমগ্রামের সঙ্গে ভাল কাজ করার স্বীকৃতি পেয়েছে হাবরা পুরসভা। 

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: হাবরায় তৃণমূলের প্রাক্তন ও বর্তমান পুরপ্রধানের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে। সম্প্রতি নবান্নের বৈঠকে ভাল কাজ করার জন্য হাবরা পুরসভার (Habra Municipality) প্রশংসা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রাক্তন পুরপ্রধান নিলিমেশ দাসের অনুগামীদের দাবি, তার জন্যই মুখ্যমন্ত্রীর সুনজরে এসেছে হাবরা। যদিও এই দাবি নস্যাৎ করে দিয়েছেন বর্তমান পুর প্রধান নারায়ণচন্দ্র সাহার অনুগামীরা। বর্তমান পুর প্রধানের আমলেই হাবড়া পুরসভার যাবতীয় উন্নতি হয়েছে বলে দাবি তাঁদের। এই ইস্যুতে সোশাল মিডিয়ায় জোর তরজা দু'পক্ষের। এই নিয়ে তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। 

প্রাক্তন ও বর্তমানে দ্বন্দ্ব প্রকাশ্যে: পুরপ্রধানদের নিয়ে নবান্ন সভাগৃহে বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরসভার রিপোর্ট কার্ডে হাউসিং বিভাগে উলুবেড়িয়া, জঙ্গিপুর, কৃষ্ণনগর, মধ্যমগ্রামের সঙ্গে ভাল কাজ করার স্বীকৃতি পেয়েছে হাবরা পুরসভা। মুখ্যমন্ত্রীর প্রশংসার কয়েক ঘণ্টার মধ্যেই অবশ্য এই কৃতিত্বের ভাগ নিয়ে শুরু হয়েছে দুপক্ষের মধ্যে টানাটানি। সোশ্যাল মিডিয়ায় রীতিমত দুপক্ষের মধ্যে বাক বিতন্ডা শুরু হয়েছে। 

প্রাক্তন পুরপ্রধান নিলিমেশ দাসের নাম করে তার কৃতিত্ব স্বরূপ মুখ্যমন্ত্রী লিস্টে এসেছে হাবরা, এমনটাই দাবি নিলিমেশ অনুগামীদের। অন্যদিকে বর্তমান পুরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা এই সাফল্যের জন্য সব কাউন্সিলর এবং পুরসভার কর্মীদের অভিনন্দন জানিয়েছেন। তৃণমূলের দুপক্ষের সোশ্যাল মিডিয়ার যুদ্ধে রীতিমত সরগরম হাবরা। তৃণমূলের যুযুধান দুপক্ষের লড়াই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। হাবরার বিজেপি নেতা পার্থ প্রতিম সরকারের কথায়, "এতই যদি তৃণমূল ভাল কাজ করত তাহলে ২৪টি পুর ওয়ার্ডে ব্যাপক ভোটে বিজেপির কাছে লোকসভা ভোটের নিরিখে হারল কেন তৃণমূল?প্রচুর মানুষ এখনও গৃহ নির্মাণ প্রকল্পে ঘর পায়নি। যারা সরকারি প্রকল্পে ঘর পেয়েছেন, তাঁরা সকলেই তৃণমূলের কর্মী সমর্থক।''

নবান্নে পুরসভাগুলির সঙ্গে বৈঠকে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটে বিপুল জয়ের মধ্য়েও, তৃণমূলের কাঁটা হয়েছে পুরসভাগুলি। লোকসভা ভোটের ফল অনুযায়ী, শহুরে মানুষের একটা বড় অংশই মুখ ফিরিয়ে নিয়েছে রাজ্য়ের শাসক দলের থেকে। এই আবহেই নবান্নে পুর প্রধান ও মন্ত্রীদের বৈঠকের পর সাংবাদিক বৈঠকে নজিরবিহীন ভাবে তৃণমূলের নেতা থেকে মন্ত্রী, পুরসভা থেকে পুলিশ, পুর প্রশাসক থেকে BLRO...নাম ধরে ধরে ভর্ৎসনা করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। হুঁশিয়ারি দেন সরিয়ে দেওয়ার।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Hawker Eviction: সিউড়িতে জবরদখল উচ্ছেদ, এবার যৌথ অভিযানে পুলিশ ও পুরসভা

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ, ঘোষণা শুভেন্দু অধিকারীর
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ, ঘোষণা শুভেন্দু অধিকারীর
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |
Durga Puja 2026 | দমদমের হিন্দুস্তান ভলান্টিয়ার্সে ফুটে উঠল একটুকরো পুরুলিয়া
Durga Puja 2026 | স্বপ্নাদেশ পেয়ে শুরু দেবী আরাধনা, দেখুন খণ্ডঘোষের বন্দ্য়োপাধ্য়ায় বাড়ির পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget