এক্সপ্লোর

Summer Vacation : উত্তরবঙ্গের সঙ্গে "খাপ খাচ্ছে না", গরমের ছুটি এগনোর বিরোধিতা এবার তৃণমূলের অন্দরেও

Summer Vacation in North Bengal : মনোরম আবহাওয়া থাকলেও, কেন উত্তরবঙ্গে কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হবে তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূলের ছাত্র সংগঠন।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার : দক্ষিণবঙ্গে (South Bengal) তাপপ্রবাহের জন্য উত্তরবঙ্গে (Nort Bengal) গরমের ছুটি এগনোর বিরোধিতা এবার তৃণমূলের অন্দরে। আলিপুরদুয়ার জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির মতে, এখন কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ করা উচিত নয়। একই দাবি জানিয়েছে বিজেপিও।

স্কুলে গরমের ছুটি এগোনোর বিরোধিতা এবার তৃণমূলের অন্দরে। মনোরম আবহাওয়া থাকলেও, কেন উত্তরবঙ্গে কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হবে তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূলের ছাত্র সংগঠন।

আরও পড়ুন ; 'দক্ষিণের গরমে উত্তরবঙ্গেও স্কুল ছুটি' গরম-তরজায় আলাদা রাজ্যের দাবিতে শান বিজেপি বিধায়কের

কোথাও কোথাও গত দু'-একদিনে স্বস্তির বৃষ্টি হলেও, তীব্র দহনে পুড়ছে দক্ষিণবঙ্গ। পড়ুয়াদের স্বস্তি দিতে গরমের ছুটি এগিয়ে এনেছে রাজ্য সরকার। সম্প্রতি দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের জন্য উত্তরবঙ্গে গরমের ছুটি এগনোর বিরোধিতা করেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। শিক্ষামন্ত্রীকে চিঠি দিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদনও জানান বিজেপি বিধায়ক। এই প্রেক্ষাপটে আলিপুরদুয়ার জেলা টিএমসিপি সভাপতি ছুটি এগোনোর সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। 

আলিপুরদুয়ার জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সমীর ঘোষ বলেন, এই আবহাওয়াতে যদি কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকে তা মানা যায় না। সামনে পরীক্ষা। উত্তরবঙ্গের বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের কাছে অনুরোধ কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ করবেন না। 

আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে ছুটির সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করছে বিজেপি। আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল বলেন, কলকাতার প্রেক্ষিতে ছুটির সিদ্ধান্ত, উত্তরবঙ্গের সঙ্গে খাপ খাচ্ছে না। পড়ুয়ারা ক্লাস করতে চাইছে।

বিষয়টি রাজ্য সরকারের উপর ছেড়ে দিলেও, দলের ছাত্র সংগঠনের অবস্থানকে পরোক্ষে সমর্থন জানিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। আলিপুরদুয়ার জেলা তৃণমূল সভাপতি মৃদুল গোস্বামী বলেন, সিদ্ধান্ত তো দু’রকম হয় না। সিদ্ধান্তের বিষয় সরকারের উপর ছেড়ে দেওয়া উচিত। দাবি করতে পারে, সিদ্ধান্ত সরকারে। দাবির মধ্যে যুক্তি আছে।

সব মিলিয়ে গরমের ছুটি এগনোর সিদ্ধান্ত ঘিরে বিতর্ক থামছে না উত্তরবঙ্গে।

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget