এক্সপ্লোর

North 24 Parganas News: প্রেমিকার অভিযোগে বৌভাতের আসর থেকে শ্রীঘরে যুবক

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত প্রেমিক একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। জানা গিয়েছে, প্রেমিকা এবং ওই যুবক একে অপরের প্রতিবেশী। তাঁদের দুজনের মধ্যে গত আট বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: প্রেমিকাকে ছেড়ে অন্য মেয়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন যুবক। আর প্রেমিকার অভিযোগে বৌভাতের আসর থেকে সোজা শ্রীঘরে যেতে হল যুবককে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) গাইঘাটা (Gaighata) থানার দেবীপুর (Debipur) এলাকায়।

প্রেমিকার অভিযোগ-

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত প্রেমিক একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। জানা গিয়েছে, প্রেমিকা এবং ওই যুবক একে অপরের প্রতিবেশী। প্রেমিকার পরিবারের পক্ষ থেকে জানা গিয়েছে যে, যুবতীর সঙ্গে ওই যুবকের বছর আটেক ধরে প্রেমের সম্পর্ক ছিল। তাঁদের মধ্যে নিয়মিত ঘুরতে যাওয়া, মেলামেশা করা. খাওয়া-দাওয়া সমস্ত কিছুই চলছিল। তিন মাস আগে তাঁদের সম্পর্কে ছন্দপতন হয়। যুবতী জানাচ্ছেন, অভিযুক্ত যুবত তাঁকে জানিয়েছিলেন যে তিনি বাবার সঙ্গী দিঘা যাচ্ছেন। তাঁর অভিযোগ, দিঘা থেকে বাড়ি ফিরেই ওই যুবক তাঁর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেয়। এরপর প্রেমিকার পরিবারের সদস্যরা খোঁজ নিয়ে জানতে পারেন যে, অভিযুক্ত শিলিগুড়িতে ইতিমধ্যেই গোপনে অন্য একটি মেয়েকে বিয়ে করেছেন। আর সেই মেয়েটিকেই দেবীপুরে এনে সামাজিকভাবে বিয়ে করছেন। এই ঘটনা জানার পরই গাইঘাটা থানায় প্রেমিকের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন যুবতী। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার তাঁর সঙ্গে সহবাস করেছেন ওই যুবক। তাঁর সঙ্গে প্রতারণা করেই অন্য মেয়েকে বিয়ে করেছেন তিনি। প্রেমিকার কাছ থেকে অভিযোগ পাওয়ার পরই গাইঘাটা থানার পুলিশ ঘটনার তদন্তে নামে। 

আরও পড়ুন - North 24 Pargana News: রক্ষকই ভক্ষক? ডাকাতির অভিযোগে গ্রেফতার পুলিশকর্মী

পুলিশের পক্ষ থেকে জানা যাচ্ছে যে, তাঁরা জানতে পারেন অভিযুক্ত যুবকের শুক্রবার গোবরডাঙার একটি বাড়িতে বৌভাতের অনুষ্ঠান চলছে। বৌভাতের আসর থেকেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। শনিবার তাঁকে বনগাঁ মহকুমা আদালতে পাঠান হয়। প্রেমিকার আরও অভিযোগ, তিনি বলছেন, 'ও (অভিযুক্ত যুবক) আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বহুবার শারীরিক সম্পর্ক করেছে। তার ফলে দু'বার গর্ভপাতও করাতে হয় আমায়। আমি ওকে আর বিয়ে করতে চাই না। আমি চাই, ওর আইনের মাধ্যমে শাস্তি হোক। ও যাতে অন্য কারও সঙ্গে এমন কাজ আর করতে না পারে।' যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত যুবকের বাবা। তিনি বলেন, 'ওই মেয়েটিকে আমরা জিজ্ঞাসা করেছিলাম আমার ছেলেকে বিয়ে করতে চায় কিনা। কিন্তু ও বিয়ে করবে না জানিয়ে কয়েক লক্ষ টাকা দাবি করেছিল। মিথ্যে সহবাসের অভিযোগ তুলে ওরা আমার ছেলেকে ফাঁসিয়েছে।' ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

সেরা শিরোনাম

Jadavpur University : যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
SFI-ABVP Clash: যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
SFI-ABVP Clash: যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
Amit Shah : 'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?
'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget