এক্সপ্লোর

North Bengal Flood: উত্তরবঙ্গে বিপর্যয়ের মধ্যেই শঙ্কার বার্তা ভুটানের ! অতিরিক্ত জলের চাপে খুলছে না স্লুইস গেট..

Bhutan On State government On North Bengal Flood: উত্তরবঙ্গে বিপর্যয়ের মধ্যেই কী শঙ্কার বার্তা ভুটানের ?

 উত্তরবঙ্গ : উত্তরবঙ্গে বিপর্যয়ের মধ্যেই শঙ্কার বার্তা ভুটানের। ভুটানের টালা হাইড্রোল প্রজেক্টের সুইস গেটে বিপত্তি। অতিরিক্ত জলের চাপে খুলছে না স্লুইস গেট। যে কোনও মুহূর্তে ভেঙে যেতে পারে গেট, রাজ্য সরকারকে সতর্ক করল ভুটান প্রশাসন।

আরও পড়ুন, উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয়, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ !

একটানা বৃষ্টিতে ভয়ঙ্কর দুর্যোগ! উৎসবের আনন্দ এক লহমায় বদলে গিয়েছে প্রিয়জনকে হারানোর দুঃখে! চোখের সামনে মাথা গোঁজার শেষ সম্বলটুকু ভেসে যাওয়া থেকে বন্যপ্রাণের মৃত্যু, কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে ঘরছাড়া হতে হয়েছে বহু মানুষকে! আর এই প্রেক্ষাপটে ফের একবার সামনে এসেছে ভুটান পাহাড়ে প্রবল বৃষ্টির জল পশ্চিমবঙ্গে ঢুকে পড়ার প্রসঙ্গ! তৃণমূল কংগ্রেস রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ধরে ইন্দো-ভুটান রিভার কমিশনের দাবি করে যাচ্ছেন। 

বিজেপি রাজ্যসভার সাংসদ ও রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, রিভার কমিশন দিয়ে কী করবে, কোথায় জল ধরে রাখবে? সাধারণত ভুটানের পাহাড়ে বৃষ্টি হলে সেই জল দ্রুতগতিতে নীচের দিকে নেমে আসে। সেই সময় তোর্ষা, রায়ডাক, সংকোশের মতো বড় নদী ছাড়াও শিশামারা, হলঙের মতো ছোট নদী দিয়েও পশ্চিমবঙ্গে ঢুকে পড়ে। ফলে খুব কম সময়ের মধ্যে আচমকা ভেসে যায় উত্তরবঙ্গের একাধিক এলাকা। বিপদসীমার ওপর দিয়ে বইতে শুরু করে নদীগুলি! এখানেই উঠে আসছে ইন্দো-ভুটান রিভার কমিশনের প্রসঙ্গ। তৃণমূলের দাবি,দু'দেশের মধ্যে রিভার কমিশন হলে ভুটান পাহাড়ের ওপর থেকে নেমে আসা জলের বিষয়ে একেবারে নির্দিষ্ট তথ্য পাওয়া যাবে। ফলে বিপর্যয়ের মতো পরিস্থিতি তৈরি হওয়ার আগেই, আগাম আভাস পাওয়া যাবে। চলতি বছরের অগাস্ট মাসে, সংসদে কেন্দ্রীয় সরকারের ইন্দো-ভুটান রিভার কমিশন তৈরির কোনও পরিকল্পনা আছে কিনা, তা জানতে চেয়ে প্রশ্ন করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। 
 
উত্তরে কেন্দ্রীয় সরকারের জলশক্তি মন্ত্রকের তরফে জানানো হয়, ইন্দো-ভুটান রিভার কমিশন গঠনের কোনও পরিকল্পনা আপাতত তাদের নেই। তবে কেন্দ্রীয় সরকার জানিয়ে দেয়,ভারত ও ভুটান দুই দেশের বন্যা পরিস্থিতি মোকাবিলায় উভয়পক্ষের বিশেষজ্ঞদের নিয়ে জয়েন্ট গ্রুপ অফ এক্সপার্টস বা JGE জয়েন্ট টেকনিক্যাল টিম বা JTT এবং জয়েন্ট এক্সপার্টস টিম বা JET তৈরি করা হয়েছে।তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, নির্বাচিত মুখ্যমন্ত্রী তিনি বারবার দাবি করেছেন, চিঠি লিখেছেন, আমাদের বিধানসভায় প্রস্তাব পাস হয়েছে যে  ইন্দো-ভুটান রিভার কমিশন প্রয়োজনীয়। আজকে এই যে ভয়াবহ বৃষ্টি ভুটানের এবং সিকিমের তারফলে বাংলা ডুবে যেতে বসেছে। কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি যে বঞ্চনা আরও একবার প্রকট হয়ে গেছে। আসলে বাংলাকে ডুবিয়ে দেওয়াটা বিজেপির রাজনৈতিক অ্যাজেন্ডা। বাংলার মানুষ ডুবে গেলে ওদের কিছু যায় আসে না। 

বিজেপি রাজ্যসভার সাংসদ ও রাজ্য সভাপতি  শমীক ভট্টাচার্য বলেন, বিপর্যয়ের মূলে আসলে তৃণমূল। বালি তুলে নিয়েছে .... নদীখাত বদলে দিয়েছে....এরকম বলেছে। এদিকে শনিবার রাত থেকে ভুটানের পাহাড়ে প্রবল বৃষ্টি শুরু হওয়ার পর এদিন ভুটানের ন্যাশনাল সেন্টার ফর হাইড্রলডি অ্যান্ড মেটেরিওলজির তরফে জানানো হয়, ওয়াংচু নদীর ওপর তৈরি টালা হাইড্রোপাওয়ার বাঁধের গেট খোলা যাচ্ছে না। নদীর জল বাঁধ ছাপিয়ে বইছে। এই পরিস্থিতি পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করে ভুটানের ন্যাশনাল সেন্টার ফর হাইড্রলডি অ্যান্ড মেটেরিওলজি। আলিপুরদুয়ার জেলাশাসক বিমলা রঙ্গনাথন বলেন, আমাদের পশ্চিমবঙ্গ সরকার ভুটানের প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখেছে। আধ ঘণ্টা অন্তর আমরা ফিডব্যাক নিচ্ছি। জলস্তর মনিটরিং করছি। সবমিলিয়ে পরিস্থিতি এখন ভয়ঙ্কর!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Today: আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?
আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?
Tarapith Fire News Live : তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
UGC-NET :ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
Temple Death : শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম

ভিডিও

Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget