এক্সপ্লোর

Lake Town News: চারদিন ধরে নিখোঁজ, ডোবায় মিলল শিশুর দেহ, উত্তেজনা লেকটাউনে

North 24 Parganas News: মৃত শিশুটির নাম ইস্তারভাজ আনসারি, বয়স চার বছর। একরত্তি ওই শিশুর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

জয়ন্ত পাল, লেকটাউন: গত চারদিন ধরে নিখোঁজ ছিল সে। আশঙ্কা ভর করলেও আশা ছিল মনে। কিন্তু শেষ পর্যন্ত নিরাশ হতে হল লেকটাউনের এক পরিবারকে। কারণ চারদিন পর ডোবা থেকে উদ্ধার হল একরত্তি শিশুটির দেহ। অভিযোগ পেয়ে গত চারদিন ধরে তদন্ত চালাচ্ছিল পুলিশ। শেষ মেশ বুধবার ডোবায় শিশুটির নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে (Lake Town News)।

উত্তর ২৪ পরগনা জেলার লেকটাউনের ঘটনা (North 24 Parganas News)। সেখানকার দক্ষিণ দাঁড়ি এলাকার ২৪ নম্বর রেলগেটের কাছে একটি ডোবা রয়েছে। বুধবার তার মধ্যে থেকেই উদ্ধার হয়েছে একরত্তি ওই শিশুটির দেহ। মৃত শিশুটির নাম ইস্তারভাজ আনসারি, বয়স চার বছর। একরত্তি ওই শিশুর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত চারদিন ধরে নিখোঁজ ছিল ছোট্ট ইস্তারভাজ। লেকটাউন থানায় সেই মর্মে অভিযোগ দায়ের করেছিল পরিবার। তাতে পুলিশের তরফে তদন্তও চলছিল। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। বিভিন্ন জায়গায় চলে তল্লাশিও। এমনকি বিধাননগর থানার পুলিশের তরফে সোশ্য়াল মিডিয়ায় শিশুটির ছবি-সহ বিশেষ পোস্টও করা হয়। 

আরও পড়ুন: Mamata Banerjee Health Update: বাড়িতে দু’ঘণ্টা ধরে হল ফিজিওথেরাপি, ব্যথা রয়েছে এখনও, কাল ফের স্বাস্থ্যপরীক্ষা মমতার

কিন্তু তার পরেও খোঁজ মিলছিল না শিশুটির। বুধবারও তদন্ত করছিল পুলিশ। ২৪ নম্বর রেলগেটের কাছে চলছিল তল্লাশি। সেই সময় কাছের ডোবায় শিশুটির দেহ পড়ে থাকতে দেখা যায়। ডোবায় নেমে শিশুটির দেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছন পুলিশ কমিশনার গৌরম শর্মা। উত্তেজিত মানুষদের আশ্বস্ত করেন তিনি। 

পুলিশ জানিয়েছে, এই ঘটনার নেপথ্য়ে কী কারণ রয়েছে, তা তদন্ত করে দেখা হবে। পুলিশ বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখছে বলে জানান তিনি। শিশুটির দেহ উদ্ধার করে আরজি কর হাসপাতালে পাঠানো হয়। সেখানে শিশুটির ময়নাতদন্ত করে মৃত্যুর কারণ খতিয়ে দেখা হবে। শিশুটির নিখোঁজ হয়ে যাওয়া থেকে মৃতদেহ উদ্ধার, নেপথ্য কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে খেলতে গিয়ে ডোবায় পড়ে গিয়ে শিশুটির মৃত্যু হয়েছে কিনা, সেই প্রশ্নও এড়ানো যাচ্ছে না। সবদিকই খতিয়ে দেখছে পুলিশ।

এই ঘটনায় এলাকার মানুষজনদের সঙ্গে কথা বলছে পুলিশ। এদিন বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুও। পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন। ঘটনার সত্যতা কী, পুলিশ তা বের করে আনবে বলে জানিয়ছেন তিনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: NEET প্রশ্নফাঁস, ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
NEET প্রশ্নফাঁস, ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
CJP Delhi Protest: 'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের,
'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের, "যখন বলবেন, তখনই.."
Malda News: BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
Mamata Banerjee:
"...মানুষকে তাড়ালে কী করে নিয়ে আসতে হয় আমরা জানি", বলেছিলেন মমতা; এবার ২৫ শতাংশ ভুয়ো বার্থ সার্টিফিকেটের কথা বললেন মুখ্যসচিব

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget