এক্সপ্লোর

TMCP : যাদবপুরে সিসিটিভি লাগানোর দাবিতে সরব, আর স্বরূপনগরে বিরোধিতা টিএমসিপির ! প্রতিবাদে ভাঙচুর কলেজে

Swarup Nagar College Chaos : পড়ুয়াদের দাবি 'অন্যায়ভাবে ছাত্রীদের কমন রুম, টিচার্সদের কমনরুমে সিসিটিভি লাগানো হয়েছে। অধ্যাপিকা ও ছাত্রীদের স্বাচ্ছন্দ্য নষ্ট হচ্ছে'।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : হাতে সিসিসিটিভি ক্যামেরা হাতে যাদবপুরে (Jadavpur University) পৌঁছে বিক্ষোভ দেখানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে নজরদারির স্বার্থে তা লাগানোর পক্ষেই সওয়াল করেছিল টিএমসিপি। একদিকে যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি লাগানোর দাবিতে সরব তখন উল্টোদিকে স্বরূপনগরে বিরোধিতা টিএমসিপির(TMCP) ! যে ঘটনার জেরে তৈরি হয় উত্তেজনা। ভাঙচুর চলল এক কলেজে।

সিসিটিভি ক্যামেরা (CCTV Camera) লাগানোর প্রতিবাদে ছাত্র আন্দোলনে উত্তাল স্বরূপনগরের শহিদ নুরুল ইসলাম কলেজ। যার জেরে অধ্যক্ষের ঘরে তাণ্ডব চলে। ভাঙচুর করা হয় আসবাব, সিসিটিভি। পড়ুয়াদের দাবি 'অন্যায়ভাবে ছাত্রীদের কমন রুম, টিচার্সদের কমনরুমে সিসিটিভি লাগানো হয়েছে। অধ্যাপিকা ও ছাত্রীদের স্বাচ্ছন্দ্য নষ্ট হচ্ছে'। এদিকে, অধ্যক্ষের অভিযোগ, বহিরাগত ও পড়ুয়াদের একাংশ হামলা চালিয়েছে। পাল্টা পড়ুয়াদের সমর্থন শিক্ষক-শিক্ষিকাদের একাংশের। তারা দ্বারস্থ হয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। পড়ুয়াদের সমর্থন কলেজের পরিচালন সমিতির সভাপতি তথা স্বরূপনগরের তৃণমূল বিধায়ক বীণা মণ্ডলের। 

পড়ুয়াদের একাংশের অভিযোগ, কলেজে আসার পর থেকে অধ্যক্ষ মহম্মদ আফসার আলি একনায়কতন্ত্র চালাচ্ছেন। উনি ইচ্ছাকৃত এমন কাজ করছেন, যাতে সকলের সমস্যা তৈরি হয়। সিসিটিভি লাগানোর প্রসঙ্গে তাঁদের বক্তব্য, কলেজে সিসিটিভি লাগানোর বিরোধীতা করছি না আমরা। কিন্তু এমন সমস্ত জায়গায় সিসিটিভি লাগানো হয়েছে, যা যুক্তিযুক্ত নয়, তারই প্রতিবাদ করা হচ্ছে। কলেজের শিক্ষক-শিক্ষিকাদের বাথরুমের বাইরে, ছাত্রীদের কমনরুমে (Common Room) লাগানো হয়েছে সিসিটিভি, যেগুলো কী আদৌ প্রয়োজন। প্রশ্ন তুলেছেন পড়ুয়ারা। 

পাল্টা অধ্যক্ষ বলেছেন, কলেজের গভর্নিং বডির বৈঠক চলাকালীন ভেতরে ঢুকে এসে মূলত বহিরাগতরা তাণ্ডব চালিয়েছে। সিসিটিভি ক্যামেরাগুলো ভেঙে দিয়েছে। কেন শিক্ষক-শিক্ষিকা থেকে ছাত্রীদের কমনরুমে সিসিটিভি লাগানো হয়েছে, সে নিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে অধ্যক্ষের দাবি, আগে শ্লীলতাহানির ভুয়ো অভিযোগ আনা হয়েছিল আমার বিরুদ্ধে। সিসিটিভি থাকার জেরে তথ্যপ্রমাণের সুবাদে বেঁচে গিয়েছিলাম। তাই সকলের নিরাপত্তা যাতে ঠিকভাবে নেওয়া যায়, সেকথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

                                                    

আরও পড়ুন- অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারে ভয়ঙ্কর জিয়াগঞ্জ হত্যাকাণ্ডের পর্দাফাঁস, দোষীকে মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget