এক্সপ্লোর

Darjeeling: করোনা পরিস্থিতিতে উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে শাসকদের নিশানা বিরোধীদের

Darjeeling: পর্যাপ্ত বেড, শিশুদের চিকিৎসার বন্দোবস্ত এবং ভ্যাকসিনেশনে জোর দেওয়া হয়েছে। রাজ্য সরকারকে এই ইস্যুতে কটাক্ষ করেছে বিরোধীরা।

সনৎ ঝা, দার্জিলিং: করোনার তৃতীয় ঢেউ সামাল দিতে, উত্তরবঙ্গে স্বাস্থ্য পরিকাঠামো তৈরি বলে দাবি করল রাজ্য সরকার। পর্যাপ্ত বেড, শিশুদের চিকিৎসার বন্দোবস্ত এবং ভ্যাকসিনেশনে জোর দেওয়া হয়েছে। রাজ্য সরকারকে এই ইস্যুতে কটাক্ষ করেছে বিরোধীরা।

গত কয়েক দিনে দৈনিক সংক্রমণে কলকাতা, উত্তর ২৪ পরগনার পরেই রয়েছে দার্জিলিং জেলা। করোনায় এড়ানো যাচ্ছে না মৃত্যু। দ্বিতীয় ঢেউয়ের পরই চোখ রাঙাচ্ছে করোনার তৃতীয় ঢেউ। উত্তরবঙ্গ দিয়েই কি তৃতীয় ঢেউ প্রবেশ করবে রাজ্য? আশঙ্কায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে দার্জিলিং জেলার দৈনিক সংক্রমণ নিয়ে বাড়ছে উদ্বেগ। দার্জিলিং জেলার ভৌগলিক অবস্থান যার অন্যতম কারণ। উত্তর পূর্ব ভারত থেকে সড়ক ও রেলপথে ভারতের যে কোনও প্রান্তে আসতে গেলে উত্তরবঙ্গ পার করতেই হবে। এছাড়াও প্রতিবেশী রাজ্য অসম থেকে যে কোনও পথ ব্যবহার করে উত্তরবঙ্গে যাতায়াত করা যায়।

থার্ড ওয়েভ সামলাতে কতটা তৈরি রাজ্য স্বাস্থ্য দফতর? উত্তরবঙ্গের জন্য রয়েছে কী পরিকল্পনা? স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘থার্ড ওয়েভের জন্য আমরা তৈরি, উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে ভ্যাকসিনেশন, আমরা যথেষ্ট সংখ্যায় বেড বাড়িয়েছে।’

স্বাস্থ্য দফতরের দাবি, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের পাশাপাশি, উত্তরের সমস্ত জেলা হাসপাতালে শিশুদের জন্য বাড়ানো হয়েছে আইসিইউ। শিলিগুড়ি পুরসভার তরফে জোর দেওয়া হয়েছে মোবাইল ভ্যাকসিনেশনে।

বিরোধীদের অভিযোগ, করোনাকে হালকাভাবে নিচ্ছে শাসক দলই। সিপিএম নেতা ও শিলিগুড়ি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান অশোক ভট্টাচার্য বলেন, ‘তৃতীয় ঢেউ নিয়ে কোনও প্রস্তুতি আছে নাকি, কলকাতার থেকে দার্জলিঙে সংক্রমিতের সংখ্যা বেশি, সরকার লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে রোগ ছড়াচ্ছে, শাসক দলই মিটিং-মিছিল করছে, হালকাভাবে নিচ্ছে।’

এই পরিস্থিতিতে ভ্যাকসিনেশন ও পাহাড়ের বাসিন্দাদের করোনা পরীক্ষার উপর জোর দেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। চিকিৎসক মলয় চক্রবর্তী বলেন, দার্জিলিঙে ভ্যাকসিনেশন ঠিকমতো হয়নি, ট্যুরিস্ট যাচ্ছে মানে বাহকরা যাচ্ছে,উপায় পর্যাপ্ত ভ্যাকসিন লাগবে,টেস্ট করাতে হবে আরও।’

দার্জিলিঙের সংক্রমণের গ্রাফ উদ্বেগ বাড়ালেও প্রশাসনের দাবি, পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রস্তুতি সেরে ফেলা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
Nandigram MLA Office: মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
Howrah Municipal Corporation: পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget