এক্সপ্লোর

North 24 Parganas News: তৃণমূল কর্মীদের হাতেই আক্রান্ত উপপ্রধান, নেওয়া হল হাসপাতালে

North 24 parganas TMC Inner Clash: তৃণমূল কর্মীদের হাতেই আক্রান্ত তৃণমূলের উপপ্রধান , যদিও দলের উপপ্রধানের উপর হামলার ঘটনায় নাম জড়ানো তৃণমূল নেতারা অভিযোগ অস্বীকার করেছে।

সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর: তৃণমূল কর্মীদের (TMC) হাতেই আক্রান্ত তৃণমূলের উপপ্রধান-সহ তার এক অনুগামী এমনই অভিযোগ, রক্তাক্ত অবস্থায় উপপ্রধানকে উদ্ধার করে ভর্তি করা হল হাসপাতালে (Hospital)। যদিও দলের উপপ্রধানের উপর হামলার ঘটনায় নাম জড়ানো তৃণমূল নেতারা (TMC Leader) অভিযোগ অস্বীকার করেছে।

এই ঘটনায় চাপা উত্তেজনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভগবন্তপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুরে। তৃণমূল কর্মীদের হাতেই আক্রান্ত হওয়ার অভিযোগ উঠল ভগবন্তপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ইকবাল সরকার। উপপ্রধান ও তাঁর অনুগামীদের অভিযোগ, আজ দুপুর নাগাদ ইকবাল সরকার তার এক সহকর্মী আবদুল রহমান খন্দকারের সাথে বাইকে চড়ে কৃষ্ণপুরে নিজের এলাকায় ফিরছিল আর সেই সময় মাঠের মধ্যে একটি ফাঁকা রাস্তায় বারাসাত এলাকায় তার উপরে বেশ কিছু তৃণমূল কর্মী চড়াও হয়ে মারধর করেছে বলে অভিযোগ।

যদিও মারধরের ঘটনায় নাম জড়িয়েছে ভগবন্তপুর এক নম্বর অঞ্চল তৃণমূলের কনভেনার হাসান উল্লাহ মন্ডল,কৃষ্ণপুরের দাপুটে তৃণমূল নেতা রাকেশ সরকার সহ বেশ কিছু তৃণমূল কর্মীর বিরুদ্ধে। আর এই অভিযোগ তুলছেন খোদ তৃণমূলের উপপ্রধান-সহ অঞ্চলের প্রাক্তন অঞ্চল সভাপতিও। কিন্তু কী কারণে হঠাৎ করে উপপ্রধানের ওপরে এই হামলা তা স্পষ্ট নয়।

তবে সূত্রের খবর,বেশ কিছুদিন আগে ভগবন্তপুর এক নম্বর অঞ্চল তৃণমূলের সভাপতি আরমান আলি খাঁনকে  সরিয়ে তার পরিবর্তে নতুন অঞ্চল কনভেনার করা হয়  হাসানউল্লাহ মন্ডলকে।অঞ্চল তৃণমুল কনভেনার হাসান উল্লাহ মন্ডল, অঞ্চলের দাপুটে তৃণমূল নেতা রাকেশ সরকার-সহ বেশ কিছু তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে উপপ্রধান ইকবাল সরকারকে মারধরের ঘটনায়। আক্রান্ত ইকবাল সরকার তথা উপ প্রধান সদ্য প্রাক্তন অঞ্চল সভাপতি আরমান আলি খাঁনের অনুগামী বলেই পরিচিত।

অপরদিকে, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, উপপ্রধানকে মারধরের সেই অঞ্চলের বর্তমান কনভেনার হাসান উল্লাহ মন্ডল,রাকেশ সরকার অঞ্চলের অপর একটি গোষ্ঠী বলে জানা যায়। অঞ্চলের পদকে নিয়েই প্রাক্তন অঞ্চল সভাপতি আরমান আলি খাঁন ও বর্তমান অঞ্চল কনভেনার হাসান উল্লাহ মন্ডল,রাকেশ সরকার এই দুই গোষ্টীর বিবাদ রয়েছে বলে খবর।

আরও পড়ুন, জন্ম থেকেই ছোট হাত, 'পা' দিয়েই মাধ্যমিক দিচ্ছেন জগন্নাথ

যদিও উপপ্রধানকে মারধরের ঘটনা প্রসঙ্গে অভিযুক্ত পক্ষের তরফে তথা বর্তমান অঞ্চল কনভেনারের অনুগামী রাকেশ সরকারের পাল্টা প্রতিক্রিয়া, মারধরের ঘটনা কথা তিনি সংবাদমাধ্যমের মুখেই শুনলেন। পুরো বিষয়টি সাজানো এবং মিথ্যা। উপপ্রধান এমনিতেই এলাকা ছাড়া ছিলেন বলে জানি বিভিন্ন জায়গায় দেনা করার ফলে, এলাকায় ওকে দেখা যায়নি আগে। তবুও সে দলেরই উপপ্রধান যদি তাকে কেউ মারধর করে থাকে, তাহলে প্রশাসনকে বলবো সঠিক তদন্ত করে ব্যবস্থা নিক। আমরা এর সাথে কেউ জড়িত নই, মিথ্যা অভিযোগ করা হচ্ছে।' আর এই অভিযোগ পাল্টা অভিযোগে চাপা উত্তেজনা ছড়িয়েছে ভগবন্তপুর এক নম্বর অঞ্চলে।

 

সেরা শিরোনাম

Abhishek Banerjee P.A: মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
Suvendu Adhikari: 'ভূতুড়ে' আবাস! নভেম্বরের এই তারিখের মধ্যে ফেরত দিতে হবে আবাস যোজনার টাকা, নইলে জেল? কীভাবে দুর্নীতি হয়েছে?
'ভূতুড়ে' আবাস! নভেম্বরের এই তারিখের মধ্যে ফেরত দিতে হবে আবাস যোজনার টাকা, নইলে জেল? কীভাবে দুর্নীতি হয়েছে?
Prasun Banerjee : NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget