এক্সপ্লোর

North and South Dinajpur Weather Update: চলতি সপ্তাহেই জাঁকিয়ে শীত ! কেমন যাবে এই দুই জেলার আবহাওয়া ?

Weather Update: এক ঝটকায় অনেকটাই কমে গেল তাপমাত্রা। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, চলতি সপ্তাহেই উত্তর দিনাজপুরে জাঁকিয়ে পড়তে পারে শীত।

Weather Update: এক ঝটকায় অনেকটাই কমে গেল তাপমাত্রা। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, চলতি সপ্তাহেই উত্তর দিনাজপুরে জাঁকিয়ে পড়তে পারে শীত। ইতিমধ্যেই অনেকটাই কমে এসেছে জেলার তাপমাত্রা। সকাল থেকেই কুয়াশার সাক্ষী থাকছে জেলাবাসী। তবে সব জায়গায় একই আবহাওয়া নাও হতে পারে। মঙ্গলবার শীতের অনুভূতি পেতে শুরু করেছে জেলাবাসী।

হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আজ দিনভর পরিষ্কার আকাশ দেখা যাবে উত্তর দিনাজপুরে। সকাল ৬ টার আবহাওয়া বলছে, বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ দাঁড়িয়েছে ৯১ শতাংশ। ঘণ্টায় ৩ কিমি বেগে বইছে উত্তরের বাতাস। সকালের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। আগে ঘুর্ণাবর্তের আভাস পাওয়া গেলেও মঙ্গলবার পরিষ্কার আকাশই দেখা যেতে পারে উত্তরে। 

South Dinajpur Weather update: দক্ষিণেও থাকতে পারে একই ওয়েদার। সকাল থেকেই আদ্রতা কমেছে জেলায়। হাওয়া অফিস বলছে, সকাল ৬টার পরই ২০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে জেলার তাপমাত্রা। বাতাসের গতিবেগ রয়েছে ঘণ্টায় ৪ কিলোমিটার। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ দাঁড়িয়েছে ৮৮ শতাংশ। হাওয়া অফিস বলছে, চলতি সপ্তাহেই শীতের প্রবেশ ঘটতে চলেছে জেলায়। সেই ক্ষেত্রে ঠান্ডা হাওয়ার সঙ্গে সঙ্গে বাড়তে পারে কুয়াশার পরিমাণ।

West Bengal Weather Update:  কেমন থাকছে বঙ্গের আবহাওয়া

 আলিপুর (Alipore) আবহাওয়া দফতর জানিয়েছে, এ সপ্তাহ থেকে বাড়বে শীতের আমেজ। ধীরে ধীরে কমবে তাপমাত্রা। জেলায় জেলায় শীতের আমেজ। অন্যদিকে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শুক্রবার, সিকিম, দার্জিলিং এবং কালিম্পং, তিন পার্বত্য শহরে, হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিকিমের উঁচু এলাকায় সম্ভাবনা রয়েছে হালকা তুষারপাতের।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী সপ্তাহে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পারদ নামবে। পশ্চিমের জেলাগুলিতে শীতের দাপট বাড়বে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Metrological Department) জানিয়ছে, বঙ্গে শীত আসতে খুব বেশি দেরি নেই। ইতিমধ্যে মিঠে রোদের সঙ্গে হিমেল পরশে শীতের আমেজ বেশ টের পাওয়া যাচ্ছে, যা সপ্তাহের শেষে আরও বাড়বে বলে মনে করছে হাওয়া অফিস। পাশাপাশি কমতে পারে তাপমাত্রাও। জাঁকিয়ে শীত না পড়লেও পরের সপ্তাহ থেকে শীতের (Winter Forecast) শিরশিরানি বেশ টের পাওয়া যাবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার থেকেই কমবে তাপমাত্রা ।দক্ষিণবঙ্গে (South Bengal) চলতি সপ্তাহে বৃষ্টির (Rain) সম্ভাবনা নেই। দু -এক দিনের মধ্য়ে জাঁকিয়ে শীত না পড়লেও, সকাল-সন্ধেয় হালকা ঠান্ডার (Winter) আমেজ থাকবে বিভিন্ন জেলায় (District Weather Update)।  

 

সেরা শিরোনাম

West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Mahua Moitra: মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget